Close Menu
    What's Hot

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 10, 2026

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      Recent

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 19, 2026

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      Recent

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ September 9, 2026

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      Recent

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

      সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ June 24, 2026

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      Recent

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাস্তবতা মেনে নিয়ে চলতে পারাটাই ভালো থাকা: ফুটবলার কায়সার হামিদ
    তারকার মন

    বাস্তবতা মেনে নিয়ে চলতে পারাটাই ভালো থাকা: ফুটবলার কায়সার হামিদ

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনDecember 2, 2016No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]বাংলাদেশ ফুটবলের স্বর্ণালী সময়ের তারকা ফুটবলার তিনি। বাবা বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ আব্দুল হামিদ। মা রাণী হামিদ খ্যাতিমান দাবাড়ু এবং প্রথম বাংলাদেশি মহিলা আন্তর্জাতিক মাস্টার। আশি ও নব্বইয়ের দশকে নেতৃত্ব দিয়েছেন মোহামেডার স্পোর্টিং ক্লাবের। দলনেতা হিসেবে খেলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। তিনি কায়সার হামিদ। মনেরখবর পাঠকদের মুখোমুখি হয়ে এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, ভালো লাগার কথা, ভালো থাকার কথা, খেলাধুলা নিয়ে তাঁর ভাবনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।  [/int-intro]

    [int-qs]কেমন আছেন?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি।[/int-ans]

    [int-qs]ভালো থাকতে কী করেন?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]ভালো খারাপ মিলিয়েই জীবন। জীবনে চলতে গেলে ভালো মন্দ সবকিছুই সামনে আসবে। বাস্তবতা মেনে নিয়ে চলতে পারাটাই ভালো থাকা।[/int-ans]

    [int-quote]এটা দুঃখজনক যে ফুটবলে আমাদের সেই মানটি ধরে রাখা সম্ভব হয়নি। এখন অনেক জায়গায় লীগ হয় না। লীগ না হওয়ার কারণে সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের আমরা বের করে আনতে পারছি না। বিশ্বকাপে আমরা অনেক দেশ দেখি যাদের জনসংখ্যা ঢাকা শহরের জনসংখ্যার চাইতেও কম, কিন্তু তারপরও তারা সুন্দর দল তৈরি করেছে, কিন্তু আমাদের এত জনসংখ্যা থাকার পরও আমরা দল তৈরি করতে পারছি না।[/int-quote]

    [int-qs]মন খারাপ হয়?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]হ্যাঁ, সবার মাঝেই মন খারাপের ব্যাপারটা খুব সাধারণ।[/int-ans]

    [int-qs]কী কী কারণে বেশি মন খারাপ হয়?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]যখন দেখি কোনো কিছু মন মতো হচ্ছে না, প্রত্যাশিত কাজটি করতে পারছি না, কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হচ্ছি ইত্যাদি কারণগুলোতে বেশি মন খারাপ হয়।[/int-ans]

    [int-qs]মন ভালো করার জন্য কী করেন?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]যে সমস্যাটার জন্য মন খারাপ সেটাকে সমাধান করার চেষ্টা করা অথবা যদি সমাধানের পথ না পাই তাহলে অপেক্ষা করা।[/int-ans]

    [int-qs]স্মৃতিকাতরতা আছে?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]ভালো। হ্যাঁ আছে। অতীতের বিভিন্ন ঘটনা, কোনো সুখস্মৃতি অথবা কোনো ভুল-ত্রুটি এসব নিয়ে ভাবনা আসে কখনও কখনও।[/int-ans]

    [int-qs]জীবনের জন্য স্মৃতি কাতরতার আদৌ কোনো প্রয়োজন আছে কি?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]ভালো। প্রয়োজন থাকুক বা না থাকুক স্মৃতি রোমন্থন মানুষের মাঝে থাকবেই। তাছাড়া স্মৃতি কাতরতা বা পুরোনো স্মৃতি মনে করে কখনও নিজের ভুলগুলো খুঁজে বের করে সেগুলো শুধরে নেয়ার একটা প্রচেষ্টা চালানো যায়।[/int-ans]

    [int-qs]কোন স্মৃতিগুলো আপনাকে বেশি কাতর করে?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]এমন তো অনেক স্মৃতি আছে। ছোটবেলার স্মৃতি, স্কুল জীবনের স্মৃতি, খেলোয়াড়ি জীবনের স্মৃতি।[/int-ans]

    [int-qs]খেলোয়াড়ি জীবনের একটি স্মৃতি আমাদের বলবেন কি?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]মোহামেডানের হয়ে প্রথম দিকের এক দুইটা ম্যাচ খেলার পর মোটামুটি বেশ ভালো পরিচিতি পাই। কিন্তু নতুন খেলোয়াড় বলে আসল নামটা সেভাবে আসেনি। কাউসার আহমেদ, কায়সার উদ্দিন একেক জায়গায় একেক নাম। আমার এক ক্লাসমেট ছিল মোহামেডানের সাপোর্টার। সে আমাকে এসে বলছে, “দোস্ত শোনলাম মোহামেডানে নতুন এক ডিফেন্ডার আসছে। ভাবছি সামনের ম্যাচ দেখতে যাবো। তুই যাবি?” এটা শুনে আমি হেসে দিলাম। আরেকটু রহস্য করার জন্য তাকে কিছু বললাম না।[/int-ans]

    [int-qs]খ্যাতির সাথে নাকি খ্যাতির বিড়ম্বনাও থাকে। আপনার ক্ষেত্রে কোনো বিড়ম্বনা?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]আমরা যখন খেলতাম তখন ফুটবলের কোনো ঘটনা ছিল সারা দেশের আলোচনার বিষয়। বিশেষ করে প্রথম সাড়ির ক্লাবগুলোর খেলোয়াড়দের সবাই চিনতো। সে সময় বাইরে বের হলে মানুষের ভীড় জমে যেতো যার কারণে স্বাভাবিকভাবে পথে চলতে পারতাম না। তাছাড়া দল কোনো কারণে হেরে গেলে তো কথাই ছিল না, দুই তিন ঘন্টা পর পুলিশ প্রটেকশন নিয়ে মাঠ থেকে বের হতাম আমরা।[/int-ans]

    [int-qs]ফুটবলে এলেন কীভাবে?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]কিছুটা হঠাৎ করেই আমার ফুটবলে আসা। ১৯৮২ তে টাংগাইলে “ডিসি কাপ” ফুটবলে আমরা গুলশান বনানীর কলেজ পড়ুয়ারা মিলে একটা টিম করে খেলতে গিয়েছিলাম। সেখানে মঞ্জু ভাই আমার খেলা দেখে প্রথমে আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করলেন। তারপর বললেন রহমতগঞ্জ ক্লাবে একজন ডিফেন্ডার লাগবে তুমি রহমতগঞ্জের হয়ে খেলো। তারপর মঞ্জু ভাই নিজ উদ্যোগে আমাকে রহমতগঞ্জ ক্লাবে নিয়ে গেলেন সবার সাথে পরিচয় করিয়ে দিলেন, রেজিস্ট্রেশন করিয়ে দিলেন। তারপর সেখান থেকে আমার আর পেছন ফিরে তাকাতে হয়নি।[/int-ans]

    [int-qs]বর্তমানে মাঠে দর্শক হয় না, ফুটবল নিয়ে আপনাদের সময়ের মতো উত্তোজনাও এখন আর দেখা যায় না। এর কারণ কী বলে মনে করেন?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]এখন অনেক চ্যানেল, টিভি খুললেই মানুষ বিশ্ব মানের খেলা দেখতে পারছে। মাঠে দর্শক না থাকার এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে, খেলার মান আগের থেকে অনেক কম। এক সময় নাইজেরিয়া, রাশিয়া, ইরান এসব দেশের জাতীয় দলের বিখ্যাত খেলোয়াড়রা এখানকার ক্লাবগুলোতে খেলে গেছে। আমাদের সময় মোহামেডান একবার এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। বর্তমানে এমন অর্জনের কথা ভাবাই যায় না।[/int-ans]

    [int-qs]বাংলাদেশ ফুটবলের এই বিপরীতমুখি গতি কেন?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]এটা দুঃখজনক যে ফুটবলে আমাদের সেই মানটি ধরে রাখা সম্ভব হয়নি। এখন অনেক জায়গায় লীগ হয় না। লীগ না হওয়ার কারণে সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের আমরা বের করে আনতে পারছি না। বিশ্বকাপে আমরা অনেক দেশ দেখি যাদের জনসংখ্যা ঢাকা শহরের জনসংখ্যার চাইতেও কম, কিন্তু তারপরও তারা সুন্দর দল তৈরি করেছে, কিন্তু আমাদের এত জনসংখ্যা থাকার পরও আমরা দল তৈরি করতে পারছি না। [/int-ans]

    [int-qs]ফুটবলের মান উন্নয়নে কি করা যেতে পারে?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]একটা কাজ করা যেতে পারে, স্কুল লেভেলে অনূর্ধ ১০/১২ বছর বয়সী ছেলেদের থেকে আমরা যদি খেলোয়াড় বাছাই করতে পারি এবং তাদের সাত আট বছর সঠিক ট্রেনিং দিতে পারি তাহলে সেখান থেকে খুব ভালো একটা দল বের হয়ে আসবে বলেই আমার বিশ্বাস। তাছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান বা তার সহ-প্রতিষ্ঠান দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়ে সেখান থেকেও ভালো খেলোয়ার প্রস্তুত করা সম্ভব। তবে সবকিছু তখনও সম্ভব হবে যখন সত্যিকারের ভালো সম্ভাবনাময় খেলোয়াড়দের এরমধ্যে নিয়ে আসা যাবে। কারো অনুরোধে বা কারো ফোনে নয়। তাহলে শুধু ফুটবল নয়, সব সেক্টরেই দেশ ভালো করবে।[/int-ans]

    [int-img name=””]https://monerkhabor.com/wp-content/uploads/2016/12/kaysar-hamid-2.jpg[/int-img]

    [int-qs]আবারো ব্যক্তিগত প্রশ্ন। ফুটবলার না হলে কি হতেন?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]ইন্টারের পর আমার আমেরিকা চলে যাওয়ার কথা ছিল। সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম এবং সবকিছু ঠিকঠাকও হয়ে গিয়েছিল। ফুটবলে এভাবে একটা সুযোগ তৈরি না হলে হয়তো আমেরিকা চলে যেতাম।[/int-ans]

    [int-qs]অবসরে কি করেন?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]অবসরে ফেসবুক ব্যবহার করি, টিভি দেখি। এইতো।[/int-ans]

    [int-qs]প্রেমে পড়েছেন কখনও?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]একবারই প্রেমে পড়েছিলাম, যে বর্তমানে আমার স্ত্রী। তাই আর প্রেমে পড়ার সুযোগ হয়ে উঠেনি। (হাসি)[/int-ans]

    [int-qs]আরেকবার প্রেমে পড়ার সুযোগ পেলে কি করবেন?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]এখন তো আর সে সুযোগ নেই। তাই সুযোগ পেলে কি করব সেটা ভাবারও সুযোগ নেই। [/int-ans]

    [int-qs]আরেকটি জীবন পেলে কি হতে চাইবেন?[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]যেহেতু পারিবারিকভাবে খেলাধুলার আবহের মধ্যে বড় হয়েছি, তাই আরেকটি জীবন পেলেও চাইবো খেলাধুলার মাঝেই থাকতে।[/int-ans]

    [int-qs]অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও চাই আপনি খেলাধুলার মাঝেই থাকুন এবং যুগে যুগে কায়সার হামিদেরা এদেশের ফুটবলকে নেতৃত্ব দিক।[/int-qs]

    [int-ans name=”কায়সার হামিদ”]ধন্যবাদ মনেরখবরের সকলকে।[/int-ans]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য
    Next Article মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতা
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার September 19, 2026

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    আবেগ হচ্ছে মনের এমন অবস্থা যার ব্যক্তিগত, শারীরিক এবং আচরণগত দিক রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে একজন…

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.