Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর বিকাশে প্রয়োজন পর্যাপ্ত খেলাধুলা
    মন ও ক্রীড়া

    শিশুর বিকাশে প্রয়োজন পর্যাপ্ত খেলাধুলা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 27, 2022No Comments4 Mins Read5 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুর বিকাশে প্রয়োজন পর্যাপ্ত খেলাধুলা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    খেলাধুলা সময় নষ্ট করা নয়। এমনকি ছোট শিশুদের ব্যস্ত রাখারও কোন উপায় নয় অথবা বাবা-মা যখন নিজেদের দায়িত্ব নিয়ে ব্যস্ত তখন তাদেরকে ব্যস্ত রাখা নয়। বরং স্বাভাবিক স্বাস্থ্য ও ভাল ব্যক্তিত্ব বিকাশের জন্যে খেলাধুলা জরুরী। অন্য কোন কার্যাবলী যা না পারে খেলাধুলা তাই করতে পারে। খেলাধুলা শিশুকে শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশের সুযোগ দেয়। যে সব শিশুরা সারাদিন খেলে তারা, যাদের খেলাধুলা করার সুযোগ কম তাদের চেয়ে পরবর্তী জীবনে ভালভাবে খাপ খাওয়াতে পারে।

    ছোট শিশুর জীবনে খেলাধুলা অত্যন্ত মূল্যবান। খেলাধুলার মাধ্যমে ছোট শিশুরা যে ধরনের উপকার পায় তা হল খেলাধুলা শরীরের অতিরিক্ত শক্তি বের করে দেয়, শরীরের বিভিন্ন অংশের বিকাশ হয়; যেমন- হাড়, পেশী এবং অভ্যন্তরীণ অঙ্গ। ব্যায়াম হয় ফলে ক্ষুদা বাড়ে এবং ঘুম ভাল হয়। শরীরকে নিয়ন্ত্রণে রাখতে শেখায়। সারা জীবনের জন্য কার্যকরী অনেক দক্ষতার বিকাশ হয়। সক্ষমতার বিকাশ হয়। সৃজনশীলতার জন্য অনুপ্রেরণা দেয়। পরিবেশের বিভিন্ন জিনিসের অর্থ আবিষ্কার করতে সুযোগ দেয়। রাগ, ভয়, হিংসা এবং দুঃখ থেকে অব্যাহতি পেতে উপায় হিসেবে কাজ করে। অন্যান শিশুদের সাথে কীভাবে মিশবে তা শেখার সুযোগ হয়। ভাল খেলোয়াড় হতে শেখায়, তার অর্থ হল জয়-পরাজয় মেনে নিতে পারে। আইন কানুন অনুসরণ করতে সুযোগ দেয় ইত্যাদি।

    যদি শিশুরা খেলাধুলা থেকে উপকার পেতে চায় তবে তাদের অতিরিক্ত শক্তি থাকতে হবে। খেলাধুলার সময় শিশু শান্তভাবে থাকে, যথেষ্ট সরঞ্জাম, খেলার জায়গা এবং খেলার সঙ্গী থাকতে হবে। খেলার বিভিন্ন রকম তালিকা থাকতে হবে। কিন্তু এই বিভিন্নতার সাথে সমন্বয় থাকতে হবে। গুরুত্ব অনুসারে খেলার প্রয়োজনীয়তাকে কয়েকটি ভাগে ভাগ করা যায় : শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখে সামাজিকতা শিক্ষা দেয়, নৈতিকতার সুষ্ঠু বিকাশ হয় এবং জ্ঞান অর্জন করে ।

    শারীরিক সুস্থতা
    খেলাধুলা শরীরকে ভাল রাখে। শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়ার ফলে ভাল ব্যায়াম হয়, রক্তচলাচল ভাল হয়, মাংশপেশী সতেজ ও সবল হয় এবং দেহের অঙ্গ-প্রত্যঙ্গ পরিপক্ব হয়। অঙ্গসঞ্চালন খেলা মাংসপেশীর সমন্বয় সাধনের সাহায্য করে এতে মাংসপেশীসমূহ শক্ত হয়। ছবি আঁকার ফলে হাত এবং চোখের সমন্বয় সাধন হয়। শিশুর হাত, বাহু, চোখ এবং মাংশপেশীর সমন্বয় সাধন হয়। এতে দক্ষতার প্রশিক্ষণ এবং ব্যায়াম হয় ফলে হাতের সঞ্চালন প্রক্রিয়া ভাল হয়। মনোযোগ দেয়ার ক্ষমতা বাড়ে। প্রধানত খেলার মাধ্যমেই দেহের অঙ্গপ্রত্যঙ্গের পরিপকৃতা সাধিত হয়।

    মানসিক সুস্থতা
    খেলাধুলা মনের জড়তা, দুঃখ ও বেদনা কমিয়ে দেয়। মানসিক অবসাদ দূর করে এবং কাজের জন্য মনকে সবল ও সতেজ করে। ক্লান্তি ও হতাশা দূর করতে যেমন বিশ্রাম ও নিদ্রার প্রয়োজন তেমনি জড়তা দূর করে শরীরকে সবল ও সতেজ করার জন্য খেলার প্রয়োজন। শিশুদের দৈনন্দিন জীবনে অনেক রকম উৎকন্ঠা, উদ্বেগ ও অশান্তি দেখা দিতে পারে। খেলার মাধ্যমে দুঃখ, ক্ষোভ ভোলা যায় এবং আবেগ প্রকাশ করা যায়। শিশু বইয়ের চরিত্রের সাথে নিজেদের সনাক্ত করে একাত্ম হয়ে আবেগ প্রকাশ করতে পারে। গল্প করে, ছবি দেখে ভয়, ঘৃণা, আনন্দ এবং উদ্বেগ প্রকাশ করে হালকা হতে পারে খেলা প্রয়োজন ও ইচ্ছা মেটাবার একটি ভাল উপায়। এতে রাগ, ভালবাসা প্রকাশ করা যায়। হিংসার বশবর্তী হয়ে অনেক সময় নিজের পুতুলকে মারে। এতে মনের ক্ষোভ মেটে এবং মনটা হালকা হয়, সুস্থ আবেগের বর্হিপ্রকাশ ঘটে। শিশুর মানসিক বিকাশ সুষ্ঠু হয়। সামাজিকতা শেখায়।

    দলীয় খেলায় অংশগ্রহণ করে শিশু সামাজিক হয়। শিশু শিখে কিভাবে অন্যের সংগে মিশতে হয়, কীভাবে তাদের সাথে সহযোগিতা করতে হয়। নেতৃত্ব নেয়ার ক্ষমতা অর্জন করে এবং নিজের কর্মদক্ষতা তুলনা করতে পারে। খেলার মাধ্যমে ভাবের আদান প্রদান হয়, দলের রীতিনীতি শেখে। গঠনমূলক খেলায় শিশুরা নিজেদের সমালোচনা করতে শেখে। নাটকীয় খেলার মাধ্যমে সামাজিক বোধের সৃষ্টি হয়। অন্যথায় শিশু একাকী ও অসামাজিক হয় ।

    নৈতিক শিক্ষা লাভ
    শিশুরা পরিবার থেকেই নৈতিকতা শিক্ষা লাভ করে থাকে। খেলতে যেয়ে শিশু খেলার রীতিনীতি এমন সুষ্ঠুভাবে পালন করে যা পরিবারের রীতিনীতি থেকে কঠোর। শিশুকে দলে গ্রহণযোগ্য হতে হলে তাকে হতে হবে সত্যবাদী, সৎ, সুস্বাস্থ্যের অধিকারী এবং ভাল খেলোয়াড়সুলভ মনোভাব। খেলার দলে থাকতে হলে হারজিত নিয়ে দুঃখ না করে খেলোয়াড়সুলভ আচরণ করতে হয়। মন খারাপ করা ভাল খেলোয়াড়ের লক্ষণ নয়। তাকে দলের কঠোর রীতিনীতি পালন করতে হবে। এভাবেই শিশুর নৈতিক চরিত্র গড়ে ওঠে।

    জ্ঞানের বিকাশ
    খেলার মাধ্যমে শিশু স্বাধীনভাবে এবং আগ্রহ সহকারে স্বেচ্ছায় শেখে। শিশুর মধ্যে অবস্থিত সহজাত শক্তি এবং প্রবৃত্তিই হচ্ছে শিক্ষার উৎস।

    বিভিন্ন ধরনের খেলনা দিয়ে খেলার ফলে শিশু খেলার সরঞ্জামের সাথে পরিচিত হয় এবং চিনতে শেখে। বয়স বাড়ায় সাথে সাথে বিভিন্ন খেলায় পারদর্শী হয়। বিভিন্ন ধরনের খেলা আবিষ্কার করতে যেয়ে অনেক তথ্যের অধিকারী হতে পারে। বই পড়া, সক্রিয় খেলা, ছবি আঁকা, টেলিভিশন দেখা, ইত্যাদি শিশুর জ্ঞানের সম্প্রসারণ ঘটায়। এতে অনেক আনন্দ পায়। কার্টুন, বই, টেলিভিশন, সিনেমাতে যা দেখে তা আরও জানার জন্য আগ্রহী করে তোলে। নাটকীর খেলার মাধ্যমে সে বাস্তব জগৎ ও কাল্পনিক জগতের তফাৎ বুঝতে পারে এবং ভাষার বিকাশ ঘটে। নিজের ক্ষমতা ও দক্ষতার সাথে অন্যদের তুলনা করতে পারে। অনুসন্ধানমূলক খেলার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার কাজও চালিয়ে যেতে পারে। খেলার ভূমিকা পালন করে নিজের ভূমিকার সাথে পরিচিত হয়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/XHGoBs7E25s

     

    খেলাধুলা খেলাধুলার খবর মনের খবর মানসিক স্বাস্থ্য শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবলিউড তারকা অক্ষয় কুমারের ফিটনেসের গোপন রহস্য
    Next Article শারীরিক মিলনের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে স্মার্টফোন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    থেরাপিস্টের বিকল্প এআই ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে ক্যালিফোর্নিয়া

    September 20, 2026

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.