Close Menu
    What's Hot

    জীবনে সুখী হওয়ার উপায়

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 17
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      Recent

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 17, 2026

      জীবনে সুখী হওয়ার উপায়

      Recent

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিডের দুই ডোজ টিকায় ৬ মাস পরও অ্যান্টিবডি: গবেষণা
    জাতীয়

    কোভিডের দুই ডোজ টিকায় ৬ মাস পরও অ্যান্টিবডি: গবেষণা

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 22, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    “করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবারই টিকার নেওয়া উচিত। আক্রান্ত হলে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু তা দীর্ঘস্থায়ী নয়”
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনাভাইরাসের উভয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে ছয় মাস পরও এ রোগ থেকে সুরক্ষা দেওয়ার মত অ্যান্টিবডির উপস্থিতি থাকে বলে চট্টগ্রামে এক গবেষণায় উঠে এসেছে।

    চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়- সিভাসু এ গবেষণা পরিচালনা করে। মঙ্গলবার এটির তথ্য প্রকাশ করা হয়।

    গবেষণায় দেখা গেছে, টিকার উভয় ডোজ যারা নিয়েছেন তাদের ৯৯ শতাংশের মধ্যে ছয় মাসেরও বেশি সময় ধরে অ্যান্টিবডি মিলেছে। প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে ৬২ দশমিক ৩৩ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে।

    উভয় ডোজ নেওয়াদের মধ্যে ৯৯ দশমিক ১৩ শতাংশের মধ্যে অ্যান্টিবডি শনাক্ত হয়েছে।

    এছাড়া যারা কোভিড-১৯ এর টিকা নেয়নি তাদের ৫০ শতাংশের শরীরে প্রাকৃতিকভাবে সার্স কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি পাওয়া গেছে।

    সিভাসু এর উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করোনাভাইরাসের বিভিন্ন দিক নিয়ে শুরু থেকেই গবেষণা করা হচ্ছে। আমরা সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে টিকা গ্রহীতা ও যারা নেননি তাদের মধ্যে কেমন অ্যান্টিবডি তৈরি হচ্ছে তা নিয়ে গবেষণা করেছি।

    “গবেষণায় দেখা গেছে প্রথম ডোজগ্রহণকারীদের চেয়ে দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তিদের সুরক্ষা লেভেল অনেক ভালো এবং বিভিন্ন মাসের হিসেবে তা অনেক বেশি।“

    ‘কোভিড-১৯ অ্যান্টিবডির ব্যাপকতা ও পরিমাণ শনাক্তকরণ’ শীর্ষক গবেষণায় চট্টগ্রামের করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা সম্মুখ সারির কর্মী ও পোশাক কর্মীদের মধ্যে এ গবেষণা চালানো হয়।

    মঙ্গলবার সিভাসুর পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিবডির (আইজিজি) উপস্থিতি ও পরিমাণ এনজাইম লিঙ্কড ইমিউনসর বেন্ট অ্যাসাই (ইএলআইএসএ) পদ্ধতিতে এ গবেষণা করা হয়।

    গবেষণায় সেরোপজিটিভিটি (রক্তে সার্স-কোভ-২ এর অ্যন্টিবডির উপস্থিতি) সম্পর্কিত বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয়েছে।

    এতে দেখা গেছে, কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা গ্রহণের পর প্রথম মাসে যে পরিমাণ অ্যান্টিবডি মিলেছে (১৭৫ দশমিক ১ ডিইউ/মিলি) সেটির প্রায় ২৫ শতাংশ কমে যায় দ্বিতীয় মাসে।

    তবে দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে অ্যান্টিবডির পরিমাণ সময়ের সঙ্গে কমে যাবার প্রবণতায় ভিন্নতা পাওয়া গেছে।

    গবেষণার তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দুই মাসের মধ্যে গড়ে যে পরিমাণ অ্যান্টিবডি টাইটার থাকে (৩২৪ দশমিক ৪২ ডিইউ/মিলি) চতুর্থ মাসে এসে এর ২১ শতাংশ টাইটার কমে যায়। কিন্তু ষষ্ঠ মাসে এসে তা চতুর্থ মাসের মাত্র ৩ দশমিক ৪ শতাংশ কমে।

    উপাচার্য গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শারমিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী, ডা. জাহান আরা, ডা. সিরাজুল ইসলাম, ডা. তারেক উল কাদের, ডা. আনান দাশ, ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, ডা. ইয়াসির হাসিব, ডা. তাজরিনা রহমান ও ডা. সীমান্ত দাশ অংশ নেন।

    এ বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোভিড ঝুঁকিতে থাকা চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, রোগীর অভিভাবক, পরিচ্ছন্নতাকর্মী, পোশাক শ্রমিক মিলিয়ে ৭৪৬ জনকে এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়।

    গবেষণায় অংশ নেওয়া ৭৪৬ জনের মধ্যে প্রায় ২২৩ জন (৩০ শতাংশ) টিকার প্রথম ডোজ এবং উভয় ডোজ নিয়েছিলেন ২৩১ জন (৩১ শতাংশ)। টিকা নেননি এমন ব্যক্তি ছিলেন ২৯২ জন (৩৯ শতাংশ)।

    এতে দেখা গেছে, টিকার উভয় ডোজ গ্রহণকারীর ৯৯ শতাংশের মধ্যে ছয় মাসেরও বেশি সময় ধরে অ্যান্টিবডি মিলেছে। প্রথম ডোজ নেওয়াদের মধ্যে ৬২ দশমিক ৩৩ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে।

    উভয় ডোজ যারা নিয়েছেন তাদের ৯৯ দশমিক ১৩ শতাংশের মধ্যে অ্যান্টিবডি শনাক্ত হয়েছে। যারা কোভিড-১৯ এর টিকা নেয়নি তাদের ৫০ শতাংশের শরীরে প্রাকৃতিকভাবে সার্স কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি পাওয়া গেছে।

    গবেষণার তথ্য অনুযায়ী, যারা টিকা নেয়নি তাদের শরীরে প্রাকৃতিকভাবে সার্স কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে (গড়ে ৫৩.৭১ ডিইউ/মিলি), এর চেয়ে গড়ে প্রায় তিন গুণ বেশি অ্যান্টিবডি (১৫৯.০৮ ডি ইউ/মিলি) তৈরি হয়েছে যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন।

    অনেকে করোনাভাইরাসে উপসর্গহীনভাবে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে অধ্যাপক গৌতম বুদ্ধ বলেন, তারা আক্রান্ত হয়েছেন টেরই পাননি। কিন্তু অনেকের মধ্যে প্রাকৃতিকভাবে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে টিকা গ্রহণকারীদের মধ্যে এ পরিমাণ অনেক বেশিই।

    আবার যারা দুটি ডোজই নিয়েছেন তাদের পাঁচগুণ অ্যান্টিবডি (২৫৫.৪৬ ডি ইউ/মিলি) পাওয়া গেছে।

    “করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবারই টিকার নেওয়া উচিত। আক্রান্ত হলে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু তা দীর্ঘস্থায়ী নয়,” বলেন অধ্যাপক গৌতম বুদ্ধ।

     

     

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    করোনা করোনা টিকা করোনা ভাইরাস করোনাভাইরাস কোভিড ১৯ মানসিক চাপ লকডাউন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবৈশ্বিক কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া
    Next Article রাজস্থানের এক্স ফ্যাক্টর ছিল মুস্তাফিজ
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    November 16, 2026

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    November 15, 2026

    রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 17, 2026

    জীবনে সুখী হওয়ার উপায়

    সুখী হওয়ার উপায় কী বা কীভাবে সুখী হওয়া যায়? এই প্রশ্নটা অধিকাংশ সময় আমাদের…

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.