Close Menu
    What's Hot

    জীবনে সুখী হওয়ার উপায়

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 17
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      Recent

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 17, 2026

      জীবনে সুখী হওয়ার উপায়

      Recent

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সরকারি অর্থায়নে আন্তর্জাতিক মানসম্পন্ন রূপ নিচ্ছে পাবনা মানসিক হাসপাতাল
    কার্যক্রম

    সরকারি অর্থায়নে আন্তর্জাতিক মানসম্পন্ন রূপ নিচ্ছে পাবনা মানসিক হাসপাতাল

    Moner KhaborBy Moner KhaborOctober 22, 2025Updated:October 23, 2025No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সরকারি অর্থায়নে আন্তর্জাতিক রূপ নিচ্ছে পাবনা মানসিক হাসপাতাল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দীর্ঘদিন ধরে অবহেলিত দেশের মানসিক স্বাস্থ্যসেবা অবশেষে পাচ্ছে নবজাগরণের স্পর্শ। সম্পূর্ণ সরকারী অর্থায়নে পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেয়া হয় মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায়। সেই সভার মাধ্যমে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

    সভা-পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১,৩৬৫ কোটি টাকার সরকারি প্রকল্পে রূপ নিচ্ছে দেশের প্রাচীনতম মানসিক হাসপাতাল । প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে। পরিকল্পনা উপদেষ্টা অসুস্থ থাকায় ঐদিন নিয়মিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে তাঁর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তি আকারে তথ্য প্রকাশ করা হয়।

    ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতাল দেশের প্রাচীনতম মনোরোগ চিকিৎসা কেন্দ্র। বর্তমানে ৫০০ শয্যার এ হাসপাতালে ১৮টি ওয়ার্ডে সেবা দেওয়া হয়। এর মধ্যে ১৫০টি পেয়িং ও ৩৫০টি নন-পেয়িং শয্যা রয়েছে।

    প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, হাসপাতালটির ১১১ একরের মধ্যে প্রায় ৩০ একর ভূমি বর্তমানে পাবনা মেডিকেল কলেজের আওতায়। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও আধুনিক সরঞ্জামের অভাবে সেবা কার্যক্রমে দীর্ঘদিন ধরে ঘাটতি রয়েছে।

    বর্তমানে এক্স-রে, প্যাথলজি, ইসিজি ও ইইজি পরীক্ষার ব্যবস্থা থাকলেও আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক, পুনর্বাসন ও আবাসন সুবিধা অনুপস্থিত।

    নতুন প্রকল্পের মাধ্যমে বহুতল ভবন নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও মানসম্মত আবাসন সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

    মানসিক রোগ চিকিৎসার অগ্রগতির কথা উল্লেখ করে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস – এর সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন বলেন, এতদিনে কহিলো অরিন্দম।মন ও শরীর নিয়েই আমাদের অস্তিত্ব। সুষ্ঠু মানসিক স্বাস্থ্য যে কোনো কর্মকাণ্ডের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আশা এই প্রকল্প বাস্তবায়িত হলে মানসিক রোগ চিকিৎসার অগ্রগতির পাশাপাশি মানসিক রোগ প্রতিরোধ ও সুষ্ঠু মানসিক স্বাস্থ্য সম্পন্ন বিবেকবান জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি।আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান বলেন, সরকারি অর্থায়নে পাবনা মানসিক হাসপাতাল আধুনিককরণের জন্য যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার জন্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। বর্তমানে দেশে মাত্র ১০০০ টি শয্যা সরকারিভাবে আছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মানসিক রোগীদের চিকিৎসা ও উচ্চতর কোর্স ও গবেষণা কার্যক্রম আরো বেগবান হবে। সেই সাথে প্রকল্প শুরু হওয়ার সাথে সাথে এই আধুনিক হাসপাতালের জনবল তৈরির উদ্যোগ নিতে হবে নতুবা প্রকল্পটি সুফল বয়ে আনবে না।

    বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH) এর সভাপতি অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব বলেন, বর্তমানের এই ডিজিটাল যুগে এটি গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে আমাদের মানসিক স্বাস্থ্য সেবাকে আরো ভালোভাবে সবার কাছে পৌছে দেয়া যাবে বলে মনে করি। গবেষণা, শিক্ষা সহ মানসিক স্বাস্থ্যের সবকিছুতেই উন্নতি হবে। পৃথিবীর বড় বড় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে তথ্য আদান প্রদান করে আধুনিক মানসিক স্বাস্থ্য সেবা গঠনে ভূমিকা রাখবে।

    এ প্রকল্প বাস্তবায়িত হলে পাবনা মানসিক হাসপাতাল শুধু দেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পরিণত হবে। দেশে মানসিক স্বাস্থ্যসেবার ইতিহাস দীর্ঘ হলেও এর প্রতি সরকারি ও সামাজিক গুরুত্ব তুলনামূলকভাবে সীমিত ছিল। অবকাঠামোগত ঘাটতি ও প্রশিক্ষিত জনবলের অভাবের কারণে মানসিক রোগীদের সেবা দীর্ঘদিন অবহেলিত থেকেছে। তাই পাবনা মানসিক হাসপাতালের উন্নয়ন প্রকল্পকে বিশেষজ্ঞরা দেখছেন এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে। এই প্রকল্পের মাধ্যমে শুধু হাসপাতালের সেবা নয়, দেশের সামগ্রিক মানসিক স্বাস্থ্যব্যবস্থার মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

    পাবনা মানসিক হাসপাতাল পাবে আন্তর্জাতিক মানের রূপ

    আরও পড়ুন-

    • নেত্রকোনা জেলা সদর হাসপাতালে মনোরোগবিদ্যা বিভাগের নতুন যাত্রা শুরু

    পাবনা মানসিক হাসপাতাল মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হামিদা আক্তার বেগম আর নেই
    Next Article নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চালু হলো সাইকিয়াট্রি আউটডোর সেবা
    Moner Khabor

    Related Posts

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    November 16, 2026

    রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

    November 14, 2026

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 17, 2026

    জীবনে সুখী হওয়ার উপায়

    সুখী হওয়ার উপায় কী বা কীভাবে সুখী হওয়া যায়? এই প্রশ্নটা অধিকাংশ সময় আমাদের…

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.