Close Menu
    What's Hot

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 4, 2026

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      Recent

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডাউন সিনড্রোম প্রয়োজন দ্রুত ও সময়মতো চিকিৎসা
    ফিচার

    ডাউন সিনড্রোম প্রয়োজন দ্রুত ও সময়মতো চিকিৎসা

    Moner KhaborBy Moner KhaborMarch 8, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডাউন সিনড্রোম একটি ক্রোমোজোমাল ডিজঅর্ডার। মৃদু বা মাঝারি মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীর অন্যতম প্রচলিত কারণ এটি। যেকোনো দেশে, যেকোনো অর্থনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে এ রোগ হতে পারে অর্থাৎ কোনো নির্দিষ্ট ভৌগলিক বা পরিবেশগত কারণ নেই এই জেনেটিক ডিজঅর্ডারের। এই সিনড্রোমে আক্রান্ত বাচ্চাদের মাঝে যেসব উপসর্গ দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো-উচ্চতায় খাটো, নির্দিষ্ট কিছু শারীরিক গঠন (মাথা ছোট, পায়ের প্রথম ও দ্বিতীয় আঙুলের মাঝে ফাঁকা জায়গা, জন্মগত হার্টের সমস্যা, শ্রবণশক্তি হ্রাস, স্মৃতিশক্তি হ্রাস, বিষণ্ণতা ইত্যাদি)।

    ডাউনসিনড্রোম নিয়ে অনেক গবেষণা হচ্ছে। এর সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করার জন্য এবং যেসব বাচ্চাদের ডাউন সিনড্রোম আছে তাদেরকে একটি উন্নত চিকিৎসা সেবার আওতায় নিয়ে এসে তাদের জীবনযাপন সহজ করা এবং তাদের পরিবারকে স্বস্তি প্রদান করার উদ্দেশ্যে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কাঠামোবদ্ধ চিকিৎসাসেবা এখানে খুব গুরুত্বপূর্ণ।

    কথা বলা এবং ভাষাগত দক্ষতা একটি শিশুর শিক্ষার মূল ভিত্তি। ডাউন সিনড্রোমের বাচ্চাদের বধিরতা বা শোনার ক্ষেত্রে সমস্যা থাকে, তাই সে সঠিকভাবে যোগাযোগ করতে পারে না। সুতরাং দ্রুত এবং সময়মতো যদি চিকিৎসা নেয়া হয় তবে সর্বোচ্চ সফলতা আশা করা যায়। ইউনিভার্সেল হিয়ারিং স্ক্রিনিংয়ের মাধ্যমে ডাউন সিনড্রোমেমের বাচ্চাদের দ্রুত স্ক্রিনিং করা যায়। এই স্ক্রিনিংয়ের মাধ্যমে বাচ্চার বয়স ৩ মাসের মধ্যে শ্রবণশক্তি শনাক্ত করা সম্ভব এবং ৬ মাসের মধ্যে চিকিৎসার আওতায় আনা সম্ভব।যেকোনো বাচ্চার কানে শুনতে সমস্যা থাকতে পারে কিন্তু যাদের ডাউন সিনড্রোম আছে তাদের মধ্যে এই সমস্যা প্রকট। সুতরাং সঠিকভাবে সমস্যা নির্ণয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে শ্রবণক্ষমতাকে স্বাভাবিকের কাছাকাছি আনা যায়। যা বাচ্চার পরবর্তী শারীরিক ও মানসিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।

    ডাউন সিনড্রোম প্রয়োজন দ্রুত ও সময়মতো চিকিৎসা

    বাচ্চাদের জন্যগত হার্টের সমস্যাও ডাউনসিনড্রোমের একটি প্রধান সমস্যা। সুনির্দিষ্ট এবং ত্বরিত হার্টের সমস্যা নির্ণয় অর্থাৎ সদ্যোজাত শিশুদের এই স্ক্রিনিং করা উচিত। কেননা রোগ শনাক্ত করতে দেরি হলে তা খুব একটা সুখকর ফলাফল বয়ে আনে না বরং খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। পালমোনারি আর্টারিয়াল হাইপার টেনশান, অস্ত্র ও পাকস্থলীর সমস্যা, স্থূলতা এই বিষয়গুলো এখন দ্রুত নির্ণয় করে সঠিক চিকিৎসা দেয়া সম্ভব।

    ডাউন সিনড্রোমের সকল বাচ্চাদের শারীরিক সমস্যাগুলো যদি দ্রুত সময়ে (বাচ্চার অল্প বয়সে) শনাক্ত করা যায় এবং সে অনুযায়ী চিকিৎসা কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে আশা করা যায়, তাদের অক্ষমতাগুলো কমিয়ে এনে তাদের সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব। এসব ব্যবস্থাসমূহ শুধুমাত্র চিকিৎসা ব্যয় কমাবে তাই নয়, সেই শিশু জীবনের গুণগত মানও উন্নত করবে।

    ডাউন সিনড্রোমে আক্রান্ত কিশোর-কিশোরীদের একটি বড়ো অংশ মানসিক সমস্যায় ভোগে যেমন: সিজোফ্রেনিয়া, বিষণ্ণতা, এবং স্মৃতিশক্তি কমে যাওয়া। এছাড়াও আচরণগত সমস্যা ও আবেগজনিত অস্থিরতায় প্রায় সবাই ভুক্তভোগী। এসব ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ঔষধের পাশাপাশি কাঠামোবদ্ধ সাইকোসোশ্যাল চিকিৎসার আওতায় নিয়ে এলে ঐসব শিশু এবং পরিবারের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্মে যে একটা বড়োসড়ো ছেদ পড়ে সেটা থেকে ফলপ্রসূ উপায়ে বের হয়ে আসা সম্ভব-এটাও গবেষণায় প্রমাণিত।

    ডাউন সিনড্রোমের জন্য একক কোনো চিকিৎসা নেই এটা সত্য। চিকিৎসা কী হবে তা প্রত্যেক আলাদা শিশুর শারীরিক ও মানসিক শক্তি ও সীমাবদ্ধতার ওপর ভিত্তি করেই নির্ণয় করতে হবে। চিকিৎসক, প্রশিক্ষক, স্পিচ থেরাপিস্ট, ফিজিও থেরাপিস্ট, বিশেষায়িত স্কুল, সমাজকর্মীর সমন্বয়ে টিমওয়ার্কের মাধ্যমেই এর চিকিৎসা সম্ভব।

    Reference: Marilyn J. Bull, Improvement of Outcomes for Children with Down Syndrome (https://doi.org/10.1016/j.jpeds.2017.11.014)

    ডা. সাদিয়া আফরিন
    সহকারী অধ্যাপক, শিশু-কিশোর ও পরিবার মনোরোগবিদ্যা বিভাগ
    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

    ডাউন সিনড্রোম প্রয়োজন দ্রুত ও সময়মতো চিকিৎসা


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    আরও দেখুন- 

    • খ্যাতি যখন চরিত্র কেড়ে নেয়: আপনার ভেতরেও কি দানা বাঁধছে ‘অর্জিত আত্মমুগ্ধতা’?

    মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবয়স বাড়লেও বন্ধুত্বপূর্ণ আড্ডার প্রয়োজন
    Next Article কীভাবে বাড়াবেন বুদ্ধিমত্তা
    Moner Khabor

    Related Posts

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    November 4, 2026

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    November 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 4, 2026

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অপরাধ একটি অন্যতম জনসমস্যা, বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। কৈশোরে অপরাধ প্রবণতা পরবর্তী…

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.