Close Menu
    What's Hot

    অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    সুখ তুমি কী?

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    হঠাৎ হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে

    শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 14, 2026

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      Recent

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      যৌন স্বাস্থ্য November 14, 2026

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      Recent

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 15, 2026

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      Recent

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

      স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না
    মনোসামাজিক বিশ্লেষণ

    অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    Moner KhaborBy Moner KhaborNovember 15, 2026No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

     

    এপ্রিল  সংখ্যা ২০২৪ ম্যাগাজিন “বিবাহবিচ্ছেদ ” এর মনোসামাজিক  অংশের  কমেন্ট করেছেন

     

    রওশন আরা পারভেজ

    প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা; নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বিষয়ক মাস্টার ট্রেইনার।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    নারী-পুরুষের একসাথে বৈধভাবে থাকার একমাত্র উপায় হচ্ছে বিয়ে। পক্ষান্তরে একসাথে থাকতে না চাইলে বা স্বামী-স্ত্রীর সকল বিষয়ে মতপার্থক্য বেশি হলে সেক্ষেত্রে উক্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি পন্থা হচ্ছে ডিভোর্স। ডিভোর্স বা বিবাহ-বিচ্ছেদ বিভিন্ন কারণে হতে পারে। দুজন ব্যক্তির মতের অমিল, ব্যস্ততা, নগরজীবনের চাপ, অসুস্থ যৌন সম্পর্ক, পিতামাতার হস্তক্ষেপ প্রভৃতি বিষয় দাম্পত্য সম্পর্কের উপর প্রভাব ফেলে। অর্থাৎ শুধু পিতামাতার হস্তক্ষেপ সংসার ভঙ্গের কারণ নয়; এর সাথে আরও অনেক বিষয় জড়িত। ছেলে এবং মেয়ে উভয়ের বাবা-মায়ের তাদের সন্তানরা যে বড়ো হয়েছে সেটা আগে বুঝতে হবে; যদি তারা অল্প বয়সেও বিয়ে করে, সন্তানদেরও যে নিজস্ব চিন্তা, মূল্যবোধ আছে সেটার প্রতি তাদের সম্মান প্রদর্শন করতে হবে। পিতামাতা যদি সন্তানদের বিষয়ে তাদের ধ্যান-ধারণা চাপিয়ে দেন তখন স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে একটা টানাপড়েন তৈরি হয় যেটা তারা বুঝতে পারেন না বা পারলেও এড়িয়ে যান। প্রকৃতপক্ষে একটি ছেলে এবং মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন উভয়পক্ষের উচিত তাদের দুজনকে সংসারের দায়িত্ব চাপিয়ে না দিয়ে প্রথমে দুজন দুজনকে বোঝার জন্য কিছুটা সময় দেয়া। ছেলের বাবা-মায়ের যেমন মেয়েটিকে ভালোবেসে আপন করে নেয়া উচিত ঠিক তেমনই মেয়ের বাবা-মায়েরও উচিত ছেলেটির উপর ভরসা রাখা এবং মেয়েটিকে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর জন্য সমর্থন করা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া। অহেতুক ছেলের বাবা-মায়ের যেমন ছেলে-বৌয়ের সম্পর্কের মধ্যে মাথা ঘামানো ঠিক না তেমনই মেয়ের বাবা-মায়েরও মেয়ের সংসারে কী ঘটছে সেটা নিয়ে মাত্রাতিরিক্ত মাথা ঘামানো ঠিক নয়। এতে দুটি পরিবারের সম্পর্ক যেমন নষ্ট হতে পারে তেমনই নব দম্পতির সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে সর্বোপরি, অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না।

    বাচ্চারা ছোটো, তারা তাদের ভালো-মন্দ বুঝে না-এই ধারণা পোষণ করা অভিভাবকদের সকল ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। কেননা প্রতিটি মানুষই আলাদা, প্রত্যেকেরই নিজস্ব কিছু চিন্তা-ভাবনা আছে তার প্রতি সকলের শ্রদ্ধা দেখানো উচিত, অবমূল্যায়ন নয়। তাহলে প্রশ্ন জাগতেই পারে, অভিভাবকরা কি সন্তানের সংসারে কোনো ভূমিকা রাখতে পারবে না? উত্তর হচ্ছে অবশ্যই পারবে। তবে প্রত্যেককেই প্রত্যেকের বাউন্ডারি সম্পর্কে জানতে হবে। কেউ যাতে কারও পার্সোনাল স্পেসে অনুপ্রবেশ না করে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতাই পারে একটি পরিবারকে বিনি সুতোর মালায় গেঁথে রাখতে।

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    ডিভোর্স দাম্পত্য কলহ দাম্পত্য জীবন পারিবারিক সমস্যা পিতামাতার হস্তক্ষেপ বিবাহ বিচ্ছেদ স্বামী স্ত্রীর সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসুখ তুমি কী?
    Moner Khabor

    Related Posts

    শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

    November 14, 2026

    সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

    November 14, 2026

    মানসিক চিকিৎসায় এআই তথ্যের একটি উৎস মাত্র

    November 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 15, 2026

    অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    এপ্রিল  সংখ্যা ২০২৪ ম্যাগাজিন “বিবাহবিচ্ছেদ ” এর মনোসামাজিক  অংশের  কমেন্ট করেছেন রওশন আরা পারভেজ প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা; নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বিষয়ক মাস্টার ট্রেইনার।…

    সুখ তুমি কী?

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    হঠাৎ হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.