Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » দাম্পত্য কলহ ও মানসিক রোগ : কমিয়ে আনুন মনের দূরত্ব
    জীবনাচরণ

    দাম্পত্য কলহ ও মানসিক রোগ : কমিয়ে আনুন মনের দূরত্ব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 24, 2022Updated:September 24, 2022No Comments4 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শত শত জাতিগোষ্ঠী, পরিবার-সমাজ, রাষ্ট্র মিলে এই পৃথিবী। পৃথিবীর প্রত্যেক প্রান্তে রয়েছে মানবসমাজ। যা নানান রকম সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরী হয়েছে। তারমধ্যে একটা হলো দাম্পত্য সম্পর্ক।

    সম্ভবত পৃথিবীতে সবথেকে জটিল ভঙ্গুর এবং একই সাথে মজবুত সম্পর্ক দাম্পত্য। নেই কোনো রক্তের বন্ধন, তারপরও একসঙ্গে কেটে যায় যুগের পর যুগ। মানুষের জীবনের সবচেয়ে আনন্দময় এবং কষ্টের অংশ হয়ে ওঠে এই দাম্পত্য সম্পর্ক।

    নানা কারণে এই সম্পর্কে কখনো কখনো কলহও হয়। সেই কলহ থেকে হয় বিচ্ছেদ, পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা এবং তৈরী হয় মানসিক অসুস্থতার মতো সমস্যা। আবার সুন্দর এই সমাজটা টিকে আছে এই সম্পর্কের ওপর ভিত্তি করেই।

    কেউ কেউ বলতে চান ভালোবাসাহীন দাম্পত্য জীবনের চেয়ে একা থাকা ভালো। কিন্তু কেউ একা থাকতে পারে না। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে একাকীত্ব পেয়ে বসে মানুষকে। মানুষ আসলে সঙ্গী ছাড়া ভালো থাকতে পারে না। এজন্যই মূলত দাম্পত্য সম্পর্কে মানুষ নানা চাওয়া-পাওয়া ও মতের অমিল সত্ত্বেও শেষ পর্যন্ত কেউ কাউকে ছেড়ে যেতে চায় না।

    তারপরও কখনো ছেড়ে যেতে হয়। কমবেশি কলহ সব পরিবারেই হয়। এসব কলহ থেকে বেশ কিছু মানসিক সমস্যা তৈরী হতে পারে। এই যেমন : বিষণ্ণতা, অতিরিক্ত উৎকণ্ঠা, ফোবিয়া, হিস্টিরিয়া, আত্মহত্যার প্রবণতা ইত্যাদি। সুতরাং এই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে পরিচর্য করতে হবে। দাম্পত্য কলহ যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। চলুন তাহলে জেনে নেয়া যাক দাম্পত্যে কেন কলহ হয়?

    দাম্পত্য কলহের কারণ

    মতপার্থক্য : খুবই স্বাভাবিকভাবেই দু’জন মানুষের পারস্পরিক মতপার্থক্য থাকবে। কিন্তু একসঙ্গে থাকতে হলে, মতপার্থক্য এড়িয়ে পারস্পরিক মতের প্রতি সহনশীল এবং দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করতে হবে। এতে দু’জনকেই ছাড় দিতে হবে। যতটা সম্ভব মতপার্থক্য কমিয়ে আনতে হবে। কেননা মতের সংঘর্ষ চলতে থাকলে দাম্পত্যে অশান্তি তৈরী হবে।।

    পরিবারকে ডমিনেট করা : পরিবারকে ডমিনেট করবে। আমাদের সমাজে সাধারণত পুরুষরা Dominate করে। আজকের যুগে উচ্চশিক্ষিত স্বাবলম্বী অনেক মেয়ে তা মেনে নিতে পারছে না। এতে দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে। একজনকে এখানে নমনীয় হতে হবে। ইগো একটি মারাত্মক বিষয়। স্বামী-স্ত্রীর মধ্যে যার বুদ্ধি সামান্য বেশি থাকে, তার Dominate বেশি হবে।

    আশা-আকাঙ্ক্ষা এবং বাস্তবতার পার্থক্য : বিয়ের আগে অনেক বড় বড় স্বপ্নে বিভোর, বাস্তব জীবনে এসে দেখে অন্য চিত্র। বিয়ের আগে অতিরিক্ত আবেগ কাজ করে। অনেকেই ভেবে চিন্তে জীবনসঙ্গী বাছাই করতে পারে না। পরবর্তীতে আশা-আকাঙ্ক্ষা এবং বাস্তবতার বিশাল পার্থক্য, মানসিক চাপে, দ্বন্দ্বের কারণ হয়।

    যৌন জীবনে অতৃপ্তি : দীর্ঘদিন ধরে যৌন জীবনে অতৃপ্ত থাকলে, সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে। বিশেষ করে স্ত্রীরা তা প্রকাশ করতে পারে না।

    অতিরিক্ত ব্যস্ততা : এটা সম্পর্ক অবনতির একটা বিরাট কারণ। অনেক ক্ষেত্রে সময় না থাকলেও জীবনসঙ্গীর ওপর অতিরিক্ত এবং অযৌক্তিক চাপ প্রয়োগও দাম্পত্য কলহের কারণ। কাজের বাইরে যেটুকু সময় আছে তা পরিবারকে দেয়া উচিত এবং দিতে পারলে সম্পর্কের উন্নতি ঘটে।

    শেয়ারিংয়ের অভাব : অনেক স্বামী-স্ত্রী তাদের মনের সুখ দুঃখগুলো নিজেদের মধ্যে শেয়ার করতে পারে না। শেয়ারিং না থাকলে সম্পর্কের অবনতি ঘটবে, সমাধান বের হবে না।

    দাম্পত্যবহির্ভূত সম্পর্ক : বর্তমানে অনেকেই দাম্পত্য বা বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। যা ভয়াবহতম দাম্পত্য দহনের কারণ। এ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করলে পরনারী পরপুরুষে আসক্তি দাম্পত্য জীবনে ফাটল তৈরি করবে এবং শেষ পর্যন্ত তা ভেঙে যাবে।

    স্বামী বা স্ত্রীর শারীরিক বা মানসিক রোগ : দাম্পত্য দহনে লিপ্ত দায়ী স্বামী বা স্ত্রী যে কোনো একজন বা দু’জনই মানসিক রোগে আক্রান্ত থাকতে পারে। আপনার জীবনসঙ্গীর অস্বাভাবিক আচরণের কারণ হতে পারে মানসিক রোগ।

    নেশাদ্রব্যে আসক্তি/ইন্টারনেট Facebook আসক্তি : যারা নেশা করে, তারা তাদের পার্টনারকে অমূলক সন্দেহ করে, শারীরিক বা মানসিক নির্যাতন করে। শুরুতে বন্ধু পরে পরিণত হয় অবৈধ প্রেমে।

    যৌথ পরিবার : যৌথ পরিবার দাম্পত্য কলহের কারণ হতে পারে অনেক ক্ষেত্রে। এর যেমন সুবিধা আছে, তেমনি অসুবিধাও কম নয়। এ ক্ষেত্রে ব্যালেন্স করা বেশ কঠিন বিশেষ করে মেয়েদের।

    কীভাবে দাম্পত্য কলহ দূর করবেন : মতামতের পার্থক্য কমিয়ে আনা, দায়িত্ব পালন, পরনারী বা পরপুরুষে সম্পর্কে না জড়ানো, শারীরিক মানসিক নির্যাতন না করা, পার্টনারকে পর্যাপ্ত সময় দেয়া। প্রয়োজনে সাইকিয়াট্রিস্টের কাছে Couple Therapy নিতে হবে। দু’জনকেই Co-Operative হতে হবে। সব চেয়ে বড় কথা হলো মনের দূরত্ব কমিয়ে আনতে পারলেই দাম্পত্য কলহ থেকে বেঁচে থাকা সম্ভাব।

    সূত্র : ইন্টারনেট (সংযোজিত এবং পরিমার্জিত)

    /এসএস/মনেরখবর/

    দাম্পত্য দাম্পত্য কলহ ও মানসিক রোগ : কমিয়ে আনুন মনের দূরত্ব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঢাবিতে চলছে ‘পজিটিভিটি এন্ড হ্যাপিনেস’ ওয়ার্কসপের রেজিস্ট্রেশন
    Next Article বাংলাদেশে প্রথমবার রেটিনা দিবস পালিত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    প্রবীণদের ভুলে যাওয়ার প্রবণতা কমানোর উপায় কী?

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.