Close Menu
    What's Hot

    পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় ভুগছেন

    একই ঘরে সবাই, তবুও কথা বলার মানুষ নেই!

    কর্মক্ষেত্রে হিংসা

    নিজের সাথে কথা বলা-নিজের কর্মক্ষমতা বাড়ানো

    কেউ ভালো কিছু বোঝালে খুব বিরক্ত হয়

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 26, 2026

      পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় ভুগছেন

      Recent

      পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় ভুগছেন

      মস্তিষ্কের সুস্থতায় আঁশ, ভিটামিন ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবারের গুরুত্ব

      হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট: মানসিক সংকটে পাশে দাঁড়ানোর গুরুত্ব

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মাদকাসক্তি November 24, 2026

      নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

      Recent

      নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

      শুধু সারাক্ষণ কোনো না কোনো অতীতের ঘটনা মনে পরে

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 26, 2026

      একই ঘরে সবাই, তবুও কথা বলার মানুষ নেই!

      Recent

      একই ঘরে সবাই, তবুও কথা বলার মানুষ নেই!

      নিজের সাথে কথা বলা-নিজের কর্মক্ষমতা বাড়ানো

      অভিজ্ঞতায় বাড়ে নেতিবাচক চিন্তা।

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 21, 2026

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      Recent

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভাই-বোনের মনে হিংসা: ভালোবাসার সম্পর্কেই কেন জন্ম নেয় প্রতিযোগিতা?
    শিশুমন ও অভিভাবকত্ব

    ভাই-বোনের মনে হিংসা: ভালোবাসার সম্পর্কেই কেন জন্ম নেয় প্রতিযোগিতা?

    Moner KhaborBy Moner KhaborNovember 26, 2026No Comments7 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    “মা ওকেই বেশি ভালোবাসে।”

    “সব সময় ওর কথাই শোনো।”

    “ও না থাকলেই ভালো হতো!”

    সন্তানের মুখে নিজের ভাই বা বোনকে নিয়ে এমন কথা শুনলে অনেক বাবা-মাই বিচলিত হয়ে পড়েন। আবার কখনো বিষয়টিকে খুব একটা গুরুত্বও দিই না-“ভাই-বোনের মধ্যে একটু হিংসা, একটু ঝগড়া তো হবেই!”

    কথাটি একেবারে ভুল নয়। একই পরিবারে বড়ো হতে গিয়ে ভাই-বোনের মধ্যে মাঝেমধ্যে প্রতিযোগিতা, অভিমান বা ঝগড়া স্বাভাবিক বিকাশের অংশ। এর মধ্য দিয়ে শিশুরা ভাগাভাগি, সমঝোতা, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা এবং দ্বন্দ্ব মেটানোর মতো সামাজিক দক্ষতাও শিখতে পারে। কিন্তু সব ভাই-বোনের ঝগড়া নিরীহ নয়।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    যখন প্রতিযোগিতা দীর্ঘস্থায়ী হিংসা, অপমান, আক্রমণাত্মক আচরণ বা ক্রমাগত বিরূপতায় রূপ নেয়, তখন তা শিশুর মানসিক সুস্থতার ওপর প্রভাব ফেলতে পারে। গবেষণায় sibling relationship এ বেশি conflict ও কম warmth-এর সঙ্গে শিশু-কিশোরদের উদ্বেগ (anxiety), depression, আক্রমণাত্মক আচরণ (aggression) ও আচরণগত সমস্যা (behavioral problems)-এর সম্পর্ক পাওয়া ভাই-বোনের সম্পর্ক গুরুত্বপূর্ণ আবেগীয় সহায়তা গেছে। অন্যদিকে উষ্ণ ও সহযোগিতামূলক (emotional support)-ও হতে পারে।

    তাই প্রশ্নটি শুধু “ভাই-বোনের মধ্যে ঝগড়া হচ্ছে প্রতিযোগিতা হিংসায় পরিণত হচ্ছে, আর সেই হিংসার কেন?” নয়। বুঝতে হবে-কখন স্বাভাবিক নিচে কোন অপূর্ণ আবেগ বা নিরাপত্তাহীনতা কাজ করছে। কারণ শিশুমনের গল্পটা প্রায়ই বাইরে থেকে দেখা আচরণের চেয়ে অনেক গভীর।

    হিংসার আড়ালে আসলে কী থাকে?

    মনোবিজ্ঞানের দৃষ্টিতে হিংসা (jealousy) একটি জটিল সামাজিক আবেগ। একটি শিশু যখন মনে করে, তার কাছে গুরুত্বপূর্ণ কোনো সম্পর্কের ভালোবাসা, মনোযোগ বা স্বীকৃতিতে অন্য কেউ ভাগ বসাচ্ছে, তখন নিরাপত্তাহীনতা (insecurity) ও হিংসা (jealousy) তৈরি হতে পারে। তাই অনেক সময় শিশুর রাগের আসল কেন্দ্র ভাই বা বোনটি নয়; ভেতরের প্রশ্নটি বরং-“ওর কারণে আমি কি কম গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছি?”

    নতুন ভাই বা বোন আসার পর একটি ছোটো শিশু হয়ত বলতে পারে- “বেবিটাকে আমার ভালো লাগে না।” আবার বেশি কান্না, মায়ের গায়ে লেগে থাকা, নিজে পারলেও খাইয়ে দিতে বলা বা ছোটো ভাই-বোনকে ধাক্কা দেওয়ার মতো আচরণ দেখা যেতে পারে। তার পক্ষে ভাষায় বলা কঠিন- “মায়ের মনোযোগ ভাগ হয়ে যাওয়ায় আমার নিজের জায়গাটি অনিরাপদ লাগছে।” আচরণের নিচের আবেগটি বুঝতে পারলে শিশুটিকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যায়।

    “ও পারে, তুমি পারো না কেন?”

    সামাজিক তুলনার মাধ্যমে মানুষ নিজের অবস্থান ও সক্ষমতা বোঝে। একটি শিশুর সবচেয়ে কাছের তুলনার ব্যক্তিগুলোর একটি তার নিজের ভাই বা বোন। তাই “তোমার আপু কত সুন্দর করে পড়ে”, “ভাইয়া তোমার বয়সে নিজের কাজ নিজেই করত”-এসব কথা বাবা-মা উৎসাহ দেওয়ার জন্য বললেও শিশুর মনে তার অনুবাদ হতে পারে-“ও আমার চেয়ে ভালো”, এমনকি “তাই হয়ত ও আমার চেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য।” এখান থেকেই স্বাভাবিক প্রতিযোগিতা কখনো ক্ষতিকর প্রতিদ্বন্দ্বিতা (rivalry)-তে রূপ নিতে পারে।

    হিংসা শুধু বড়ো সন্তানের হয় না। ছোটো সন্তানও বড়ো ভাই-বোনের স্বাধীনতা, সাফল্য বা বাবা-মায়ের আস্থা নিয়ে ঈর্ষান্বিত হতে পারে। কৈশোরে চেহারা, মেধা, পরীক্ষার ফল, জনপ্রিয়তা, ব্যক্তিত্ব, স্বাধীনতা বা কে পরিবারের “ভালো সন্তান”-এসবও তুলনার বিষয় হয়ে উঠতে পারে।

    যে ভাই বা বোনটি বেশি ‘ভালো’ নয় বরং বেশি অসুস্থ

    ভাই-বোনের হিংসা (sibling jealousy) মানেই যে একটি শিশু অন্যটির সাফল্য বা মেধাকে হিংসা করছে, তা নয়। কখনো গল্পটা ঠিক উল্টো। পরিবারের একটি শিশু যদি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকে, প্রতিবন্ধিতা (disability) বা দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা (chronic health condition) থাকে, কিংবা মনোযোগের ঘাটতি ও অতিচঞ্চলতা সমস্যা (ADHD), অটিজম (autism) বা অন্য কোনো মানসিক সমস্যার কারণে তার জন্য বাবা-মাকে বেশি সময় দিতে হয়, অন্য ভাই বা বোনের মনেও অভিমান তৈরি হতে পারে।

    অসুস্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির সত্যিই বেশি যত্ন দরকার হতে পারে-চিকিৎসা, পড়াশোনা, দৈনন্দিন কাজ বা আচরণ সামলাতে। ফলে পরিবারের অনেকটা সময় ও শক্তি স্বাভাবিকভাবেই তাকে ঘিরে থাকে। কিন্তু পাশের ঘরে আরেকটি শিশুও বড়ো হচ্ছে। সে হয়ত নিজের কাজ নিজে করে, খুব বেশি সমস্যা করে না। বাইরে থেকে মনে হয়-“ও তো ভালোই আছে।” অথচ তার মনের প্রশ্ন হতে পারে-“ওর সমস্যা হলেই সবাই ওর কাছে যায়। আমার কষ্টটা কেউ খেয়াল করে না কেন?”

    এখানে শিশুটি ভাই বা বোনের অসুস্থতাকে হিংসা করছে না; সে হিংসা করতে পারে অসুস্থতার কারণে পাওয়া সময়, মনোযোগ, সান্নিধ্য ও যত্নকে। এর সঙ্গে অপরাধবোধ (guilt)-ও যোগ হতে পারে। সে ভাইকে ভালোবাসে, তার সুস্থতাও চায়; আবার তার ওপর রাগও হয়। তারপর নিজের মনেই প্রশ্ন আসে-“ও তো ইচ্ছে করে অসুস্থ হয়নি। তাহলে আমি ওর ওপর রাগ করছি কেন?” ভালোবাসা, সহানুভূতি, হিংসা, অভিমান ও অপরাধবোধ একই সঙ্গে থাকা সম্ভব। মানুষের আবেগ সব সময় একরঙা নয়।

    গবেষণায় chronic illness থাকা শিশুদের সুস্থ ভাই-বোনদের নিজস্ব আবেগীয় (emotional) ও মনোসামাজিক (psychosocial) চাহিদার প্রতিও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা উঠে এসেছে। কখনো তারা অল্প বয়সেই খুব ‘বুঝদার’ হয়ে যায়-“মাকে বিরক্ত করব না”, “আমার সমস্যাটা এমন কিছু না।” কিন্তু কম দাবি করা মানেই কম প্রয়োজন থাকা নয়। “তুমি তো ভালো আছো, ও অসুস্থ-তোমাকে বুঝতে হবে”- কথাটি বারবার শুনলে তার মনে বার্তা যেতে পারে- “আমার কষ্টটা ততটা গুরুত্বপূর্ণ নয়।”

    সমান আর ন্যায্য-এক জিনিস নয়

    ভাই-বোনের হিংসা (sibling jealousy) বোঝার একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো অভিভাবকের ভিন্নতামূলক আচরণ (Parental Differential Treatment)-একই পরিবারের সন্তানদের প্রতি বাবা-মায়ের আচরণের পার্থক্য। সমন্বিত গবেষণা-বিশ্লেষণ (meta-analysis)-এ parental treatment-এর বেশি পার্থক্য এবং নিজেকে তুলনামূলকভাবে কম প্রাধান্যপ্রাপ্ত (less-favored) মনে করার সঙ্গে শিশু-কিশোরদের বিভিন্ন মানসিক রোগের সম্পর্ক পাওয়া গেছে।

    তবে সব ভিন্নতামূলক আচরণ পক্ষপাতমূলক প্রাধান্য (favoritism) নয়। তিন বছরের ও তেরো বছরের সন্তানকে একই স্বাধীনতা দেওয়া যায় না, মনোযোগের ঘাটতি ও অতিচঞ্চলতা সমস্যা (ADHD) থাকা শিশুর পড়াশোনায় বেশি তত্ত্বাবধান লাগতে পারে, অসুস্থ শিশুর চিকিৎসায় বেশি সময় দেওয়াও অন্যায় নয়। ন্যায্যতা মানে সবাইকে একই জিনিস দেওয়া নয়-যার যে প্রয়োজন, তাকে সেই অনুযায়ী সহায়তা দেওয়া। তবে কেন পার্থক্য হচ্ছে, সেটি অন্য সন্তানকে বয়স অনুযায়ী বোঝানো এবং তাকেও গুরুত্বপূর্ণ অনুভব করানো জরুরি।

    প্রভাব পড়ে দুই শিশুর ওপরই

    যে শিশু নিজেকে তুলনামূলকভাবে কম প্রাধান্যপ্রাপ্ত (less-favored) মনে করে, তার মধ্যে মন খারাপ (sadness), উদ্বেগ (anxiety), নিজেকে কম মূল্যবান মনে করা (low self-worth), রাগ, নিজেকে গুটিয়ে নেওয়া বা আক্রমণাত্মক আচরণ (aggression) দেখা দিতে পারে। কিন্তু তথাকথিত ‘প্রিয় সন্তান’র অবস্থানও সব সময় সুখকর নয়। তার ওপর ভালো ফল করা, ভালো আচরণ করা বা নিজের ‘ভালো সন্তান’ পরিচয় ধরে রাখার চাপ তৈরি হতে পারে; পাশাপাশি ভাই-বোনের ক্ষোভের লক্ষ্যও সে হতে পারে। ধীরে ধীরে পরিবারে অদৃশ্য কিছু তকমা (label) তৈরি হয়-একজন ‘মেধাবী’, অন্যজন ‘অমনোযোগী’; একজন ‘শান্ত’,অন্যজন ‘ঝামেলার’; একজন ‘অসুস্থ’, অন্যজন “যে সবকিছু বুঝবে”। বারবার শুনতে শুনতে শিশুরা নিজেরাও নিজেদের এই পরিচয়ে দেখতে শুরু করতে পারে।

    বাবা-মা কী করতে পারেন?

    ১. তুলনা দিয়ে প্রেরণা (motivation) তৈরি করবেন না-শিশুকে ভাই-বোনের সঙ্গে নয়, তার নিজের আগের অবস্থার সঙ্গে তুলনা করুন।
    ২. সমান (equal) নয়, ন্যায্য (fair) হওয়ার চেষ্টা করুন-বয়স ও প্রয়োজন অনুযায়ী পার্থক্য হতে পারে; কারণটি শিশুকে বুঝিয়ে বলুন।
    ৩. প্রতিটি সন্তানের জন্য আলাদা সময়
    রাখুন-নিয়মিত একান্ত ব্যক্তিগত সময় (one-to-one time) তাকে অনুভব করায়-“আমার জীবনে তোমার নিজস্ব একটি জায়গা আছে।”
    ৪. অনুভূতিকে গ্রহণ করুন, ক্ষতিকর আচরণকে নয়-বলতে পারেন-“তোমার খারাপ লাগাটা বুঝতে পারছি; কিন্তু রাগ হলেও ওকে মারা যাবে না।”
    ৫. সব ঝগড়ায় বিচারক হবেন না-কে দোষী শুধু সেটি না খুঁজে শান্ত হওয়া, নিজের কথা বলা, অন্যের কথা শোনা ও সমাধান খোঁজা শেখান।
    ৬. তকমা (label) দেবেন না-‘মেধাবী’, ‘ঝামেলার’, হিংসাপ্রবণ’ (jealous)-এমন স্থায়ী পরিচয় তৈরি করবেন না।
    ৭. অসুস্থ শিশুর সুস্থ ভাই বা বোনকে (healthy sibling)-টিকেও দেখুন-তাকেও জিজ্ঞেস করুন-“তুমি কেমন আছো?” অতিরিক্ত যতুদানের দায়িত্ব (caregiving responsibility) দেবেন না। তারও শিশু হয়ে থাকার অধিকার আছে।
    ৮. সহযোগিতার স্মৃতি তৈরি করুন-খেলা, গল্প, ভ্রমণ বা ছোটো পারিবারিক কাজে একসঙ্গে ইতিবাচক অভিজ্ঞতার সুযোগ তৈরি করুন।

    কখন পেশাদার সাহায্য দরকার?

    মাঝেমধ্যে ঝগড়া স্বাভাবিক। কিন্তু যদি একজন নিয়মিত অন্যজনকে মারধর, অপমান বা ভয় দেখায়, ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে, একজন অন্যজনকে ভয় পেতে শুরু করে; অথবা এর সঙ্গে দীর্ঘস্থায়ী মন খারাপ, উদ্বেগ (anxiety), আত্মক্ষতিমূলক আচরণ (self-harm), তীব আক্রমণাত্মক আচরণ (severe aggression) কিংবা স্কুল ও দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য সমস্যা দেখা দেয়-তখন বিষয়টিকে শুধু “ভাই-বোনের ঝগড়া” বলে এড়িয়ে যাওয়া উচিত। নয়। প্রয়োজনে শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মূল্যায়ন দরকার হতে পারে।

    শেষ কথা

    ভাই-বোনের হিংসা কমানোর জন্য সবচেয়ে জরুরি বাক্যটি হয়ত “আমি তোমাদের দুজনকে একদম সমানভাবে দেখি”-এটি নয়। কারণ দুই সন্তান কখনোই এক নয়। তাদের স্বভাব, শক্তি, দুর্বলতা ও প্রয়োজন আলাদা। বরং প্রতিটি সন্তান যেন অনুভব করতে পারে- “আমাকে অন্য কারও মতো হতে হবে না। আমার ভাই বা বোন আমার প্রতিযোগী নয়। আর বাবা-মায়ের ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কারও সঙ্গে লড়তে হবে না।”
    শিশুর মনের ভেতর নিজের জায়গাটি যখন নিরাপদ হয়, তখন ভাইয়ের সাফল্য নিজের ব্যর্থতা বলে মনে হওয়ার প্রয়োজন কমে আসে; অসুস্থ বোনের বাড়তি যত্নও নিজের প্রতি ভালোবাসা কমে যাওয়ার প্রমাণ মনে হয় না। কারণ অনেক সময় শিশুর মুখে যে কথাটি হিংসা হয়ে ছোটো-“আমাকেও একটু দেখো। আমার কথাটাও বেরিয়ে আসে, তার গভীরে লুকিয়ে থাকা কথাটি খুব একটু শোনো। আমার জন্যও তোমার মনে একটা আলাদা জায়গা রেখো।” আর হয়ত সেখানেই ভাই-বোনের সম্পর্কের সবচেয়ে দুটি শিশু যেন একে অপরের ছায়ায় নয়, সুন্দর সম্ভাবনাটি তৈরি হয়-একই ঘরে বড়ো হওয়া
    পাশাপাশি নিজেদের মতো করে বড়ো হতে পারে।

    ডা. হুমায়রা শাহজাহান হৃদি

    শিশু-কিশোর মানসিক রোগ বিশেষজ্ঞ

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    ভাই-বোনের সম্পর্ক ভাই-বোনের হিংসা শিশু কিশোর মানসিক স্বাস্থ্য শিশুদের ঈর্ষা শিশুদের মানসিক বিকাশ শিশুদের মানসিক স্বাস্থ্য শিশুর আচরণগত সমস্যা শিশুর নিরাপত্তাহীনতা শিশুর মনস্তত্ত্ব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅভিজ্ঞতায় বাড়ে নেতিবাচক চিন্তা।
    Next Article কেউ ভালো কিছু বোঝালে খুব বিরক্ত হয়
    Moner Khabor

    Related Posts

    অটিজম চিকিৎসায় প্রতিবন্ধকতা

    November 19, 2026

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    November 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    আন্তর্জাতিক November 26, 2026

    পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় ভুগছেন

    পাকিস্তানে প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন কোনো না কোনো মানসিক বা আচরণগত সমস্যায় ভুগছেন।…

    একই ঘরে সবাই, তবুও কথা বলার মানুষ নেই!

    কর্মক্ষেত্রে হিংসা

    নিজের সাথে কথা বলা-নিজের কর্মক্ষমতা বাড়ানো

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.