মনের খবর ম্যাগাজিনের নেতিবাচক চিন্তা সংখ্যায় মনোসামাজিক বিশ্লেষণের মন্তব্য করেছেন
ইসরাত জাহান
প্রভাষক, ইংরেজি বিভাগ
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
পরিবারের প্রভাব মানুষের চিন্তাচেতনায় প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারই হলো সামাজিকীকরণের প্রথম ধাপ। সেখানে যদি শিশুকে বারবার দোষারোপ করা হয়, অবহেলা করা হয় বা তুলনার মধ্যে ফেলা হয় তবে তার মানসিকতায় নেতিবাচক দৃষ্টিভঙ্গি জন্ম নিতে পারে। তবে এটি কেবল পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আমরা দেখি অনেক শিক্ষার্থীর নেতিবাচক চিন্তার পেছনে সামাজিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত ব্যর্থতাও কাজ করে। অর্থাৎ পরিবার নেতিবাচক চিন্তার সূচনা ঘটাতে পারে কিন্তু এর বিকাশ ও বিস্তার ঘটে সামাজিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে যুক্ত হয়ে। তাই সমন্বিত দৃষ্টিকোণ থেকে বিষয়টি বোঝা প্রয়োজন।


