Close Menu
    What's Hot

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      যৌন স্বাস্থ্য November 14, 2026

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      Recent

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মন ও ক্রীড়া November 16, 2026

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      Recent

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা
    ফিচার

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    Moner KhaborBy Moner KhaborNovember 16, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

     

     

    সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা মানব মাত্রই। কিন্তু মানবজীবনের বিভিন্ন পর্যায়ে বিষেশত প্রবীণ জীবনে বেঁচে থাকার এ ইচ্ছা বিসর্জন দিয়ে অনেকে নিজের প্রাণনাশের ভাবনায় ও চেষ্টায় লিপ্ত হয়ে থাকেন এবং অনেক সময় সফলও হন যাকে আমরা আত্মহত্যা বা আত্মহনন বলি। কিন্তু কেন! মানবজীবনের যাত্রাপথের শেষ সময়টুকু হলো বার্ধক্য বা প্রবীণ জীবন। বার্ধক্যে প্রবেশ করলে একজন মানুষের শরীরে যেমন কিছু পরিবর্তন হয় তেমনি তার শরীরে কিছু দীর্ঘমেয়াদি সমস্যা ও রোগ বাসা বাঁধে। বয়স বাড়ার সাথে সাথে প্রথমত একজন মানুষের শ্রবণ, দর্শন ইত্যাদি ইন্দ্রিয় অনুভূতিগুলো কমে যেতে থাকে।

    পরবর্তীতে তাঁর স্মৃতিশক্তিসহ কিছু জ্ঞানীয় ক্ষমতাও লোপ পায়। আবার প্রবীণ বয়সের একটি অন্যতম প্রধান সমস্যা-ঘুম অনেক ক্ষেত্রেই ঘুমের সমস্যাও মারাত্মক হয়। এছাড়াও বার্ধক্যে মানুষকে অনেক কিছুই হারাতে হয়। স্বামী স্ত্রীকে হারান কিংবা স্ত্রী স্বামীকে। বিভিন্ন আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের মৃত্যুসংবাদ শুনতে হয়। সন্তানেরা অনেক সময় দূরে চলে যায়। সংসারের দায়িত্ব-কর্তব্য থেকে সরে গিয়ে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে ক্রমেই একজন প্রবীণ নিজেকে মূল্যহীন মনে করেন। এক পর্যায়ে তাঁদের আত্মবিশ্বাসও কমে যায়। ফলে অক্ষমতা, একাকিত্বতা আর পরনির্ভরশীলতার চাপে অসহায়ত্ববোধ তাদের ঘিরে ফেলে। অনেকে হয়ে পড়েন অতিরিক্ত সংবেদনশীল। পরিণতিতে, মনের মধ্যে তৈরি হয় বিষণ্ণতা ও সর্বোপরি প্রাণনাশের ভাবনা। প্রবীণদের এ বিষণ্ণতা ও আত্মহননের জন্যে দায়ী বিভিন্ন সামাজিক, মানসিক ও জৈবিক কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    • অবসরজীবন
    • আত্মবিশ্বাসের অভাব
    • সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নেওয়া
    • একাকিত্ব
    • শোক
    • দারিদ্র্য
    • শারীরিক অক্ষমতা
    • দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা
    • স্মৃতিভ্রষ্টতা
    • নারীদের ক্ষেত্রে রজঃনিবৃত্তি
    • বিভিন্ন ধরনের ঔষধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া
    • স্নায়ুকোষের ক্ষয়
    • স্নায়ুকোষে জৈব রাসায়নিক পদার্থের অভাব ইত্যাদি বর্তমানে চিকিৎসাশাস্ত্রের উন্নতির পথ ধরে বাড়ছে মানুষের জীবনকাল। মৃত্যুহার ও জন্মহার হ্রাসর কারণে সারা বিশ্বেই প্রবীণদের অনুপাত বাড়ছে। বিশ্বে বর্তমানে ৬০ বছরের ওপরের প্রবীণদের সংখ্যা ক্রমবর্ধমান। ফলে প্রবীণদের স্বাস্থ্যগত দিকটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন জরিপে দেখা গেছে, বিশ্বে প্রায় ১৫ শতাংশ প্রবীণ বিষণ্নতায় ভুগে থাকেন। আর শতকরা ৪ জন গুরুতর আত্মঘাতী বিষণ্ণতা রোগের শিকার। আমাদের দেশে মোট জনগোষ্ঠীর প্রায় ৪ দশমিক ৬ শতাংশ মানুষ বিষণ্ণতা রোগে আক্রান্ত এবং প্রবীণদের মধ্যে এ হার প্রায় তিন গুণ বেশি। কিন্তু নানা কারণে এ বিষয়টি গুরুত্ব পায় না। প্রবীণদের বিষণ্ণতাকে বেশির ভাগ সময়ই মানুষ বুঝতে পারে না বা ভুল বোঝে। অনেক সময় প্রবীণরা মন খারাপের অনুভূতি নিজেরাও বুঝতে পারেন না। তাই প্রবীণদের বিষণ্ণতাকে না জানার কারণে রোগী নিজেও কষ্ট পান এবং পরিজনদেরও কষ্ট দিয়ে ফেলেন। আবার অনেকে বুঝতে পারলেও ততটা গুরুত্ব দিতে চান না। ফলে প্রবীণদের বিষণ্ণতা আরো বাড়তে থাকে। তবে প্রবীণ বয়সের বিষণ্ণতার উপসর্গগুলো ও অন্য বয়সী মানুষদের মতোই যেমন:
    • মন খারাপ থাকা
    • মেজাজের পরিবর্তন হওয়া
    • কারণে-অকারণে রেগে যাওয়া বা সামান্য কারণে কান্না করা
    • বিরক্ত হয়ে থাকা
    • মানুষের সাথে মেলামেশা এড়িয়ে চলা
    • কোনো কাজে এমনকি পছন্দের কাজেও আগ্রহ হারিয়ে ফেলা
    • কোনো বিষয়ে উদ্যোগ কমে যাওয়া
    • কথা ও কাজের গতি কমে আসা
    • নিজের প্রতি অবহেলা করা
    • মনোযোগ কমে যাওয়া
    • ঘুমের পরিবর্তন হওয়া
    • ক্লান্তি অনুভব করা
    • ক্ষুধা ও ওজন কমে যাওয়া
    • মাথাব্যথা বা মাথা ঝিমঝিম করা
    • শরীরে জ্বালাপোড়ার অনুভূতি হওয়া
    • মনের ভেতর একধরনের অস্থিরতা কাজ করা
    • একাকী থাকতে চাওয়া
    • হতাশামূলক কথা বলা
    • নিজেকে অপরাধী মনে করা
    • নিজেকে সব কাজের জন্য অযোগ্য মনে করা
    • আত্মবিশ্বাস কমে যাওয়া
    • মৃত্যু বা আত্মহত্যার কথা বলা, চিন্তা করা ও পরিকল্পনা করা
    • আত্মহত্যার চেষ্টা করা ইত্যাদি।
    • মূলত একটি পরিবারের জন্য একজন প্রবীণ ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। তাঁর অভিজ্ঞতালব্ধ জ্ঞান পরিবারকে অনেক সাহায্য করে। শুধু তাই নয়, তাঁরা সবার আবেগীয় আশ্রয়স্থল, বটবৃক্ষের ছায়াতুল্য। কাজেই প্রবীণদের বিষণ্ণতা রোগ নির্ণয় করা ও তাঁর যথাযথ চিকিৎসা করা অত্যন্ত জরুরি। প্রবীণদের বিষণ্ণতায় ঔষধের পাশাপাশি সাইকোথেরাপি তথা মনোসামাজিক চিকিৎসারও প্রয়োজন আছে। মনোসামাজিক চিকিৎসায় মূলত বিষণ্ণতার জন্য দায়ী মনোসামাজিক কারণগুলো নিয়ে কাজ করা হয়। বিশেষ করে রোগ সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান ও রোগের পরিণতি সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা হয়। বিষণ্ণতায় আক্রান্ত একজন প্রবীণ রোগীর মানসিক সমর্থন বাড়ানো ও নেতিবাচক চিন্তা তথা আত্মহত্যার ভাবনাকে পরিবর্তন করার লক্ষ্যে রোগীকে-
    • যেকোনো লক্ষ্য নির্দেশিত কাজে ব্যস্ত রাখা
    • নিজের শরীরকে কার্যকর রাখা
    • মানুষের সঙ্গে মেলামেশা করা
    • সমবয়সীদের সাথে সময় কাটানো
    • আনন্দদায়ক কাজে অংশগ্রহণ করা
    • নতুন কিছু শেখার চেষ্টা করা
    • স্বেচ্ছাসেবা বা সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ করা
    • প্রবীণ জীবনকে মেনে নিয়ে সকল ক্ষেত্রে নিজেকে ভালো রাখার চেষ্টা করা ইত্যাদি বিষয়ে অভ্যস্থতার পরামর্শ দেয়া প্রয়োজন।

    তাই প্রবীণ বয়সে বিষণ্ণতা ও আত্মহননের ভাবনা ঠেকিয়ে রাখতে প্রবীণদের আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা দিতে হবে। তাহলেই একজন প্রবীণ নিজেকে বিষণ্ণতা নামক আত্মঘাতী রোগ থেকে মুক্ত করতে পারবেন। একটা পরিবারও দীর্ঘদিন থাকতে পারবে একটা বটবৃক্ষের ছায়াতলে।

    অধ্যাপক ডা. সুস্মিতা রায়

    অধ্যাপক,মানসিক রোগ বিভাগ,

    সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ।

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    প্রবীণ বয়সে বিষণ্ণতা প্রবীণদের আত্মহত্যা প্রবীণদের মানসিক স্বাস্থ্য বয়স্কদের বিষণ্ণতা বিষণ্ণতার চিকিৎসা বিষণ্ণতার লক্ষণ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।
    Moner Khabor

    Related Posts

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    November 16, 2026

    সুখ তুমি কী?

    November 15, 2026

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    November 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 16, 2026

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা মানব মাত্রই। কিন্তু মানবজীবনের বিভিন্ন পর্যায়ে বিষেশত প্রবীণ…

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.