Close Menu
    What's Hot

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      যৌন স্বাস্থ্য November 14, 2026

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      Recent

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মন ও ক্রীড়া November 16, 2026

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      Recent

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন
    মন ও ক্রীড়া

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    Moner KhaborBy Moner KhaborNovember 16, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

     

     

    বর্তমান সমাজের উন্নতির পথে দ্রুত ধাবনের ফলে কর্মজীবী মানুষের সারাক্ষণ কাজে ব্যস্ত থাকা যেন হয়ে পড়েছে অতি স্বাভবিক নিয়ম, হোক সেটা শারীরিক বা বুদ্ধিবৃত্তিক। আমরা সারাক্ষণই যেন দৌড়ে বেড়াচ্ছি কোনো এক অজানা টানে। এই যে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকা এর কিছু নেতিবাচক প্রভাবও আছে ব্যক্তির স্বাস্থ্যের মনোসামাজিক অংশে। কিন্তু কিছু সুস্থ বিনোদন এই নেতিবাচক প্রভাব থেকে বের হয়ে ব্যক্তির কর্ম ও ব্যক্তি জীবনের উৎপাদনশীলতা বাড়াতে পারে। আসুন জেনে নেই কিছু সাধারণ ঘটনা যা অহরহ ঘটে যাচ্ছে আমাদের চারপাশে। আমরা হয় খেয়াল করছি না বা করতে চাচ্ছি না।

    কেস ১: সুমন তার ইমোশন ধরে রাখতে না পেরে কেঁদেই ফেললেন তার সাইকোলজিস্টের সামনে। বলে চললেন, “কি না করেছি ওর জন্য আমি! সারাদিন খেটে গেছি অমানবিক, বাসায় ফিরেছি এত রাতে! আবার সকালে ঘুম পুরা না হতেই দৌড়াতে হয়েছিল! ছুটির দিনেও বাড়তি কাজ করেছি, শুধুমাত্র সংসারের জন্য! আর মিনা এই কথা বলছে আজ?” চুপ করে থাকলো না মিনাও, “তোমার কাছে আমার কি চাওয়ার ছিল সেটা কি জানতে চেয়েছিলে কোনোদিন? আমি তো অত টাকা চাইনি! আমাকে কি তোমার কিছুটা সময় দেয়ার ছিল না একেবারেই? খুব দামি শাড়ির চেয়ে আমার ভালো লাগত যদি তুমি হাতে নিয়ে আসতে একটা ফুল! বিভিন্নভাবে আমি বোঝানোর চেষ্টাও করেছি সেটা, তুমি বুঝতে চেয়েছে কখনো?” তাদের ১০ বছরের সাজানো সংসারে তৃতীয় ব্যক্তির আগমনই তাদের সাইকোলজিস্টের কাছে আসার কারণ!

    কেস ২: মেয়েটা দিন দিন কেমন চুপচাপ হয়ে যাচ্ছে, সারাক্ষণ যেন নিজের মধ্যে গুটিয়ে থাকছে। কারও সাথে মিশতেই চাচ্ছে না, অথচ স্বাভাবিক হাসিখুশি থাকতো আগে। বাড়ন্ত বয়স তার, মাত্র ষোলতে পা দিল। নিরাপত্তার কথা চিন্তা করে বাবা তাকে বাইরে যেতে দিতে চায় না। নিজেও নিয়ে যাবার সময় পায় না একদমই। তার কথা হচ্ছে ঘরে বসে পড়াশোনা করবে টিভি দেখবে আর কিছুর দরকার কি? মেয়েটার ইচ্ছা ছিল গান শেখার, বন্ধুদের সাথে বা পরিবারের সাথে মাঝে মাঝে ঘুরতে যাওয়ার। তার বাবার সবেতেই আপত্তি। নিজের প্রতি স্বামীর এই ধরনের আচরণ আর অবহেলা মেনে নিয়েছিলেন মিসেস জহির। কিন্তু তাদের একমাত্র মেয়ের প্রতিও এমন আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। বাধ্য হয়েই পরিচিত  এক সাইকোলজিস্টের কাছে আসা প্রথম কেসে আমরা দেখতে পাচ্ছি মিনা নামের মেয়েটির চাহিদা ছিল তার হাজবেন্ডের কাছে কিছুটা সময়, অবশ্যই সেটা হতে হতো ‘কোয়ালিটি টাইম’। মনের চাহিদাটা আমরা প্রায় সময়ই বুঝার চেষ্টা করি না। অনেক সময় দামি কিছু নয় খুব সাধারণ কিছু জিনিস প্রিয় মানুষের কাছে আমরা আশা করি। অনেকের ধারণা বিনোদন মানেই হচ্ছে খুব দামি কিছু কিন্তু সেটা মোটেই ঠিক নয়। সুস্থ বিনোদন আমরা তখনই বলবো যেটা আমাদের সাধের মধ্যে এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য, আর এটি কখনো নেশাগ্রস্ত করে না।

    সুস্থ বিনোদনে পরিবারের সবাই মিলে অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয় কেসেও আমরা একই সমস্যা দেখতে পাচ্ছি। মেয়েটির বাবা বিনোদন থেকে বঞ্চিত করছে তাকে। তার বয়স অনুযায়ী কিছু বিনোদন অবশ্যই দেয়া উচিত। সুস্থ বিনোদন ছাড়া আমাদের রিলাক্সেশন হয় না আর রিলাক্সেশন না হলে আমরা সঠিকভাবে কাজে মনোযোগও দিতে পারি না। তাছারা, সুস্থ বিনোদন আমাদের সামাজিক দক্ষতাও বাড়ায়, পারিবারিক বন্ধন দৃঢ় করে, মনকে প্রফুল্ল রাখে। এইজন্য সুস্থ বিনোদনের অবশ্যই প্রয়োজনীয়তা আছে এমন হাজারো উদাহরণ ছড়িয়ে আছে আমাদের আশেপাশে। যখন আমরা সুস্থ বিনোদন দিতে পারছি না তখন আমাদের প্রিয়জনেরা জড়িয়ে পড়ছে অস্বাস্থ্যকর কিছু অভ্যাসে-এমনকি নেশাগ্রস্ত হয়ে পড়তে পারে তারা। বিনোদন আমাদের মনকে করে প্রশান্ত। কোয়ালিটি টাইম অনেক বেশি হতে হবে এমন নয়। সঙ্গীকে যদি আমরা অল্প সময়ও দেই এবং সেটা যদি মানসম্মত হয় তাহলে মনে শান্তি থেকে যায় অনেক সময় ধরে, ভুল বুঝাবুঝি দূর হয়, দূরত্ব দূর হয়। অনেক সময় স্বামী বা স্ত্রী বুঝতে পারেন না তার পার্টনারের মধ্যে মানসিক চাহিদাটা রয়ে যাচ্ছে। খুব সামান্য আচরণগত পরিবর্তনেই এই চাহিদা কিন্তু মেটানো সম্ভব। সুমনের উদাহরণটিতে যেখানে দেখা যাচ্ছে মিনা তার কাছে শুধুমাত্র সামান্য কিছু সময় এবং সুস্থ বিনোদন চেয়েছিল।

    আসুন আমরা সবাই একটু সচেতন হই। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে কোয়ালিটি টাইম দিয়ে দিয়ে ভালো রাখার চেষ্টা করি। সমাজে আজকাল দেখা যাচ্ছে বিবাহবিচ্ছেদের মাত্রা অনেক বেড়ে গিয়েছে, ব্যক্তি পর্যায়ে সম্পর্কের অবনতি এর পিছনের কারণ। আমরা যেটা করতে পারি স্বামী-স্ত্রীর সম্পর্ক বা বাবা-মায়ের সম্পর্ককে ভালো রাখতে হলে যোগাযোগে বাড়াতে পারি। এই যোগাযোগ সবসময় সরাসরি হতে হবে এমন নয়। সময়ের অভাব থাকলে অনেকভাবেই যোগাযোগ করা যায় আজকাল। দিনে অল্প কিছুক্ষণের জন্য হলেও এসএমএস বা টেক্সট করা, ফোনে কথা বলা, খোঁজখবর রাখা, সপ্তাহে অন্তত ১ দিন কাছাকাছি কোথাও হলেও ঘুরতে যাওয়া, টুকটাক ছোটোখাটো উপহার হাতে নিয়ে বাসায় ফেরা, প্রয়োজন অনুযায়ী কাজে সাহায্য করা সম্পকে ভিন্ন মাত্রা দেয়। তাই পারিবারিক সম্পর্কের উন্নতির জন্য এবং সংসারে ঝামেলা কমাতে সুস্থ বিনোদনমূলক কাজ উৎসাহিত করা অবশ্যই জরুরি।

    ডা. নাসিম জাহান

    সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা।

    অবসর সময় কর্মজীবনের চাপ কোয়ালিটি টাইম দাম্পত্য সম্পর্ক পারিবারিক সম্পর্ক সুস্থ বিনোদন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না
    Next Article সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।
    Moner Khabor

    Related Posts

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    November 16, 2026

    সুখ তুমি কী?

    November 15, 2026

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    November 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 16, 2026

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা মানব মাত্রই। কিন্তু মানবজীবনের বিভিন্ন পর্যায়ে বিষেশত প্রবীণ…

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.