Close Menu
    What's Hot

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 4, 2026

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      Recent

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?
    ফিচার

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    Moner KhaborBy Moner KhaborNovember 4, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অপরাধ একটি অন্যতম জনসমস্যা, বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। কৈশোরে অপরাধ প্রবণতা পরবর্তী জীবনে একজন অপরাধী হয়ে ওঠার লক্ষণ। তাই কিশোর অপরাধের কারণসমূহ অথবা ঝুঁকি বাড়ায় এমনসব বিষয়ের মধ্যে যেগুলো নিয়ন্ত্রণযোগ্য কিংবা পরিবর্তনযোগ্য তা নিয়ে বিস্তর গবেষণা প্রয়োজন। বিশেষ করে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে শিশু-কিশোরদের নিজস্ব পরিবেশ এবং পরিবারের সাথে জড়িত বিভিন্ন বিষয়াবলি অপরাধ প্রবণতার সাথে কতখানি কিংবা কীভাবে সম্পর্কিত তা এখনো অজানা।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    অপরাধ-যেমন খুন, রাহাজানি, মাদক চোরাচালান, অন্যের প্রতি সহিংস আচরণ, ডাকাতি এগুলো এখন বড়ো সামাজিক সমস্যা। বিশ্বে তরুণদের মৃত্যুর অন্যতম বা ৪র্থ প্রধান কারণ হলো তাদের মধ্যে ব্যক্তিগত সহিংসতা-যা খুব আশঙ্কাজনক। ল্যাটিন আমেরিকার নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে ১৫-১৯ বছর বয়সির মধ্যে এটা প্রথম কারণ! সুতরাং এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান যে, অপরাধ প্রবণতা-মানুষের জীবনের পরিধি এবং মান দুটোর সাথেই সরাসরি সম্পর্ক রয়েছে। কিশোর বয়সে স্কুল থেকে ঝরে পড়া কিংবা বেকারত্ব অনেক সময় অপরাধে জড়িয়ে পড়ার নির্দেশক। অগ্রিম নির্দেশক হিসেবে শিশুর প্রতি সহিংসতা, অনাদর অবহেলা এবং পারিবারিক নিম্ন আয়। সেই সাথে শিশু-কিশোরদের বিভিন্ন আচরণগত সমস্যা যেমন কন্ডাক্ট ডিজর্ডার, এটেনশন ডেফিশিট হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার ইত্যাদি বিষয় বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে।

     

     

    আলোচ্য গবেষণাটি করা হয়েছে ব্রাজিলে। যেখানে প্রথমে ৫-১৪ বছরের ২৫১১ জনকে ইন্টারভিউ করা হয়েছে। বিভিন্নরকম প্রায় ২২টি ব্যক্তিগত ও পারিবারিক তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছিল।

    গবেষণায় ৭ বছর পর তাদের মধ্যে অপরাধ সংঘটিত হওয়ার হার দেখা হয়েছে। ১৩-২১ বছর বয়সিদের মধ্যে ১৯০৫ জনের তথ্য নেওয়া হয়েছে। ফলাফল ছিল ৪.৩% অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধসমূহ ছিল চুরি ৩৪.২%, মাদক চোরাচালান ১৪.৬%, সহিংসতা ১৪.৬% (একটি হত্যাসহ), ডাকাতি ৭.৩%। মেয়েদের তুলনায় ছেলেদের অপরাধ প্রবণতা বেশি ৩:১ অনুপাতে। কিন্তু বয়সের সাথে তেমন উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি। এদের মধ্যে রিস্ক ফ্যাক্টর হিসেবে ২২টি পরিবর্তনযোগ্য বিষয় পর্যালোচনা করে দেখা গিয়েছে, জন্ম পূর্ববর্তী সমস্যা থেকে শুরু করে শৈশব এবং কৈশোরে মানসিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক এবং শিক্ষা ইত্যাদি বিভিন্ন বিষয় কিশোর অপরাধ সংঘঠনের সাথে সম্পৃক্ত।

    মায়ের গর্ভে থাকাকালীন মায়ের মদ বা ধূমপান, ১৮ বয়সের নিচে মায়ের বয়স, অপরিকল্পিত গর্ভধারণ, প্রিম্যাচ্যুর বেবি এবং স্বল্প ওজন নিয়ে জন্ম ইত্যাদি বিষয়। জন্মের পরপর বাচ্চার সঠিক পরিচর্যার অভাব, মাতৃদুগ্ধপান। শিশুবয়সে সঠিক এবং পরিমিত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ, বাবার সাথে সম্পর্ক, মায়ের বা বাচ্চার কোনো মানসিক অসুস্থতা, পারিবারিক পরিবেশ, চাইল্ডহুড অ্যাবিউজ বা বুলিংয়ের শিকার হওয়া, পড়ালেখায় খারাপ ফলাফল, শিশুর ওপর বাবা মায়ের নিয়ন্ত্রণহীনতা ইত্যাদি অনেক বিষয়কে অপরাধ নামক জটিল একটা সমস্যার কারণ হিসেবে বলা হয়। কিন্তু গবেষণার ফলাফলে যেন কোনোরকম Type 1 error না হয় সেজন্য ২৪টি এনালাইটিকাল পরীক্ষা করে দেখা যায় যে, একমাত্র দারিদ্র্যতার সাথে কিশোর অপরাধের গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, যেটা দূর করতে পারলে বা কমিয়ে আনতে পারলে অনেকাংশে অপরাধও অনেক কমে আসবে। পারিবারিক আয়, বাসস্থান, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, শিক্ষার সুযোগ ইত্যাদি দরিদ্রতার সাথে অসামাজিক কার্যকলাপ বা অপরাধ প্রবণতা কম দেখা দিবে। আমরা জানি যে দারিদ্র্য এমন একটি দুষ্টচক্র যা কিনা একটা শিশুর মানসিক এবং শারীরিক পরিপূর্ণতার সাথে সম্পর্কিত। তাই এগুলোর উন্নয়ন একটা শিশু বা কিশোরের বেড়ে ওঠার পথকে অনেক সহজ করে তোলে। যার কারণে ভাবা হয়েছে যে, তাদের মধ্যে বিকাশের অন্তরায়। সম্পদের অসমতা সামাজিক বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগেও বাধার কারণ। বিভিন্ন অসামঞ্জস্যতা তখন দারিদ্র্য নামক একটা ছাতার নিচে চলে আসে যার বিভিন্ন ফলাফলের একটি হলো কিশোর অপরাধ। যদিও গবেষণার কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন-গবেষণায় কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে তথ্য নেয়া হয়নি, বরং অংশগ্রহণকারীদের বাবা মা এবং তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে।

    ব্রাজিলে এটাই প্রথম longitudinal evaluation যেখানে শিশু কিশোরদের অপরাধের সাথে মানসিক, পারিবারিক, সামাজিক এবং শিক্ষা বিষয়গুলো জড়িত কিনা তা দেখা হয়েছে। যেহেতু দরিদ্রতা এই অপরাধের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে তাই গবেষকবৃন্দ প্রস্তাব করেছেন দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কিশোর অপরাধ অন্ততপক্ষে এক চতুর্থাংশ কমিয়া আনা সম্ভব।

    Reference

    Childhood individual and family modifiable risk factors for criminal conviction: a 7-year cohort study from Brazil. Carolina Ziebold, Sara Evans-Lacko, […], and Ary Gadelha.

    •    ডা. সাদিয়া আফরিন
    •    শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ,
    •    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    কিশোর অপরাধ কিশোর অপরাধ প্রতিরোধ কিশোর অপরাধের কারণ দারিদ্র্য ও অপরাধ সামাজিক সমস্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।
    Moner Khabor

    Related Posts

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    November 4, 2026

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    November 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 4, 2026

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অপরাধ একটি অন্যতম জনসমস্যা, বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। কৈশোরে অপরাধ প্রবণতা পরবর্তী…

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.