Close Menu
    What's Hot

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 17
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      Recent

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 16, 2026

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      Recent

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তান প্রসবের মানসিক প্রস্তুতি
    ফিচার

    সন্তান প্রসবের মানসিক প্রস্তুতি

    Moner KhaborBy Moner KhaborAugust 2, 2026No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সন্তান জন্মের প্রায় পুরোটা ধকল ও দায়িত্ব মাকেই নিতে হয়। মা হিসেবে নতুন ভূমিকা এবং এ গুরুদায়িত্ব পালনের জন্য প্রয়োজন কিছু প্রস্তুতির। সন্তান প্রসবের পূর্বে কিছু বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা অসম্ভব যে আপনি সবধরনের মানসিক পরিবর্তনের জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করবেন কিন্তু মানসিক প্রস্তুতি যদি আগে থেকে নেয়া যায় তাহলে এটা ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে। সন্তান প্রসবের পূর্বে মানসিকভাবে প্রস্তুতি নিতে কিছু বিষয়ের প্রতি লক্ষ রাখুন:

    মানসিক চাপ হ্রাস করা: গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মানসিক চাপ গর্ভবতী মায়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যার প্রভাব সন্তানের ওপরও পড়তে পারে। তাই এ সময় মানসিক চাপ কমানোর জন্য কিছু মাইন্ডফুলনেস মেডিটেশন করা যেতে পারে।

    পর্যাপ্ত ঘুম: এ সময়ে কম ঘুম মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই যথেষ্ট পরিমাণে ঘুম যাতে হয় সেদিকে নজর রাখা। সার্বক্ষণিক সমর্থন দেয়া কারণ অনেক সময় সন্তান প্রসবের আগে মায়েরা একাকিত্ব বা অসহায় অনুভব করতে পারেন। এই সময় সম্ভব হলে তার কাছের কাউকে তার পাশে রাখলে মন ফুরফুরে থাকে।

    স্বাভাবিক কাজকর্মে থাকা: অনেকে গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে কাজকর্ম সব বাদ দিয়ে সারাদিন শুয়ে বসে থাকেন। এর ফলে মানসিক অবসাদ দেখা দিতে পারে। তাই এসময় স্বাভাবিক কাজকর্ম করা যেতে পারে।

    পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা: মা হওয়ার পর একজন নারীকে বিভিন্ন পরিবর্তনের সম্মুখীন হতে হয়। তাই এই পরিবর্তনের ইতিবাচক দিকগুলিতে মনোনিবেশ করার চেষ্টা করা।

    দাম্পত্য সম্পর্ক: স্বামী ও স্ত্রীর মধ্যবর্তী সম্পর্কও মানসিক স্বাস্থ্যের ওপর যথেষ্ট প্রভাব ফেলে। তাই এসময় স্ত্রীর প্রতি সহমর্মী হওয়া, সহযোগিতার মনোভাব নিয়ে পাশে থাকা, তাকে মানসিকভাবে সাহস দেয়া অত্যন্ত জরুরি।

    পারিবারিক পরিবেশ: পরিবারের প্রত্যেকের জানা থাকা দরকার এই সময় নারীর শরীরে হরমোনের পরিবর্তনের কারণে শরীর ও মনের পরিবর্তন আসতে পারে। তাই কোনো প্রকার মানসিক চাপে না রেখে মেয়েটিকে সম্পূর্ণ মানসিক সহায়তা করতে হবে অর্থাৎ সুন্দর পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি অনাগত শিশু শুধু একজন মায়ের জীবনের জন্য নয়, একটি পরিবারের জন্যও গুরুত্বপূর্ণ সময়। তাই পারিবারিক পূর্ণ সমর্থন অত্যন্ত জরুরি।

    মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া: সন্তান প্রসবের আগে মায়ের বিষণ্ণতা রোগ হলে তা মা এবং শিশু উভয়ের জন্যই ক্ষতিকর। কারণ, মা যদি বিষণ্ণ থাকেন তবে তার প্রভাব সন্তানের ওপরও পড়ে। তাই মায়ের মানসিক সমস্যায় যথাযথ চিকিৎসা করতে হবে।

    একজন মাকে সুস্থ তখনই বলা যাবে যখন তিনি শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবেও সুস্থ থাকবেন। সন্তান প্রসবের পূর্বে একজন নারীকে যেসব শারীরিক এবং মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় এর জন্য যদি তিনি তৈরি না থাকেন তবে বিষয়গুলো মেনে নেওয়া তার জন্য কঠিন হয়। তাই সুস্থ-সবল শিশুর জন্ম নিশ্চিত করতে হলে মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা খুবই জরুরি।

    • মাহজাবিন আরা
    • প্রতিবেদক, মনের খবর।

    মা ও শিশু মা ও শিশুর স্বাস্থ্য সন্তান প্রসব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমার মেয়ে পরিচিতদের সাথে সত্য এবং অপরিচিতদের সাথে মিথ্যা কথা বলে, কেন এমন করে?
    Next Article ময়মনসিংহ মেডিক্যাল কলেজে এডিএইচডি চিকিৎসায় বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
    Moner Khabor

    Related Posts

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    November 17, 2026

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    November 17, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    সেপ্টম্বর সংখ্যা ২০২৬ ম্যাগাজিনের নিয়ন্ত্রিত হিংসা কীভাবে উপকারী হতে পারে এ নিয়ে মনোসামাজিক  বিশ্লেষণের কমেন্ট…

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.