পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট (বিএপি), সিলেট শাখা। ‘বাপসিল’-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৩:০০ ঘটিকায় নগরীর অসহায় ও দুস্থ ২৭টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাপসিল-এর আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী। তিনি বলেন, “পেশাগত দায়িত্বের বাইরেও সমাজের মানুষের প্রতি আমাদের একটি নৈতিক দায়বদ্ধতা রয়েছে। সেই তাড়না থেকেই পবিত্র রমজানের প্রাক্কালে আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাপসিল-এর আহবায়ক কমিটির সদস্য ডা. মো. মুবিন উদ্দিন আখঞ্জি ও ডা. আব্দুল্লাহ ছায়ীদ। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের সম্মানিত সদস্য ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. আনোয়ার সাদ।
উপস্থিত চিকিৎসকবৃন্দ জানান, এ ধরনের কার্যক্রম সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। বাপসিল ভবিষ্যতেও এ ধরণের আর্তমানবতার সেবামূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
আরও দেখুন-

