Close Menu
    What's Hot

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 1, 2026

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      Recent

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে
    টিপস্

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJuly 8, 2023Updated:July 8, 2023No Comments4 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email


    মাহজাবীন আরা : শিশুর মধ্যে মনুষ্যত্ববোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটে মূলত পরিবারের সদস্যদের সংস্পর্শে থেকে। তাই প্রতিটি পরিবারেই শিশুদের জন্য নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকা জরুরি। নৈতিক শিক্ষা হলো সেই শিক্ষা, যা মানুষকে ভালো ও মন্দ; ন্যায় ও অন্যায়; শুভ ও অশুভের মধ্যে পার্থক্য নির্ণয় করে তার জীবনকে সঠিক পথে পরিচালিত করে। যে শিশু জীবনের প্রথম বছরগুলোতে তার বিকাশের জন্য সহায়ক পরিবেশ পায়, সে শিশুটি অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান, সামাজিক ও সুস্বাস্থ্যের অধিকারী হয়। তার সামাজিক দক্ষতা, ভাষার দক্ষতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস প্রভৃতির বিকাশ ঘটে যা তাকে সুনাগরিক হতে সহায়তা করে।
    গবেষণায় দেখা গেছে, বাবা-মা ও সন্তানের মধ্যে স্নেহ-মমতার বন্ধন সন্তানকে নিরাপত্তা দেয়, তাতে শিশু আস্থাবান ও বিশ্বস্ত হয়ে ওঠে। অন্যদিকে সন্তানের প্রতি বাবা-মার অবহেলা, অনাদর বা অতিরিক্ত দমননীতির প্রভাবে সন্তান অপরাধপ্রবণ, আস্থাহীন ও অন্তর্মুখী হয়।


    শিশুকে অপরাধ প্রবনতামুক্ত ও অন্যের অধিকার সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের কী কী করণীয় হতে পারে আসুন সে বিষয়ে জেনে নেই-
    শিশুরা অনুকরণপ্রিয়; তাই বড়রা যা করে, তারা তাই শেখে। এজন্য অভিভাবকদের আচরণ হতে হবে মার্জিত, সুন্দর ও শিক্ষণীয়। অর্থাৎ শিশুর মধ্যে ন্যায়নীতিবোধ উন্মেষ ঘটাতে চাইলে নিজেদের ন্যায় নীতিতে অটল থাকতে হবে। আবার শিশুর মধ্যে সামাজিকতার বৈশিষ্ট্য আনতে চাইলে নিজেদেরকে সামাজিক হতে হবে।
    শিশুর বয়স ও পরিপক্কতা অনুযায়ী নিয়ম-নীতি প্রয়োগ করতে হবে। অর্থাৎ ছোট ছেলেমেয়েদের যেভাবে পরিচালনা করা যায়, যৌবনপ্রাপ্ত ছেলেমেয়েদের সেভাবে পরিচালনা করা যায় না। আবার কিশোর কিশোরীদের বেলায় একটু বেশি স্বাধীনতার প্রয়োজন হয়।


    ছোটবেলা থেকেই শিশুদের সততার শিক্ষা দেওয়া জরুরি। তারা যেকোনো ভুল করুক না কেন, তাদেরকে সত্য বলায় উৎসাহিত করতে হবে। এজন্য মা-বাবাকেও শিশুর সামনে মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। মা-বাবার সততা শিশুদের মধ্যে প্রতিফলিত হয়। কারণ তারা মা-বাবাকেই অনুসরণ করে ও আদর্শ মনে করে।
    পরিবারের সবাইকে সম্মান করা শেখাতে হবে ছোটবেলা থেকেই। পরিবারে যে গৃহকর্মী, তাকেও সম্মান করতে শেখানো পিতা-মাতার অন্যতম দায়িত্ব। শিশুর সামনে অন্যদের হেয় করা বা কটাক্ষ করা থেকে বড়দের বিরত থাকতে হবে। এতে করে শিশুরা তাদের শৈশবকাল থেকেই অন্যদের সম্মান করার শিক্ষা অর্জন করবে।
    সবার সঙ্গে ভালো আচরণ করা, অন্যদের সমস্যায় এগিয়ে যাওয়া, তাদের সুখ-দুঃখে পাশে থাকার বিষয়ে শিশুকে মানসিকভাবে তৈরি করতে হবে। এতে তাদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে।


    শুধু বাবা-মা বা পরিবারের সদস্যদের জন্য ভালোবাসা নয়; ছোটবড়, ধনী-গরিব, পশুপাখির প্রতিও ভালোবাসা শেখাতে হবে। এতে শৈশব থেকেই অন্যের প্রতি সহানুভুতিশীল মনোভাব গড়ে উঠবে। ছোটবেলা থেকেই শিশুকে ধর্মীয় চর্চার শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষার মধ্যেই নৈতিকতার বীজ প্রোথিত থাকে। অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শেখাতে হবে। ছোটবেলা থেকেই শিশুকে নম্র বা বিনয়ী হওয়ার শিক্ষা দিতে হবে, যেন তার মধ্যে অহংকারবোধের জন্ম না নেয়। শিশুকে বুঝিয়ে দিতে হবে, নম্র ও বিনয়ী আচরণের মধ্য দিয়ে সে সবার কাছে অধিক গ্রহণযোগ্য হয়ে উঠবে।


    শৃঙ্খলা একটি উল্লেখযোগ্য অংশ। পরিবারে ও বাইরে শিশুকে আদব-কায়দা ও নিয়ম-নীতিতে অভ্যস্ত করানোর জন্য শৃঙ্খলার প্রয়োজন আছে। তাই তাদেরকে শৃঙ্খলাবোধ শেখাতে হবে। সন্তান ও বাবা-মার মধ্যে সমঝোতামূলক, সমতাপূর্ণ এবং ইতিবাচক সম্পর্ক থাকবে। শিশু কাঙ্খিত আচরণ করলে উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করতে হবে। ঠিক তেমনি অনাকাঙ্খিত, অসামাজিক ও অন্যায় আচরণের জন্য সাময়িকভাবে শাস্তি প্রদান ও পুরস্কার দেয়া থেকে বিরত রাখতে হবে। এতে শিশু ন্যায়- অন্যায় সম্পর্কে বুঝতে শিখবে। শিশু পরিচালনায় বাবা-মা যে নীতি বা আদর্শ অনুসরণ করবেন তা যেন অটল থাকে। অর্থাৎ কোনো বিষয়ে বা ঘটনায় একদিন এক রকম প্রতিক্রিয়া করলে আবার অন্যদিন অন্যরকম প্রতিক্রিয়া শিশু বিভ্রান্ত হয়। একই বিষয়ে অভিন্ন নীতি ও মনোভাবের ফলে শিশু বাবা-মার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও সম্মান করতে শিখবে এবং নিজেও আদর্শবাদী হতে শিখবে।


    শিশুকে কাজে অংশগ্রহণ করানো খুবই তাৎপর্যপূর্ণ। পারিবারিক বা দলগত কাজে শিশুকে অন্তর্ভুক্ত করা এবং বয়স অনুযায়ী দায়িত্ব দিলে সে নিজেকে দায়িত্বশীল মনে করে। শিশুকে শারীরিক শাস্তি বা মারধোর করা থেকে বিরত থাকতে হবে। কারণ, মারধোর করা হলে বড়ো হয়ে এরা নিজের সন্তানদেরও মারধোর করে এবং পরিবারে অশান্তি ডেকে আনে; তাদের মধ্যে আগ্রাসী মনোভাব, বিরোধিতা করা এবং অনেক সময় বাবা মার সাথে মারামারি করার মনোভাব গড়ে উঠতে পারে।
    শিশুর প্রতি স্নেহ, মায়া, মমতা প্রকাশ করলে শিশুও পরিবারের অন্যদের মায়া করতে শেখে। পরিবারের সবার প্রতি সমান অধিকারবোধের শিক্ষা তাকে অন্যের অধিকারবোধের প্রতি সচেতন হতে শেখাবে।

    উপরোক্ত বিষয়গুলো মেনে চললে পরিবারে একটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে। এতে করে শিশুর নৈতিক শিক্ষা লাভের পাশাপাশি তাদের মধ্যে মানবিক গুণাবলিও সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। শিশুরা এ দেশ ও সমাজের জন্য সুনাগরিক রুপে নিজেদের গড়ে তুলতে পারবে এবং সুষ্ঠু সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে সক্ষম হবে।

    লিখেছেন, মাহজাবীন আরা
    এসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট

    করোনা পরিবার পুরুষ মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য শিশু শিশুর যত্ন সন্তান হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত
    Next Article অনুশোচনা কাজ না করাটা ভীতিকর
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 2, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    ক্লিনিক্যাল চিত্র: মুডের দুই বিপরীত মেরু বাইপোলার মুড ডিসঅর্ডার (Bipolar Mood Disorder) এমন একটি মানসিক…

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.