Close Menu
    What's Hot

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 4, 2026

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      Recent

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সুখের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কেন এতো তাড়া….!
    জীবনাচরণ

    সুখের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কেন এতো তাড়া….!

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 8, 2022Updated:September 8, 2022No Comments3 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পৃথিবী সুন্দর। অসংখ্য ভাললাগার, ভালবাসার স্মৃতিতে ঘেরা এই পৃথিবীতে পুনরায় ফিরে আসার প্রত্যাশাই বার বার উঠে এসেছে কবি সাহিত্যিকদের লেখায়, গল্পে এবং না ফিরতে পারার হাহাকারে। অথচ এতো সাধের জীবন আর পরিবার-পরিজন, সুখের পৃথিবী রেখে যারা আত্নহত্যার পথ বেছে নিচ্ছেন তারা কি স্বাভাবিক?

    বর্তমান সমাজে আত্নহত্যা হলো এক গভীর সংকট। আত্নহত্যা মানে শুধুমাত্র নিজের জীবনাবসান নয়, অন্য পরিবার পরিজনের জন্যেও এটি একটি গভীর ক্ষত। বারবার করে কবি জীবনানন্দ আবার আসিব ফিরে বললেও কেন কিছু মানুষের ফিরে যাওয়ার এতো তাড়া তা নিয়ে বিজ্ঞান কাজ করছে দীর্ঘদিন ধরে।

    ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সুইসাইড প্রিভেনশনের তথ্যমতে, বিশ্বজুড়ে বছরে সাত লাখের বেশি মানুষ আত্মহত্যা করেন। এই সংগঠনটি প্রথম আত্নহত্যা প্রতিরোধ দিবস শুরু করে। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে স্বীকৃতি দিয়ে এটি বিশ্বজুড়ে পালনের আহবান জানায়।

    গবেষনায় দেখা যায় প্রতি ১ হাজার মৃত্যুর মধ্যে ১৩ জনই আত্মহত্যার মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। আবার প্রতি ১০০টি আত্মহত্যার মধ্যে ৫৮ জনের বয়সই ৫০ বছরের নিচে। যাঁদের বিষণ্ণতা রোগ রয়েছে, অন্যদের চেয়ে তাঁরা ২০ গুণ বেশি আত্মহত্যার ঝুঁকিতে রয়েছেন এমন তথ্যও উঠে এসেছে।

    এবছর ১০ই সেপ্টেম্বর প্রতিবছরের মতো আত্নহত্যা প্রতিরোধ দিবস পালন করা হবে এবং এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘কাজের মাঝে জাগাই আশা’ (ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন)। মানুষ আশায় বাঁচে। কাজেই আশা জাগানিয়া কর্মকান্ড ছাড়া ভালোভাবে বেঁচে থাকার সুতীব্র বাসনা মানুষের মাঝে থাকে না।

    আত্নহত্যা প্রতিরোধ আমাদের যে সকল করণীয় হতে পারে তার একটা সক্ষিপ্ত বিবরণী দেওয়া যেতে পারে নিম্নরুপে:

    ১. আমাদের সবার আত্নীয়-স্বজন, আপনজন, পরিবার-পরিজনের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে। মানসিক স্বাস্থ্যের কোনো অবনতি হলে সঠিক পরামর্শ নেওয়া প্রয়োজন।

    ২. তরুণ, তরুণি এবং যুবক, যুবতীদের মাঝে আত্নহত্যার প্রবনতা বেশি। আমাদের উচিত বিদ্যালয় মহাবিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা কার্যক্রম চালানো।

    ৩. বিশ্বায়নের এই যুগে মানুষ নানানভাবে সামাজিক মাধ্যম এবং মিডিয়া দ্বারা পরিচালিত, প্রভাবিত। আত্নহত্যার খবর প্রচারে তাই সাবধান হওয়া প্রয়োজন। প্রয়োজন বিশেষভাবে এ ব্যাপারে সতর্ক থাকা। আত্নহননের পথ বেছে নেওয়া কাউকে যেনো আমরা সহানুভূতির বশে কিংবা আবেগের বশে বীর হিসেবে প্রকাশ না করি।আত্নহত্যার পথ বেছে নেওয়া কারো ছবি, নিউজ কিংবা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করাই একান্তভাবে কাম্য। কেননা এর মাধ্যমেও অনেকে নতুন করে প্রভাবিত হতে পারে।

    ৪. সাম্প্রতিক সময়ে কারো ঘুমের সমস্যা হওয়া, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া, অতিরিক্ত রাগ করা কিংবা অন্যদের বা নিজেকে আঘাত করার প্রবনতাসহ নানান সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

    ৫. আত্নহত্যা যিনি করেন তিনি অধিকাংশ ক্ষেত্রেই আগে থেকেই এমন কিছু কাজ করেন যা দিয়ে তার ভবিষ্যতের এই আত্নহনন সম্পর্কে ধারণা করা যায়। যেমন বন্ধুদের কাউকে এ ব্যাপারে বলা, উইল করা, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্নহত্যার ঘোষণা দেওয়া। এসকল ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। কারো এধরণের আচরণ লক্ষ্য করলে তাকে সচেতন করা এবং তার পাশে থাকা।

    ৬. শিশু-কিশোরদের সামাজিক মানসিক বিকাশে খেলাধুলা, সৃষ্টিশীল কাজকর্ম এবং অন্যান্য পারিবারিক আয়োজনে জড়িত রাখা প্রয়োজন।তরুন বয়সে বর্তমানে আত্নহত্যার অন্যতম কারন হলো মাদকাসক্তি। কাজেই সে দিকে বিশেষ নজর রাখতে হবে। ব্যাক্তিগত নানান ঝুট ঝামেলা কিংবা পাওয়া না পাওয়ার হতাশায় কাছের মানুষদের সাথে কথা বলতে হবে এবং সময় দিতে হবে।

    ৭. আত্নহত্যার জন্যে যে সকল জিনিসপত্র ব্যাবহার করা হয় তার সহজলভ্যতা কমাতে হবে। হটলাইন চালু করতে হবে। সেমিনার সিম্পোজিয়াম এর ব্যাবস্থা করতে হবে। প্রয়োজনের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবং তাদের মাধ্যমেই জাতীয় প্রতিরোধ কাউন্সিল বানানো যেতে পারে।

    ৮. বিভিন্ন কঠিন, জটিল মানসিক রোগ যেমন তীব্র বিষন্নতা, সিজোফ্রেনিয়া কিংবা মুড ডিজঅর্ডার দ্রুত সনাক্ত করতে হবে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা অনেক আলাপ আলোচনা করলাম কিন্তু চিকিৎসা ব্যাবস্থায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে না মেনে মানসিক স্বাস্থ্য সেবা নিলাম না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না।

    বিশ্ব আত্নহত্যা প্রতিরোধ দিবসে আমরা আরও সচেতন হই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে। আরও সচেতন হই ঝড়ে যাওয়া কাছের মানুষের ব্যাপারে।

    লেখক : ডা. মোহাম্মদ হাসান
    ফেইজ বি রেসিডেন্ট, সাইকিয়াট্রি (এমডি কোর্স)
    সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ

    আত্মহত্যা আত্মহত্যা প্রতিরোধ দিবস বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস সুখের পৃথিবী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবার্ধক্যে যৌনস্বাস্থ্য
    Next Article আত্মহত্যা প্রতিরোধ দিবসে বিএসএমএমইউতে বৈজ্ঞানিক সেমিনার
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

    September 22, 2026

    বাংলাদেশে আত্মহত্যার হার লাখে ৪০ জন

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 4, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    একটি শিশুর জন্য পরিবার হলো প্রথম পাঠশালা। মা-বাবার সম্পর্কের গুণমান তার মানসিক, সামাজিক ও নৈতিক…

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.