Close Menu
    What's Hot

    জীবনে সুখী হওয়ার উপায়

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      Recent

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 17, 2026

      জীবনে সুখী হওয়ার উপায়

      Recent

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বার্ধক্যে যৌনস্বাস্থ্য
    জীবনাচরণ

    বার্ধক্যে যৌনস্বাস্থ্য

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানSeptember 7, 2022Updated:October 14, 2025No Comments4 Mins Read7 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সম্প্রতি কুমিল্লা বার কাউন্সিলের সাবেক সভাপতি প্রবীন আইনজ্ঞ জনাব ইসমাইল সাহেব বিয়ে করলেন। তার এই বিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সাবেক মন্ত্রী সামাদ আজাদও তার শেষ বয়সে স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করেছিলেন।

    বৃদ্ধ বয়সে নি:সঙ্গ জীবনের বিয়ের অন্যতম কারণ একাকীত্ব। তবে যৌনতা ছাড়া দাম্পত্য জীবন একদম ভাবা যায় না। যৌনতার প্রতি আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে এই বিষয়টি নিয়ে আমরা সাধারণত কথা বলতে চাই না। বার্ধক্যে যৌনতাকে আমরা বলি ভীমরতি। কিন্ত আসলেই কি তাই?

    আমাদের অর্থনৈতিক জীবনের পরিবর্তন আসছে। স্বাস্থ্যগত দিক থেকে আমাদের গড় আয়ু বাড়ছে। যদিও আমাদের দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ তবুও একথা মানতেই হবে পূর্বের তুলনায় আমাদের বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যাও নেহায়েত কম নয়।

    প্রবীনদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবতে গেলে তাদের যৌনজীবন, দাম্পত্য সমস্যার দিকগুলোও ভাবতে হবে। প্রবীন বয়সে সেক্সচুয়াল কর্মকান্ডে জড়িত হতে না চাওয়া যেমন স্বাভাবিক তেমনি কেউ জড়িত হতে চাইলে তাকে নিবৃত করাও অমানবিক যদি তার সামর্থ্য থাকে এবং বৈধতা থাকে।

    মি. কবির সাহেব (ছদ্ম নাম) একজন অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা ,তার স্ত্রী নাসরিন বেগমও (ছদ্ম নাম) অবসরে গেছেন। বাড়ীতে লোক বলতে তারা দুজনই। ছেলে বিয়ে করার পর বৌ নিয়ে আলাদা থাকেন। মেয়ে থাকেন বিদেশে। দুজনের জীবনে নিয়ম মাফিক দিন হয়, রাত হয়। জীবন ক্রমশ একঘেয়ে হয়ে উঠেছে।

    ছেলের জন্য অপেক্ষা, মেয়ের জন্য অপেক্ষা করা ছাড়া তাদের হাতে আর কোনো কাজ নেই। কিছুদিন হলো কবির সাহেবের স্ত্রী লক্ষ করছেন যে কবির সাহেব শুতে গেলে তার স্ত্রীর ঘনিষ্ঠ হতে চান। বার্ধক্য দুজনের শরীরেই বাসা বেঁধেছে এ অবস্থায় যৌন মেলামেশার ধকল তিনি সহ্য করতে পারবেন কিনা সন্ধিহান।

    Magazine site ads

    পড়ুন….
    নারীর যৌন সমস্যা ও কিছু কথা

    হাড়ের ক্ষয়, অস্থি সন্ধিতে ব্যাথা সেই সাথে শুকনো যোনীর সমস্যা তো আছেই। তবুও স্বামীকে ভালোবাসা আর দায়িত্ববোধের কারণে তিনিও চান ঘনিষ্ঠতা হোক। কিন্ত সেটা সম্ভব হয় না। কারণ কবির সাহেবের লিঙ্গ উত্থিত হয় না। এই সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যেতে বিব্রত বোধ করেন। তাই দুজন মানুষ নীরবেই কষ্টগুলো সহ্য করে যাচ্ছিলেন।

    ইউটিউবে আমার একটি ভিডিও দেখে ওনারা আগ্রহী হন আমার সাথে কথা বলতে। আমার মনে আছে যেদিন ওনারা আমার চেম্বারে আসেন সেদিন সব রোগী দেখার পর ওনারা আমার চেম্বারে প্রবেশ করেন সন্তর্পণ পায়ে। কথা বলেন নীচু স্বরে, যেন কেউ শুনে না ফেলে। শারীরিকভাবে ফিট আছে কিনা জানার জন্য বার বার পরীক্ষা নিরীক্ষার অনুরোধ করেন।

    স্বামী স্ত্রী দুজনের কারোরই ডায়াবেটিকস, হাইপারটেনশন ছিলো না, হরমোন লেভেলও স্বাভাবিক, রক্তে চর্বির মাত্রা বা কোলেস্টেরল স্বভাবিক। ভদ্রলোকের পেনিসের আল্ট্রাসনোগ্রাম বা ডুপ্লেক্স স্টাডি অব পেনিস করিয়ে ছিলাম। সেটাও নরমাল এসেছে।

    যৌন এই সমস্যার পাশাপাশি কোনো মানসিক সমস্যায়ও ভুগছেন কিনা জানার জন্য খোঁজ নিলাম। দেখা গেলো, তিনি বিষন্নতায় ভুগছেন। বিষন্নতার কারনে তিনি নিদ্রাহীনতায়ও ভুগছেন। যৌনতার বিষয় এসেছে এই নিদ্রাহীনতা বা ইনসোমনিয়া থেকে। ঘুমে ধরে না বলে তিনি সেক্স করতে চাচ্ছিলেন। যেহেতু সেক্স করার পর অনেকেরই ঘুম আসে তাই তিনি সেক্স করতে চাচ্ছিলেন, যা ঠিক যৌন উত্তেজনার কারণে নয়।

    তার বিষন্নতার চিকিৎসা দেওয়া হলো। তাদের জীবনে আবার ছন্দ ফিরে এলো। যৌন বিষয়েও কিছু টিপস দেওয়া হলো। এই বয়সে লিঙ্গের উত্থান এবং যোনীর পিচ্ছিলতা আসা যে ধীর প্রক্রিয়া সেটাও বুঝিয়ে বলা হল। তারা তাদের সমস্যা থেকে মুক্তি পেলেন। ধন্যবাদ জানাতে একদিন চেম্বারে এসে দেখাও করে গেলেন।

    বার্ধক্যে বেশ কয়েকটি বিষয় যৌনতার জন্য বাঁধা হয়ে দাড়ায়, যেমন- আর্থাইটিস, ক্রনিক পেইন বা দীর্ঘমেয়াদী ব্যাথা, ডিমেনশিয়া, ডায়াবেটিকস, হৃদরোগ, মূত্রথলির সমস্যার কারণে প্রস্রাব ধরে রাখতে না পারা, পক্ষাঘাত বা স্ট্রোক, বিষন্নতা, পার্কিনসন্স ডিজিস ইত্যাদি। তাই এই বয়সে যৌনতার কথা ভাবতে গেলে এই বাঁধাগুলোর কথাও ভাবতে হবে।

    এটাও পড়ুন….
    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব
    অন্তরঙ্গ সম্প‌র্ক ও সহিংসতা : ফলাফল, কারণ ও করণীয়

    যৌনতা অনেক সময়ই শরীর ও আবেগের সূক্ষ্ম সাম্যবস্থার ওপর নির্ভর করে। আপনি কেমন অনুভব করছেন তার ওপর নির্ভর করছে- আপনি কী করছেন বা কী করতে চাচ্ছেন। অনেক বৃদ্ধ দম্পতি বার্ধক্যে এসে যৌনতাকে তারুন্যের চেয়েও বেশী উপভোগ্য মনে করতে পারেন।

    দাম্পত্য জীবনের কিছু ধাপ থাকে। দাম্পত্য জীবনের শুরুটা রোমান্টিকতায় শুরু হলেও কিছুদিন বাদে টানাপোড়েনের সময় আসে। সেটা অতিক্রান্ত হলেই আসে স্থিতির পর্ব। এই স্থিতি পর্বে এসে দম্পতি পরস্পরকে তার সীমাবদ্ধতা সহ মেনে নিতে শুরু করে।

    বার্ধক্যে তাই যৌন সম্পর্কটা একটা ভিন্ন রূপ পায়। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও মানসিক সীমাবদ্ধতা অনেক কমে যায়। মনে রাখবেন, বার্ধক্যে পারফরম্যান্স বড় নয়; বড় হচ্ছে জীবনসঙ্গীর সাথে থাকতে চাওয়া বা থাকা।

    সহকারী অধ্যাপক
    মনোরোগবিদ্যা বিভাগ
    বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

    সূত্র : মাসিক মনের খবর মার্চ ২০২২ সংখ্যা

    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    ভুতে ধরা নাকি মানসিক রোগ?

     

    সিরিয়ালের জন্য ভিজিট করুন- এপোয়েন্টমেন্ট

    আরও দেখুন- 

    • পর্নোগ্রাফি স্মৃতিশক্তি কমিয়ে দেয়

    sexual health sexual health in old age SM Atiqur Rahman বার্ধক্যে যৌনতা বার্ধক্যে যৌনস্বাস্থ্য মনের খবর মনেরখবর মনোরোগ বিশেষজ্ঞ মনোচিকিৎসক মানসিক স্বাস্থ্য যৌন সমস্যা যৌনজীবন যৌনতা সেক্স
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅপরাধপ্রবনতা ও অনুশোচনা : হ্যারী হুডিনির মনস্তাত্ত্বিক যুদ্ধ
    Next Article সুখের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কেন এতো তাড়া….!
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    November 17, 2026

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    November 17, 2026

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 17, 2026

    জীবনে সুখী হওয়ার উপায়

    সুখী হওয়ার উপায় কী বা কীভাবে সুখী হওয়া যায়? এই প্রশ্নটা অধিকাংশ সময় আমাদের…

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.