Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 23
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সময়ানুবর্তীতার অভ্যাস গড়তে অনুসরণ কিছু সহজ উপায়
    ফিচার

    সময়ানুবর্তীতার অভ্যাস গড়তে অনুসরণ কিছু সহজ উপায়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 29, 2021Updated:September 29, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সময়ানুবর্তীতার অভ্যাস গড়তে অনুসরণ কিছু সহজ উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেকেরই এমন সমস্যায় ভুগতে হয় যে, দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনীয় কাজে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ভাবে হলেও দেরি হয়েই যায়। এই সমস্যা থেকে মুক্তি পাবার কিছু সহজ উপায় রয়েছে।

    আমাদের সবারই জীবনে কম বেশী দেরী হয়ে যাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়ার স্মৃতি বা অভিজ্ঞতা রয়েছে। অফিসে দেরি, মিটিং-এ পৌঁছাতে দেরি, দাওয়াতে দেরি, কিংবা ঘুরতে যাওয়ার সময় নিজের দেরি হয়ে যাওয়ায় অন্যদের বিড়ম্বনায় ফেলা। এগুলো অনেকের জীবনেরই বেশ নিত্যনৈমিত্তিক দুঃখের ঘটনা।

    অনেকে চাইলেও এই সমস্যাগুলো এড়িয়ে যেতে পারে না। যে কোন কারণেই হোক, দেরি হয়েই যায়। মনস্তত্ত্ববিদগণ সব সময় দেরি হওয়ায় বিড়ম্বনার শিকার এসব মানুষের জন্য সময়ানুবর্তী অভ্যাস গড়ে তোলার কিছু সহজ কৌশল নির্দেশ করেছেন। নিচে সেগুলো উল্লেখ করা হল।

    যে কোন কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন

    কাজে দেরি হওয়া বা সময়ের পূর্বে না পৌঁছাতে পারার সমস্যা এড়াতে যে কোন কাজ করার আগে সেই কাজের জন্য কতটুকু সময় লাগতে পারে বা পৌঁছাতে কত সময় লাগতে পারে তার একটি নির্দিষ্ট ছক তৈরি করে সেই অনুসারে কাজ করুন।

    যাত্রা পথের সব কাজের সময় নির্ধারণ করুন

    কোথাও যেতে হলে যাত্রার পূর্বে যাত্রা পথের সব ধরণের কাজ যেমন- যান বাহনের সময়, হাঁটা বা গাড়ী পার্কিং এর সময় বা লিফট ও সিঁড়ি পথের সময় সব কিছুর আলাদা আলাদা সময় হিসাব করে সেই অনুসারে হাতে সময় রেখে ঘর থেকে বের হলে দেরি হওয়ার আশংকা থাকে না।

    বিশেষ মনযোগ দিন

    সময়ানুবর্তী হয়ে ওঠার প্রতিটি ধাপকে গুরুত্বের সাথে বিবেচনা করে প্রতিটি কাজ মনোযোগের সাথে করুন।

    সব কিছু দ্রুত করার মানসিকতা রাখুন

    দেরি হয়ে যেতে পারে এটি ভেবে দুশ্চিন্তা বা মন খারাপ না করে বরং দেরি হবে না সেই মানসিকতা লালন করুন। সবকিছু দেরিতে নয় বরং আপনি দ্রুত ও সময়ের মধ্যেই করতে পারবেন এই মানসিক প্রস্তুতির সাথে সব কাজ করুন।

    সময়ের আগে পৌঁছানোর প্রয়াস করতে পারেন

    সময় মতো পৌঁছাতে আরেকটি কাজ বেশ সহায়ক ভূমিকা রাখতে পারে। আর সেটি হল সঠিক সময়ের কিছুটা আগে পৌঁছানোর প্রয়াস করা। অনেকেই সময়ের আগে পৌঁছানোকে সময় নষ্ট করা ভাবতে পারেন। কিন্তু এটি মোটেও তেমন কোন বিষয় নয় বরং এর ফলে দেরি হয়ে যাবার সম্ভাবনা একেবারেই থাকে না।

    যে কোন কাজের আগে একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করুন

    যাদের সব কাজে দেরি হয়ে যায় তারা পরবর্তী দিনের কর্ম পরিকল্পনা আগের দিন রাতে করে রাখতে পারেন। দিনের কোন সময়ে কি কাজ রয়েছে এবং সেটি কিভাবে সম্পন্ন করবেন সেটি আগেই নির্ধারণ করে রাখলে বিড়ম্বনার সুযোগ অনেকটাই কমে যায়।

    সব সময়ে দেরি হয়েই যায়- এমন মানসিকতা দেরি হয়ে যাওয়ার সমস্যাকে আমাদের স্বভাবে পরিণত করে। তাই এই মানসিকতা থেকে আগে বেরিয়ে আসতে হবে। আমাদের আগে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমরা অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হব এবং তারপর উপরের কৌশলগুলো অনুসরণ করলে অবশ্যই এতে সফলতাও পাবো।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/how-be-yourself/202109/how-stop-being-late

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    গবেষণা মন মস্তিষ্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসম্পর্ক সুন্দর রাখতে যা করতে পারেন
    Next Article নিঃসঙ্গতা: কারণ ও মানসিক স্বাস্থ্যে প্রভাব
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.