Close Menu
    What's Hot

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 1
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অটিজম কী, কিভাবে বুঝবেন?
    শিশু কিশোর

    অটিজম কী, কিভাবে বুঝবেন?

    ডা. হোসনে আরাBy ডা. হোসনে আরাDecember 17, 2020Updated:December 17, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অটিজম কী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাবা-মায়ের কাছে তার সন্তান অমূল্য। তাই সন্তানের কোনো রোগ- হোক না সেটা শারীরিক অথবা মানসিক, সহজে কেউ মেনে নিতে পারেন না। আর মানসিক হলে তো কথাই নেই। চিন্তার মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। সেরকম একটি সমস্যার নাম অটিজম।

    মিডিয়ার কল্যাণে অটিজম এখন আর অপরিচিত কোনো শব্দ নয়। তবে প্রায়ই যে প্রশ্নটির মুখোমুখি হতে হয় তা হচ্ছে অটিজম কী? অটিজম কি কোনো অসুখ নাকি অন্য কিছু? মূলত অটিজম একটি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। মাতৃগর্ভ থেকেই এই সমস্যার শুরু। মস্তিষ্কের বিকাশজনিত সমস্যাগুলোর মধ্যে অটিজম অন্যতম। বিকাশজনিত অন্য সমস্যাগুলো হলো বুদ্ধির স্বল্পতা, অতি-চঞ্চলতা ইত্যাদি।

    জন্মের পর প্রথম কয়েকটি বছর শিশুরা বাবা-মা’র সাথে সবচেয়ে বেশি সময় কাটায়। তাই বাবা-মা’র পক্ষেই শুরু থেকে সমস্যাটিকে নির্ণয় করা সম্ভব। তাহলে আসুন জেনে নিই কীভাবে বুঝবেন যে আপনার বাচ্চাটি অটিজমে আক্রান্ত। অটিজমের লক্ষণগুলো অল্পবয়স থেকেই প্রকাশ পায়। সাধারণত তিনবছর বা অনেক ক্ষেত্রে তার আগেও এটি শুরু হতে পারে। মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে এই সমস্যাটি ৩-৪ গুণ বেশি দেখা যায়। অটিজমে প্রধানত তিনটি বিষয়ে প্রতিবন্ধকতা দেখা দেয়-

    • ভাষা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে পরিপার্শ্বের সাথে যোগাযোগ স্থাপনে সমস্যা
    • সামাজিক সম্পর্ক স্থাপনে সমস্যা
    • আচরণগত সমস্যা

    প্রথমত, ভাষার প্রকাশ নিয়ে যে প্রতিবন্ধকতাগুলো হতে পারে সেগুলো হচ্ছে- এক বছরের মধ্যে দা-দা, বাবু-বু উচ্চারণ করতে না পারা, দু-বছরের মধ্যে অর্থপূর্ণ দুটি শব্দ দিয়ে কথা বলতে না পারা। তবে এটাও মনে রাখতে হবে যে প্রতিটি শিশুই আলাদা, কারো কারো একটু বেশি সময় লাগতে পারে। তবে সেটা যদি স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হয়ে থাকে তাহলে সমস্যা হিসেবে ধরে নিতে হবে। এসব বাচ্চারা অস্বাভাবিক আওয়াজে বা ছন্দের তালে কথা বলতে পারে, একই কথা বারবার বলতে পারে, ভুল উচ্চারণে কথা বলতে পারে। অঙ্গভঙ্গির মাধ্যমেও এরা নিজের ভাব প্রকাশ করতে পারে না; যেমন- এরা হাত বা ইশারার মাধ্যমে কিছু দেখায় না, স্বাভাবিক বাচ্চাদের মতো চোখে চোখ রেখে কথা বলতে পারে না, পরিবেশ অনুযায়ী নিজের মুখভঙ্গি পরিবর্তন করতে পারে না।

    দ্বিতীয়ত, যে বিষয়টিতে সমস্যা দেখা দিতে পারে সেটি হচ্ছে- সামাজিক সম্পর্ক স্থাপনে প্রতিবন্ধকতা; যেমন- এরা নাম ধরে ডাকলে সাড়া দেয় না, হাসির জবাবে হাসে না, স্বাভাবিক উপায়ে নিজের আবেগ-অনুভূিত প্রকাশ করতে পারে না, নিজের আনন্দ-অনুভূিত কারো সাথে ভাগাভাগি করতে পারে না, সমবয়সী বাচ্চাদের সাথে খেলতে বা মিশতে পারে না, নিজে নিজে কল্পনা করে খেলতে পারে না, নিজের জিনিসপত্র খেলার সাথিদের সাথে ভাগাভাগি করে না, সঠিকভাবে খেলনা ব্যবহার করতে পারে না, কেউ আদর বা স্পর্শ করলে পছন্দ করে না ইত্যাদি।

    শেষোক্ত যে লক্ষণগুলো অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে দেখা দিতে পারে সেগুলো হচ্ছে- আচরণের ভিন্নতা; যেমন- এরা একই কাজ বারবার করতে পছন্দ করে (একই খাবার খেতে চায়, একই পোশাক বারবার পরতে চায়, একই ধরনের খেলনা নিয়ে খেলতে চায়), একই অঙ্গভঙ্গি বারবার করতে পারে (হাততালি দেয়া, একই জায়গায় বারবার ঘোরা)। এসব শিশুরা একটি নির্দিষ্ট রুটিনে চলতে ভালোবাসে, কোনো পরিবর্তন সহজে মেনে নিতে পারে না।

    উপরোক্ত লক্ষণগুলো ছাড়াও আরো কিছু সমস্যা এদের থাকতে পারে; যেমন- এসব শিশুরা ব্যথা পেলে বা কেটে গেলে অথবা অতিরিক্ত শব্দ-আলোতে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায়। নিজেকে আঘাত করার প্রবণতা থাকতে পারে (আঙুল বা নখ কামড়ানো, কোনো কিছুতে মাথা দিয়ে আঘাত করা ইত্যাদি), অতিরিক্ত চঞ্চলতা, অমনোযোগিতা, খিঁচুনি হতে পারে, স্বল্প-বুদ্ধি সম্পন্ন হতে পারে।

    অটিজমে অনেকগুলো বিষয়ে প্রতিবন্ধকতা তৈরি হয় বলে এক্ষেত্রে বাবা-মায়ের পর্যবেক্ষণই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার সন্তানের প্রতিটি আচরণ যদি আপনি গভীর মনোযোগের সাথে লক্ষ করে থাকেন তাহলে আপনি নিজেই আপনার বাচ্চাটি অটিজমে ভুগছে কিনা বুঝতে পারবেন। তবে মনে রাখতে হবে, ওপরের যে কোনো লক্ষণ অল্প সময়ের জন্য কোনো শিশুর মধ্যে থাকলেই ধরে নেয়া যাবে না যে বাচ্চার অটিজম আছে। তাই আতঙ্কিত না হয়ে অটিজম নির্ণয় করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    সূত্র: মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিষণ্ণতায় আক্রান্তদের বিশেষজ্ঞের পরামর্শের প্রতি অনীহা
    Next Article মনের খবর মাসিক ম্যাগাজিন এর ডিসেম্বর সংখ্যার মূল বিষয় “বিনোদন”
    ডা. হোসনে আরা

    মনোরোগ বিশেষজ্ঞ, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 31, 2026

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    বর্তমানের এই  গতিশীল যুগে মানুষ হিসেবে আমরা কেমন যেন অধৈর্য হয়ে উঠছি। আবেগ কিংবা অনুভূতিগুলো…

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.