Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 22
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » নারী নির্যাতন ও মানসিক স্বাস্থ্য
    অন্যান্য

    নারী নির্যাতন ও মানসিক স্বাস্থ্য

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 25, 2020Updated:November 25, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    elimination of violence against women's day 2020
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নারী নির্যাতন বলতে আমরা বুঝি – ব্যক্তিগত এবং সামাজিক দুই ক্ষেত্রেই যে কোনো ধরনের লিঙ্গ নির্ভর নির্যাতন যা কিনা নারীদের শারীরিক, যৌনভিত্তিক এবং মানসিক ক্ষতি। নির্যাতনের রকমভেদে এর প্রভাবের পার্থক্য দেখা যায়। শারীরিক অত্যাচার, সামাজিক অপমান, মৌখিক নির্যাতন ইত্যাদি ভিক্টিমের মধ্যে ইমোশনাল এবং মানসিক ট্রমার সৃষ্টি করে। আসুন দুটি ঘটনা দেখা যাক

    নারী নির্যাতন ঘটনা ১ 

    জরিনা, বয়স ত্রিশ। বাসায় বাসায় কাজ করে সে পরিবারে অন্ন সংস্থান করে। দিনে অন্তত ৪-৫টি বাসায় কাজ করার পর দিনশেষে তাকে আবার পরিচর্যা করতে হয় নিজের পরিবারের, তিন সন্তান আর স্বামীর। তার স্বামী দিনের পর দিন আলসেমীতে দিন কাটিয়েও দিনশেষে রাতে এসে তার পৌরষত্বের প্রমাণ রাখতে যেয়ে অত্যাচার করে জরিনার উপর। মুখে গালাগালি আর পিঠের উপর কিল ঘুষি, জরিনার নিত্যদিনের জীবন। যার প্রভাব পরছে তার মানসিক অবস্থাতেও। ক্রমাগত তার মধ্যে এই নিয়ে একধরনের এংজাইটি কাজ করে।

    নারী নির্যাতন ঘটনা ২ 

    ফারিয়ার বিয়ে হয়েছে পাঁচ বছর হলো। প্রেম করে বিয়ে। বিশ্ববিদ্যালয় জীবন থেকে ছয় বছরের প্রেমের পরিণতি। বিয়ের আগে একটা আইটি ফার্ম এ চাকরি করলেও বিয়ের পর স্বামীর ইচ্ছার প্রতিদান দিতে তাকে ছাড়তে হয় সেই চাকরি। আর এদিকে তার স্বামী নীরব একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বেশ ভাল পদের কর্মকর্তা। বিয়ের প্রথম ক’বছর দু’জনের বেশ সুখের সংসার চললেও, কিছুদিনের মধ্যে দেখা দেয় নীরবের আসল রূপ। আগে যখন মুখে ফুটতো প্রেমের বুলি এখন সেই মুখ দিয়ে বের হয় ফারিয়ার প্রতি বিরক্তির সুর। ফারিয়ার প্রতিবাদের উত্তর হিসেবে সে এখন তার গায়ে হাত তুলতেও পিছপা হয় না।

    ফারিয়া, যে কিনা হাসি খুশি প্রানোচ্ছল মেয়ে ছিল, সে এখন জীবন নিয়ে হতাশ, কোনোকিছুতেই আর আগ্রহ পায় না। উপরে উল্লিখিত দু’টি ঘটনাই দুইজন নারীর জীবনের।

    এখানে সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারীর কথা বললেও একটি জায়গায় এসে তাদের দুইজনের জীবন মিলে গেছে একই বিন্দুতে। দুইজনই শিকার পারিবারিক নির্যাতনের। যার প্রভাব পরছে তাদের মানসিক অবস্থায়।

    বর্তমান সমাজের একটি বেশ সাধারণ চিত্র হয়ে গেছে নারী নির্যাতন। রাস্তাঘাটে, বাসায়, পরিবারে, কর্মক্ষেত্রে সবখানে নারীরা মৌখিক বা শারীরিক কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে। আগে যেটা মনে করা হতো সমাজের নিম্ন শ্রেনীর, কম শিক্ষিত মানুষের মধ্যকার বর্বরতার চিত্র, এখন আর তা না। নারীরা নির্যাতিত হচ্ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে। অর্থনৈতিকভাবে সচ্ছল, স্বাধীন, শিক্ষিত সমাজের নারীরাও এই পাশবিক অত্যাচারের শিকার। আবার পুরুষ দ্বারা চালিত এই সমাজে নারীরা যতই নির্যাতনের শিকার হোক না কেন শেষ মেশ তাদের উপর সকল দোষ চাপিয়ে দেয়া হয়। এক ধরের সামাজিক চাপ দ্বারা তারা চালিত হয়।

    একটি গবেষণায় দেখা গেছে পুরো বিশ্বে প্রায় ১৫-১৭% নারীরা এ ধরণের নির্যাতনের শিকার। বাংলাদেশে এর সংখ্যা বেড়ে গিয়ে দাড়িয়েছে ৫০-৭০%। নারী নির্যাতন শুধুমাত্র শারীরিক না মানসিক দিক থেকেও নারীদের উপর হানিকর প্রভাব ফেলে। “বিশ্ব সাস্থ্য সংস্থা” তাদের একটি গবেষণায় নারীদের দুর্বল মানসিক স্বাস্থ্যের জন্য তাদের উপর নির্যাতনকে দায়ী করেছে। নয়টি নিম্ন এবং মধ্য আয়ের দেশের উপর করা একটি কোয়ান্টিটিভ গবেষণার ফলাফল হিসেবে নারী নির্যাতনের সাথে তাদের আত্মহত্যার আন্তঃসম্পর্ক পাওয়া গেছে। মানসিক অসুস্থতা বহুগুণিতক অবস্থা। অনেকগুলো ফ্যাক্টর জটিল্ভাবে একত্রিত হয়ে মানসিক রোগের সৃষ্টি অথবা তা বজায় রাখে। কিছু জিনের সাথে সম্পর্কিত, আবার কিছু পারিপ্বারশিক পরিবেশ দ্বারা ত্বরান্বিত হয়।

    বেশ কিছু গবেষক নারী নির্যাতনের সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্কের গবেষনাকে গুরুত্বপূর্ণ হিসেবে চিনহিত করেছেন। এটি গ্রুত্বপূর্ণ কারণ নির্যাতনের ধরন এবং এর প্রভাব সমাজভেদে ভিন্ন হয়। যেমন বাংলাদেশের দুই তৃতীয়াংশ নারী নির্যাতনের শিকার হওয়ার পরও তা কারো কাছে প্রকাশ করে নি, অপরদিকে ব্রাজিল এবং নামিবিয়ার ৮০% নারী তা প্রকাশ করেছে। নির্যাতনের ধরনের মধ্যে বিভিন্ন রকমভেদ পাওয়া গেছে গবেষণা করে। এগুলো কিছু ক্ষেত্রে মানসিক রোগের কারণ এবং প্রায় ক্ষেত্রে অসুস্থতা বহাল রাখার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে।

    “তুমি কালো, তোমাকে আমার ভাল লাগে না, অন্যমেয়েরা তোমার চেয়ে বেশি সুন্দর” বরের কাছ থেকে এ ধরণের উক্তি কিংবা বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা অন্য নারীর সাথে যৌন মিলন, দ্বিতীয় বিবাহ ইত্যাদি মানসিক অসুস্থতার দিকে নারীদের ঠেলে দেয়। কিছু কিছু ক্ষেত্রে শারীরিক, মানসিক, মৌখিক, সামাজিক নির্যাতন কনভার্সন ডিজঅর্ডার, মুড ডিজঅর্ডার, বাইপোলার মুড ডিজঅরডার, অবসেশন, ডিপ্রেশন ইত্যাদির সৃষ্টি করে। এড়িয়ে চলা, অবজ্ঞা করা, কটু কথা শোনানো ইত্যাদিও ভিক্টিমের মানসিক অবস্থার উপর বাজে প্রভাব ফেলে। যার কারণে ক্রমাগত তার মানসিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে। বাংলাদেশে এবং একই সাথে পুরো বিশ্বে অনেক নারী প্রতিনিয়ত শিকার হচ্ছে নির্যাতনের। সেটা ঘরে হোক কিংবা বাহিরেই হোক, শারীরিক হোক কিংবা মানসিক। এই নির্যাতন একটা নারীর শারীরিক অবস্থার পাশাপাশি প্রভাব রাখে মানসিক অবস্থাতেও। বেশ কিছু ক্ষেত্রেই তার পরিণতি হয় মানসিক রোগে। পোস্ট ট্রমাটিক স্ট্রেসড ডিজঅর্ডার থেকে শুরু করে ডিপ্রেশন। নির্যাতন প্রভাবক হিসেবে কাজ করে এই মানসিক রোগগুলোর পিছনের। অনেক ক্ষেত্রে মানসিক রোগ থাকার কারণে তারা শিকার হয় নির্যাতনের।

    আমরা এমন একটি সমাজ ব্যাবস্থায় বাস করি, যেখানে মানসিক সমস্যাকে সাধারণভাবেই কটু দৃষ্টিতে দেখা হয়, সেখানে নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কারো কোনো মাথা ব্যাথাই থাকে না। অথচ এর কারণে নারীরা প্রতিনিয়ত তাদের জীবন পার করছে এক কঠোর, বিষন্ন অবস্থার মধ্য দিয়ে। এই বিষয়ে সকলের সচেতনতা বৃদ্ধি এবং নারীদের প্রতি সম্মান তৈরি করার মাধ্যমেই হয়তো এই সমস্যা কাটিয়ে উঠা যাবে।

    সূত্র: ইটসওকে বাংলাদেশ

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক প্রফুল্লতায় ‘জুম্বা’
    Next Article মানুষ কেন ভয় পায়?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    থাইরয়েড হরমোনের রোগ চেনা জটিল কিছু নয়, হরমোন বিশেষজ্ঞের পরামর্শে এর সুচিকিৎসা হয়

    May 29, 2023

    ডিজিটাল ডিভাইস ব্যবহার হতে পারে ঘুম ও স্থুলতার কারণ

    April 12, 2022

    পুরুষের যে অভ্যাস পছন্দ করেন না নারীরা

    April 10, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.