Close Menu
    What's Hot

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 18, 2026

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      Recent

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

      নিজেকে খুব বড়ো মনে করতাম

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ইম্পোস্টার সিনড্রোম: নিজেকে অযোগ্য মনে করার রোগ
    ফিচার

    ইম্পোস্টার সিনড্রোম: নিজেকে অযোগ্য মনে করার রোগ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 19, 2020Updated:October 19, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ইম্পোস্টার সিনড্রোম
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    ইম্পোস্টার সিনড্রোম হলো এমন এক ধরণের মানসিক অবস্থা যে একজন মানুষ নিজের যোগ্যতা বা অর্জনকে সন্দেহের চোখে দেখে ও নিজেকে অযোগ্য মনে করে। মনে মনে সে ভয় পায় যে অন্যরা হয়তো তার অযোগ্যতা জেনে যাবে।

    সেন্ট্রাল ল্যাংকশায়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. স্যান্ডি ম্যান এই সিনড্রোমকে তিনটি আলাদা বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিত করেন। “প্রথমটি হলো আপনার দক্ষতা বা যোগ্যতা নিয়ে অন্যদের ধারণা অতিরঞ্জিত, দ্বিতীয়টি হলো আপনার মনে ভয় কাজ করে যে শিগগিরই আপনার সীমাবদ্ধতা অন্যের কাছে প্রকাশ পেয়ে যাবে। আর তৃতীয়ত আপনি যে যোগ্য সেটা অন্যদের বোঝাতে ক্রমাগত অন্যদের কাছে নিজের সাফল্য প্রচার করেন”।

    সত্তরের দশকে প্রথমে এ বিষয়ে কথাবার্তা শুরু হয় এবং মনে করা হয় যে সত্তর ভাগ মানুষই জীবনের কোন না কোন পর্যায়ে এতে আক্রান্ত হন।

    ইম্পোস্টার সিনড্রোমে আক্রান্ত বিখ্যাতরা

    নিজের যোগ্যতা বা দক্ষতা নিয়ে সংশয় বিখ্যাত ব্যক্তিদের অনেকের মধ্যেই ছিল বা আছে। বিভিন্ন ক্ষেত্র বা পেশার মানুষ যেমন মায়া আঙ্গেলো এবং টম হাংকস, মিশেল ওবামা কিংবা পেনেলোপ ক্রুজ – যারা নি:সন্দেহে সফল ও বিখ্যাত। অথচ তারা প্রত্যেকেই এই কথিত- ইম্পোস্টার সিনড্রোম এর সাথে লড়াই করেছেন।

    আলবার্ট আইনস্টাইন তার এক বন্ধুকে বলেছিলেন যে তাকে নিয়ে যে প্রশংসা করা হয় সেটি তাকে অস্বস্তিতে ফেলে দেয়। “আমার কর্মজীবন নিয়ে অতিরঞ্জিত ধারণা আমাকে অসুস্থ করে তোলে। নিজেকে একজন স্বতঃস্ফূর্ত প্রতারক ভাবতে বাধ্য হই আমি”।

    দু বারের অস্কার জয়ী এবং অন্তত সত্তরটি সিনেমার তারকা অভিনেতা টম হাংকস ২০১৬ সালে অনুধাবন করেন যে পুরো ক্যারিয়ার জুড়েই আত্ম-সংশয়ের সাথে লড়াই করেছেন তিনি।

    “আমি কী করেছি সেটা বিষয় নয়। বিষয়টা হলো কিভাবে এখানে এলাম। যখন মনে হয় আসলে আমি একজন প্রতারক এবং এটিই সব কিছু নিয়ে যায় আমার কাছ থেকে,” টম বলছিলেন এক রেডিও সাক্ষাতকারে।

    আর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন ইম্পোস্টার সিনড্রোম তাকে রীতিমত বিকল করে দিয়েছে, কারণ এটি নিজের ধ্যান-জ্ঞান ও আত্মবিশ্বাসকে আক্রান্ত করে। “আমার এখনো কিছুটা ইম্পোস্টার সিনড্রোম আছে। এটি কখনো চলে যায়নি এবং মনে হয় বিশ্ব যদি আমাকে গুরুত্ব সহকারে নিতো তাহলে আমি জানিনা কি হতো। আমি শুধু মিশেল রবিনসন, একটি ছোট মেয়ে যে স্কুলে যায়।

    নিজের ক্ষতি করা

    নিজের আত্ম উন্নয়নের জন্য কিছু আত্ম সংশয় থাকা ভালো কিন্তু ইম্পোস্টার সিনড্রোম খুব দ্রুতই আত্ম বিনাশে ঠেলে দিতে পারে। ড: ম্যান বলছেন এ সমস্যায় আক্রান্ত অনেককে পেয়েছেন তিনি যারা এমনকি উঁচু মানের চাকরী পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছেন, কারণ তাদের ভয় হতো যদি অন্যরা তার সম্পর্কে জেনে যায়।

    অথচ সঠিক পদ্ধতিতেই যোগ্যতা অনুযায়ী কাজ পেয়েছেন তারা। যারা এই সিনড্রোমে ভোগেন তারা ক্যারিয়ারে উপরের দিকে উঠার ক্ষেত্রে দ্বিধায় ভোগেন কারণ তারা মনে করেন ইতোমধ্যেই অনেক উপরে উঠে গেছেন তিনি। “এ সিনড্রোম জীবনের মধ্যে ভয় তৈরি করে যে কেউ আমার সম্পর্কে জেনে যাচ্ছে,” মনোবিদ হানি ল্যাংকেস্টার জেমস বলছিলেন বিবিসিকে। আরেক মনোবিদ এম ওয়ালেস বলছিলেন এটি সম্পর্কের ক্ষেত্রেও ক্ষতি আনতে পারে।

    কিভাবে ইম্পোস্টার সিনড্রোম কাটিয়ে ওঠা সম্ভব?

    যদি মনে হয় আপনি এই সিনড্রোমে ভুগছেন, তাহলে নিজের পরামর্শগুলো মেনে দেখতে পারেন:

    • ভাবুন আপনি একা নন। বন্ধু ও পরিবারের সাথে কথা বলুন, বুঝবেন যে বহু মানুষই একই সমস্যায় আছে।
    • নিজের অর্জন ও যোগ্যতার একটি তালিকা তৈরি করুন। ড: ম্যান বলছেন ভাগ্যই আপনার সব অর্জনের মুলে কিন্তু যখন কাগজে লিখবেন তখন মনে হবে এ চিন্তা হাস্যকর।
    • ফিডব্যাক নিন। অন্যের চোখে নিজেকে দেখলে সেটি বিশ্বাসযোগ্য মনে হয় বেশি।
    • অন্যদের সম্পর্ক বা অন্যের সাথে তুলনা করবেননা। বরং নিজের গত বছরের কাজের সাথে এ বছরের কাজের তুলনা করুন।
    • ব্যর্থতাকে গ্রহণ করুন। “আপনার ব্রিলিয়ান্ট হবার দরকার নেই। তবে যথেষ্ট ভালো হতে পারেন।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমার কোন কিছু খেয়াল থাকে না!
    Next Article মানসিক রোগ চিকিৎসার ক্ষেত্রে স্টিগমা সবচেয়ে বড় বাধা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 18, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    যেকোনো কাজ করতে গেলে আমরা প্রায়ই শুনি যে ধৈর্য ধরতে হবে”। সবুরের ফল মিষ্টি হয়…

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.