Close Menu
    What's Hot

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      যৌন স্বাস্থ্য November 14, 2026

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      Recent

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মন ও ক্রীড়া November 16, 2026

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      Recent

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 16, 2026

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      Recent

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাইকেল জ্যাকসন: মুন ওয়াকার অব দ্যা আর্থ
    মনস্তত্ত্ব.

    মাইকেল জ্যাকসন: মুন ওয়াকার অব দ্যা আর্থ

    ডা. ফাহিম আহসান আল রশিদBy ডা. ফাহিম আহসান আল রশিদSeptember 20, 2020Updated:September 20, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মাইকেল জ্যাকসন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    তাঁর এপিটাফের দ্বিতীয় লাইনে বড় বড় করে লেখা, ‘The King 0f Pop’। বাকি পৃথিবীর কাছে যিনি পপসম্রাট, পরাবাস্তবতার জগতের সুলতান সেই মাইকেল জোসেফ জ্যাকসন একবার নিজের সম্পর্কে বলেছিলেন, ‘It hurts to be me’।

    ২০০৯ এর এক মধ্যদুপুরে তামাম দুনিয়ার অজস্র ভক্তের ভালবাসায় সিক্ত আর হাজারটা সমালোচনার তীরে বিদ্ধ জীবনটা শেষ হয়ে যাবার আগ পর্যন্ত তা ছিল রহস্যময়তার চাদরে ঘেরা। সেই জীবনে দুঃখ ছিল, ব্যথা ছিল, রূপকথার মতো খ্যাতি ছিল আর ছিল এমন কিছু যাকে স্বাভাবিক বলে চালিয়ে দেয়া যায় না।

    বৈচিত্র্যময় এক জীবন পার করে দেয়া এই পপসম্রাট মাইকেল জ্যাকসনকে নিয়েই আমাদের আজকের লেখা।

    মাইকেলের বাবা জোসেফ জ্যাকসন আর দশটা স্বাভাবিক বাবার মতো ছিলেন না। অন্তত বাবা শব্দটা শুনলেই আমাদের চোখে যে একজন স্নেহশীল  ‍পুরুষের ছবি ভেসে আসে, তেমন তো একেবারেই না। প্রয়োজনের চেয়েও বাড়াবাড়ি রকমের বেশি কঠোর ছিলেন জোসেফ।

    জ্যাকসন আর তার চার ভাইকে নিয়ে গড়া ‘জ্যাকসন ফাইভ’ কে একটা ভালো জায়গায় দাঁড় করানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন জ্যাকসন পরিবারের এই কর্তা। তবে তার অতিরিক্ত শাসনের অভ্যাসকে ছেলেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা বললে সেটা ঠিক হবে না। কারণ জোসেফ নিজের স্ত্রী অর্থাৎ মাইকেলের মা’র গায়েও নিয়মিত হাত  ‍তুলতেন। জ্যাকসন ভাইদের অবস্থা ছিল আরো বেগতিক। মাইকেলকে হাত দিয়ে ওপরে তুলে দেয়ালে ছুঁড়ে মারার মতো রেকর্ডও ছিল জোসেফের। নির্যাতন এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যে, নিজের বাবাকে দেখামাত্রই মাইকেল জ্যাকসন বমি করতেন।

    সেই শৈশবে বাবার প্রতি যে ঘৃণার জন্ম এটাকে মাইকেল প্রায় সারাজীবন পষেছেন। এই পপসম্রাটের জীবনের অনেক কিছুকে আকার দিয়েছে নিজের বাবার প্রতি এই ঘৃণা। কিছু গবেষকের মতে, শুধুমাত্র বাবা জোসেফের নাকের সাথে মিলে যায় বলে মাইকেল জ্যাকসন তাঁর নাকের আকৃতি পরিবর্তনে বেপরোয়া হয়ে উঠেছিলেন। শুধু নাকই না, গায়ের কাল রঙটাও বাবা জোসেফের মতো বলে সেটাকে ধবল বানানোর জন্য বারবার গিয়েছেন প্লাস্টিক সার্জনদের  ‍ছুরির নিচে। তবে নাকের আকৃতি বা চেহারায় অন্যান্য পরিবর্তন আনার এই যে চেষ্টা মাইকেল করে গেছেন জীবনভর এটার পেছনের ব্যাখ্যা শুধু বাবার ছায়া থেকে পালিয়ে বেড়ানোতে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে আরো কিছু চাঞ্চল্যকর ব্যাখ্যা।

    গ্রিক পূরাণের চরিত্র আয়াকাসের কখনো বয়স বাড়ে না। আয়াকাস একজন বালক এবং সেটা চিরকালের জন্য। ধারণা করা হয় যে, মাইকেল মানসকিভাবে এই আয়াকাসের মতো। ১৩টি গ্র্যামি বিজয়ী এই গায়ক একজন চিরবালক। স্বাভাবিক শৈশব থেকে বঞ্চিত হওয়া মাইকেল শৈশবেই আটকে ছিলেন সারাজীবন। কিন্তু শরীর তো প্রকৃতির স্বাভাবিক নিয়মেই বেড়ে চলছিল। সেটাকে কৈশোরে এক পা দেওয়া বালকের মতো করতেই ১৩ বার প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন এই গায়ক, এমন ধারণা অনেক গবেষকের।

    প্লাস্টিক সার্জারির প্রতি মাইকেলের এই অস্বাভাবিক মোহের পেছনের আরেকটা ব্যাখ্যাও আছে।স্বনির্ভরক্ষমতাবান নারীদের প্রতি আলাদা একটা টান ছিল মাইকেলের। এলিজাবেথ টেইলরের মতো খ্যাতিমান অভিনেত্রীর সাথে মাইকেলের গভীর বন্ধুত্ব সেটা প্রমাণ করে। তবে প্রথম যে প্রভাবশালী নারীর সঙ্গে শৈশবে মাইকেলের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে তিনি হচ্ছেন ডায়ানা রস, সে সময়ের বেশ নামডাকঅলা গায়িকা। ধারণা করা হয় যে, মাইকেলের এত এত প্লাস্টিক সার্জারির একটা কারণ হতে পারে ডায়ানা রসের মতো হওয়ার চেষ্টা। সার্জারির পর মাইকেলের সাথে ডায়ানা রসের চেহারার সাদৃশ্য এই ধারণার পক্ষে বেশ শক্ত এক প্রমাণ।

    পিটার প্যানকে আমরা মোটামুটি সবাই চিনি। ডিজনির চরিত্র পিটার প্যানের বয়স ১০ থেকে ১৩’র মধ্যে। প্যানের বয়স কখনো বাড়ে না। হুট করে পিটার প্যানকে টেনে আনার কারণ হলো মাইকেল নিজেকে পিটার প্যান হিসাবে দাবি করেছেন-একবার না, কয়েকবার। আগেও একবার বলা হয়েছে যে মাইকেল জ্যাকসন মানসিকভাবে বাল্যকালে আটকে ছিলেন জীবনভর। নিজেকে পিটার প্যানের মতো বালক দাবি করা এটার প্রমাণ দেয়।

    নিজেকে পিটার প্যান দাবি করা ব্যাপারটার সাথে যৌনতা জড়িয়ে ছিল। মাইকেলের দ্বিতীয় স্ত্রী ডেব্বি রোয়ে একবার বলেছিলেন যে, যৌনমিলনের আগে মাইকেল পিটার প্যানের মতো বেশভূষা ধারণ করে কিছুক্ষণ নাচতেন। ডেব্বির মতে এই কাজটা মাইকেলকে যৌনমিলনের জন্য প্রস্তুত করত। তবে পিটার প্যান হবার এই অস্বাভাবিক চেষ্টার পেছনে মাইকেলের যৌনতা বিষয়ক অন্যান্য বিকৃতির সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। অন্যান্য বালক অথবা কিশোরের প্রতি মাইকেলের অস্বাভাবিক যৌনাকাঙ্ক্ষার অভিযোগ আছে। নিজেকে বালক ভাবাটা মাইকেলের যৌনতাকে উদ্দীপিত করত, যেমন করত কৈশোরের আশেপাশে বিচরণ করা ছেলেরা।

    পিটার প্যানে এতটাই  ‍বুঁদ ছিলেন জ্যাকসন যে একটা বিশাল প্রপার্টির নাম রেখেছিলেন পিটার প্যান গল্পের দ্বীপ ‘নেভারল্যান্ড’ এর নামে। রূপকথার মতো সাজানো এই নেভারল্যান্ড র‌্যাঞ্চেও এক ছেলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ছিল মাইকেলের বিরুদ্ধে। অবশ্য মাইকেল সবসময়ই শিশু নিপীড়নের সব অভিযোগ অস্বীকার করে গেছেন। প্রত্যেকের পৃথিবীকে দেখার দৃষ্টিকোণ ভিন্ন ভিন্ন। মাইকেলের কাছে শিশুদের নিপীড়ন কোনো অপরাধ ছিল না।

    সর্বকালের সব রেকর্ড ভেঙে দেয়া অ্যালবামের গায়ক মাইকেল জ্যাকসন তাঁর বিখ্যাত নাচের ভঙ্গি মুন ওয়াক এর মতোই জটিল মনস্তত্ত্বের অধিকারী ছিলেন। কয়েকশ পাতার গবেষণা হয়েছে শুধু মাইকেলের এর Narcissistic Personality Disorder এর ওপর।

    অসুন্দর শৈশবকে তিনি জীবনভর দোষারপ করে গেছেন তাঁর ঝঞ্ঝাবিক্ষুদ্ধ জীবনের জন্য। এককভাবে শৈশব দিয়ে মাইকেলের মনস্তত্ত্বকে ব্যাখ্যা করা কঠিন। তবে পপরাজ্যের এই অধিপতির জীবন আমাদের আঙুল তুলে দেখিয়ে দেয় একটা সুন্দর শৈশব আর একটা সুস্থ পারিবারিক পরিবেশ একজন মানুষের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য কতটা জরুরি।

    মাইকেল জ্যাকসনকে আমরা তাঁর কালজয়ী গান আর স্টেজ পারফমেন্সের জন্য মনে রাখব, নাকি মনে রাখব তাঁর জন্ম দেওয়া অসংখ্য বিতর্ক আর তাঁর অস্বাভাবিক দিকগুলোর জন্য-সেটা হয়তো ভবিষ্যতই ঠিক করে দেবে।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleওষুধ বাদ দিলে খুব খারাপ লাগে
    Next Article শীতকালে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা
    ডা. ফাহিম আহসান আল রশিদ

    Related Posts

    ডোনাল্ড জে. ট্রাম্প

    November 10, 2026

    জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    July 22, 2026

    জর্জ বার্নাড শ

    July 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 16, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    অনলাইন গ্যাম্বলিং অর্থাৎ অনলাইনে জুয়া খেলা কি শুধু একটি খেলা নাকি নেশা? মনে…

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.