Close Menu
    What's Hot

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      যৌন স্বাস্থ্য November 14, 2026

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      Recent

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মন ও ক্রীড়া November 16, 2026

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      Recent

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 16, 2026

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      Recent

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কনভার্সন ডিজঅর্ডার: হঠাৎ কথা বন্ধ হয়ে যায় যে রোগে…!!
    মানসিক স্বাস্থ্য

    কনভার্সন ডিজঅর্ডার: হঠাৎ কথা বন্ধ হয়ে যায় যে রোগে…!!

    ডা. সাঈদ এনামBy ডা. সাঈদ এনামSeptember 20, 2020No Comments4 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কনভার্সন ডিজঅর্ডার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    “হ্যালো বাবা, আমি শর্মির (ছদ্মনাম) মা, আমার মেয়ে কথা বলতে পারতেছে। আজ কথা বলছে। টেবিলের উপর মোবাইল ছিলো। ও মোবাইল টা দেখিয়ে বললো, মা মোবাইল টি দাও। ডাক্তার স্যার কে একটা ফোন দিবো। ওর মুখে কথা শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি। ও যখন মোবাইল দিচ্ছোনা ক্যানো বলে চিৎকার দিলো, তখনই খুশিতে মন ভরে উঠলো। বাবা আল্লাহ আপনার মঙ্গল করুন। অনেক দোয়া করি, আপনার জন্যে বাবা…”

    নিতান্ত অসময়ে ফোন দিয়ে এভাবে আবেগে উচ্ছাসে কথা গুলো বলে ভদ্র মহিলা ফুপিয়ে কান্নায় ভেঙে পরলেন।

    আমি মনে করতে পারছিলাম না “শর্মি” নামের ঠিক কোন রুগী। কারণ গেলো সপ্তাহে দুজন রোগীনী চেম্বারে এসছিলেন, যাদের লক্ষন ছিলো প্রায় একই। হঠাৎ করে কদিন থেকে কথা বলা বন্ধ হয়ে যাওয়। কাঁচা ভাষায় যাকে বলে “জবান বন্ধ”।

    রহস্যময় এক সিমটম। সকাল বেলা ঘুম থেকে উঠার পর থেকে কথাবার্তা বন্ধ। রোগী দুজনেই ছিলেন মহিলা, একজনের বয়স ৩২ আরেকজন ১৭।

    ডাক্তারী জীবিনে এরকম হঠাৎ “কথাবন্ধ” রোগ অনেক পেয়েছি। কেউ হয়তো রেফার্ড হয়ে এসছেন আবার কেউবা কবিরাজ, ভন্ড বাবা, সাধু বাবা, পল্লি চিকিৎসক বা চিকিৎসক হতে উপশম না পেয়ে শেষমেশ নিউরোসাইয়াট্রি বা সাইকিয়াট্রিতে এসছেন।

    টেলিফোনে ঠিকানা আনুষাঙ্গিক দুএকটা বিষয় জেনে নেবার পর শর্মীর কথা বেশ মনে হলো।

    শর্মির বয়স বত্রিশ। স্বামী বিদেশে থাকেন। মধ্যপ্রাচ্যে ছিলেন। এখন মাস দুয়েক আমেরিকায়। ছোট ছোট দু’ছেলে মেয়ে নিয়ে তার সুখের সংসার।

    শ্বশুর শাশুড়ী বেঁচে নেই। দেবর ননদ সবাই সবার যার সংসার নিয়ে ব্যাস্ত। তিনি কেবল একাই । প্রায় সময় বাবা মা’য়ের সাথে থাকেন। আজ কয়দিন যাবৎ হঠাৎ করে শর্মিলা কথা বলতে পারছিলো না। সবাই ভয় পেয়ে গেছেন।

    কবিরাজ, কোয়াক, ভন্ডপীর, সাধু সন্যাসী সব চিকিৎসাই প্রায় শেষ হয়েছে। বান মারা, যাদু টোনা, উপরি বাতাস এসব কিছুইনা। ডাক্তারের কাছে গিয়েছিলেন। তিনি প্রথমে কিছু ঔষধ দিয়েছেন তাতে উন্নতি হয়নি বিধায় ব্রেইনস্ট্রোক ভেবে রেফার করেছেন নিউরোমেডিসিন স্পেশালিষ্ট এর কাছে। সেখান থেকে অবশেষে শর্মি সাইকিয়াট্রিস্ট এর চেম্বারে ।

    নিউরোমেডিসিন স্পেশালিষ্ট বলেছেন শর্মির কথা বন্ধ হয়ে যাওয়া, হাত পা দূর্বল, সেই সাথে মাঝে মধ্যে সারা শরীর ঝিন ঝিন করা, বার মূর্ছা যাবার মতো হওয়া ইত্যাদি উপসর্গ স্ট্রোক মনে হলেও আসলে শর্মির কথাবন্ধ হওয়াটা ব্রেইনস্ট্রোক জাতীয় কিছু নয়। তার সিটি স্ক্যান ও সম্পূর্ণ নরমাল।

    সাইকিয়াট্রি বা নিউরোসাইকিয়াট্রিতে “কনভার্সন ডিজঅর্ডার” নামে একটা রোগ আছে যাতে রোগীর ব্রেইন স্ট্রোকের মতো ‘হঠাৎ কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া’, ‘দেহ অবস হয়ে যাওয়া’, ‘বার বার মূর্ছা যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া’, ‘খিচুনি মতো উঠা’, ‘শ্বাসকষ্ট এর মতো অনুভব হওয়া বা দ্রুত শ্বাস প্রস্বাস নিতে থাকা’, ‘হাত পা ছুড়াছুড়া করা’, ‘খানিকটা অজ্ঞান অবস্থায় নানান শারিরীক কসরত’ ইত্যাদির মতো উপসর্গ দেখা দেয়।

    “কনভার্সন ডিজঅর্ডার” রহস্যময় এক রোগ। চিকিৎসা করেন নিউরো সাইকিয়াট্রি বা সাইকিয়াট্রি বিভাগের বিশেষজ্ঞরা বা ক্ষেত্র বিশেষে কাউন্সেলিং সাইকোলজিস্টরা।

    শর্মির মা ওপাশ থেকে বললেন, “বাবা আপনি শর্মির সাথে দুটো কথা বলেন। ও কথা বলতে চাচ্ছে। দেখুন সে কথা বলতে পারছে…”।

    শর্মি অস্পষ্ট স্বরে দু চারটে কথা বললো। তার অসুস্থতার প্রসংগটা পালটিয়ে অন্য আলাপে তাকে ব্যস্ত করায় দেখা গেলো তার কথা গুলো স্পষ্ট হচ্ছে।

    শর্মি কনভার্সন ডিজঅর্ডার এ ভুগছে। রোগটি বেশ রহস্যময় । সাধারণত মনের গহীন কোনে কোন কষ্ট লোকানো থাকলেই হয়। সে কষ্ট গুলো এক সময় নানান দৈহিক লক্ষণের মাধ্যমে ফুটে উঠে। রোগী যে ইচ্ছাকৃত ভাবে এসব উপসর্গ তৈরি করেন তেমন টি নয়। অনেকে মৃগী রোগ ভেবে টেগরেটল, সোডিয়াম ভেলপ্রয়েট ঔষধ এডভাইস করেন।

    প্রাথমিক সাইকোথেরাপিক সেশনে সময় শর্মির কনভার্সন ডিজঅর্ডার এর মানসিক কারণটি কিছুটা খোলাসা হয়েছিলো। হঠাৎ তার স্বামীর আমেরিকা সেটেল্ড হওয়া এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়ায় তার এই মানসিক সমস্যার উৎপত্তি।

    কনভার্সন ডিজঅর্ডার অদ্ভুত এই রোগটির কোন না কোন কারণ থাকে। এই কারণ উদঘাটন করতে না পারলে, এ নিয়ে রোগীর সাথে বিশদ আলোচনা না করলে বা এথেকে উতরানোর উপায় বের করতে সহায়তা করতে না পারলে এ রোগটি কখনোই ভালো হবার নয়। আজীবন থেকেই যায় এবং এ থেকে নানান জটিলতাও তৈরি হয়।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসন্তানকে প্রতিদিন উৎসাহিত করবেন যেভাবে
    Next Article সেরে ওঠার পরও কাটছে না করোনা আক্রান্তদের মানসিক ট্রমা
    ডা. সাঈদ এনাম

    সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। মেম্বার, রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড । মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

    Related Posts

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    November 10, 2026

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 16, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    অনলাইন গ্যাম্বলিং অর্থাৎ অনলাইনে জুয়া খেলা কি শুধু একটি খেলা নাকি নেশা? মনে…

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.