Close Menu
    What's Hot

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      যৌন স্বাস্থ্য November 14, 2026

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      Recent

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মন ও ক্রীড়া November 16, 2026

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      Recent

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 16, 2026

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      Recent

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ
    ফিচার

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ

    অধ্যাপক ডা. সুস্মিতা রায়By অধ্যাপক ডা. সুস্মিতা রায়October 17, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ১০ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আন্তর্জাতিকভাবে প্রতিবছরই এ দিনটিকে কেন্দ্র করে মানসিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষনে একটি শ্লোগান ধার্য্য করা হয়। বছরের ধারাবাহিকতায় এ বছরের শ্লোগান ছিল ‘Dignity in mental health : মানসিক  স্বাস্থ্যে  মর্যাদাবোধ’।

    মূলতঃ স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করলে দেখা যায় যে, শারীরিক, মানসিক ও সামাজিকভাবে পূর্ণতাই হচ্ছে স্বাস্থ্য। কাজেই সুস্থতার বিবেচনায় শারীরিক সুস্থতার পাশাপাশি  মানসিক সুস্থতাও সমানভাবে বিবেচ্য। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে, বিশ্বে সাধারণ জনগোষ্ঠীর প্রায় ১৮ শতাংশ মানসিকভাবে অসুস্থ যা আমাদের দেশে প্রায় ১৬ শতাংশ। কিন্তু অত্যন্ত হতাশাব্যঞ্জকভাবে পরিলক্ষিত হয় যে, এ ১৬ শতাংশ মানসিক রোগীই পারিবারিক তথা সামাজিক পর্যায়ে বোঝা হিসেবে চিহ্নিত হয়। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় মানসিক রোগী মানেই অবহেলার পাত্র, তাদের চিকিৎসা করানোর কোনো প্রয়োজন নেই, চিকিৎসায় এ রোগ ভালো হয় না, এটা আসলে অভিশাপের ফল, বান দেয়া, বাতাস লাগা ইত্যাদি খুবই প্রচলিত ব্যাখ্যা। প্রকৃতপক্ষে অন্যান্য শারীরিক রোগের মতোই মানসিক রোগেরও বিভিন্ন কারণ রয়েছে যার মধ্যে বংশগত, পরিবেশগত, সামাজিক, জৈবিক ইত্যাদি উল্লেখযোগ্য। মানুষের শরীরের  কিছু রাসায়নিক পদার্থের ঘাটতিও মানসিক রোগ সৃষ্টিতে দায়ী। যদিও অন্যান্য শারীরিক রোগের মতো মানসিক রোগেরও বিজ্ঞানসম্মত  চিকিৎসা রয়েছে তবুও মানসিক রোগীদেরকে তাবিজ. পানি পড়া, তেল পড়া জাতীয় অপচিকিৎসার দিকে ঠেলে দেয়া হয়।  শিক্ষা, চাকুরী, পারিবারিক কিংবা সামাজিকভাবে তাদের ভি্ন্ন চোখে দেখা হয়।

    অধিকাংশ মানসিক রোগীই চিকিৎসার ফলে পূর্ণ সুস্থতা লাভ করে। আবার মানসিক রোগের একাংশের জন্য প্রয়োজন হয় দীর্ঘমেয়াদী চিকিৎসা। সর্বোপরি চিকিৎসা মাধ্যমে একজন মানসিক রোগী অন্যান্য সাধারণ মানুষের মতো মর্যাদার সাথে স্বাভবিক জীবন যাপন করতে পারে। কিন্তু এ স্বাভবিক জীবন পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় মানসিক রোগ ও তার চিকিৎসার প্রতি সাধারণ মানুষের ভ্রান্ত বিশ্বাস, ভুল ধারনা, কুসংস্কার আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি।

    মর্যাদাবোধ মানুষের এমন একটা জন্মগত অধিকার যার সাথে তার আত্মসম্মান ও আত্মপরিচয় জড়িত। যেখানে প্রতিটি মানুষেরই এ মর্যাদা পাওয়ার অধিকার আছে সেখানে মানসিক রোগীরা সামাজিক কুসংস্কার ও ভেদাভেদের কারণে তার এ অধিকার থেকে বঞ্চিত হয়। তাদেরকে এখনও পারিবার, সামাজ তথা সর্বক্ষেত্রে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হতে হয়। মানসিক রোগ বলে তাদের পিছনে সময় ও অর্থ ব্যয় করার প্রতি অনীহা প্রদর্শন করা হয়। আর যদিও বা কেউ কেউ  মানসিক  রোগকে গুরুত্ব দিতে চান, তারপরও তারা নানা সামাজিক কারণে কিংবা লোকলজ্জার ভয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে অনিচ্ছুক থাকেন। ফলে এসব রোগীরা মানসিক সুস্থতার পরিবর্তে অন্ধকারেই থেকে যায় দিনের পর দিন। কালো ছায়ায়  নিমজ্জিত হয় তাদের ভবিষ্যৎ।

    monon-600

    কাজেই অপচিকিৎসার কবল থেকে মুক্ত করে একজন মানসিক রোগীকে অন্যান্য রোগীদের মতো বিজ্ঞান সম্মত চিকিৎসার আওতায় নিয়ে এসে তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করার বিকল্প আর কিছুই নেই। মানসিক স্বাস্থ্য তথা মানসিক রোগের মর্যাদাবোধের লক্ষ্যে একটি পরিবারের পাশপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে। মনোরোগ চিকিৎসকের পাশাপাশি অন্যান্য সকল চিকিৎসকদেরকেও মানসিক রোগীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে হবে। মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে স্বাস্থ্যখাতে বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ নেয়ার প্রয়োজন অনস্বীকার্য। সামাজিক সুবিধাসমূহ সমৃদ্ধ করে একজন মানসিক রোগীর অধিকার, চাহিদা, সম্মান তথা মূল্যবোধ নিশ্চিত করতে হবে। যতদ্রুত সম্ভব সব ভ্রান্ত ধারণা দূরে ঠেলে, সকল কুসংস্কারের বেড়াজাল ভেঙ্গে মানসিক রোগীদের সুস্থতায় পরিপুর্ণ হতে সাহায্য করতে হবে। তাদেরকে চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, চাকুরী সহ সকল সামাজিক সুযোগ সুবিধার আলোয় আলোকিত করার নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করার এটাই উপযুক্ত সময়।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকাসক্তদের প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা
    Next Article সুখী হোন বিবাহিত জীবনে: দাম্পত্য সম্পর্কে সহিংসতা ও শান্তি- পর্ব ৫
    অধ্যাপক ডা. সুস্মিতা রায়

    অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট

    Related Posts

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    November 16, 2026

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    November 16, 2026

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 16, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    অনলাইন গ্যাম্বলিং অর্থাৎ অনলাইনে জুয়া খেলা কি শুধু একটি খেলা নাকি নেশা? মনে…

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.