Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ইতিবাচক মানসিকতা কী?
    মানসিক স্বাস্থ্য

    ইতিবাচক মানসিকতা কী?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 22, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ইতিবাচক মানসিকতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    ইদানীং ইতিবাচক মানসিকতা নিয়ে চারপাশে বিভিন্ন রকম আলোচনা চলছে। এমনকি যেইসব বইয়ের মলাটে আনন্দ বা খুশি জাতীয় কিছু লেখা থাকে, তাঁদের কাটতিও বেশী হয়। তাছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায় এই বিষয়ে লেখা বেরিয়েছে। আমেরিকাতে প্রায় ২০০‘র ওপর কলেজে এই বিষয়টি বিস্তারিত ভাবে পড়ানো শুরু করা হয়েছে।

    হঠাৎ আমাদের এই আগ্রহের কারণ কী? প্রায় এক শতকেরও বেশি সময় ধরে মনোবিজ্ঞানে পড়াশোনাই হোক বা চিকিৎসা, সবার মনোযোগ বিকার এবং মানসিক সমস্যার দিকেই ছিল। এর একটা বড় কারণ হল যারাই এই ক্ষেত্রে গবেষণা করেছেন, যেমন ধরুন সিগ্‌ম্যান ফ্রয়েড, তাঁরা সকলেই চিকিৎসা জগতের সাথে যুক্ত ছিলেন। তারপর, ১৯৯৮ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ডাঃ মার্টিন সেলিগ্‌ম্যান আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশনের সভাপতি হন। উনি নিজের পদমর্যাদার বলে ইতিবাচক মানসিকতা যেমন, মানবিকতা, দয়া, কৌতূহল, সৃজনশীলতা, সাহস, ক্ষমাশীল মন, আশা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ইত্যাদি নিয়ে কাজ করা শুরু করেন।
    কিন্তু সেলিগ্‌ম্যানই প্রথম নন, তাঁর ৬০ বছর আগে অ্যাব্রাহাম ম্যাস্‌লো অবধি ইতিবাচক মানসিকতা বিষয়ে গবেষণা করে গেছেন। তিনি ব্যক্তিত্ব ও অনুপ্রেরণা, আত্ম-উপলব্ধি, ইত্যাদি নিয়ে তাঁর লেখায় উল্লেখ করেছেন। কিন্তু স্থানাভাবে আজ আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে শুধুমাত্র দুটি বিষয় নিয়ে এখানে আলোচনা করব: কর্মগতি ও বন্ধুত্বের প্রয়োজন নিয়ে।
    কর্মগতি
    আপনি কখনও এমন কিছু করেছেন যে সময় কোথা দিয়ে কেটে গেছে কিছু বুঝতেই পারেননি? যদি এর উত্তর হ্যাঁ হয়, তবে আপনি কর্মগতির স্বাদ পেয়েছেন যা আজ সমস্ত মনোবিদের কাছেই খুব প্রাসঙ্গিক বিষয়। কারণ এই রকম মুহুর্ত গুলিতে আপনি সব থেকে বেশি কাজ করতে পারেন, যা কর্মক্ষেত্রে খুবই জরুরি। এই বিষয়টি নিয়ে প্রথম আলোড়ন ফেলেন ডাঃ মিহাই চিকসেন্টমিহাই। ১৯৩৪ সালে হাঙ্গারিতে জন্মগ্রহণ করার পর ডাঃ মিহাই নিজের শৈশব দ্বিতীয় বিশ্বযুদ্ধের বন্দী হিসেবে কাটান। সেখানেই তিনি দাবা খেলা
    নিয়ে নিজের অসীম উৎসাহ আবিষ্কার করেন। উনি পরে একটি সাক্ষাৎকারে বলেছেন, “এটা আমার জন্যে এক অন্য জগতে প্রবেশ করার মায়াবী দরজা ছিল। আমি ঘন্টার পর ঘন্টা সেই দাবার জগতে হারিয়ে যেতাম যেখানে সব কিছুরই নির্দিষ্ট নিয়ম-কানুন ছিল।” কিশোর বয়সে তিনি ছবি আঁকতে গিয়ে দেখলেন যে সেটিও যথেষ্ট মজাদার একটি কাজ—এবং ১৯৬৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে, তিনি শিল্পী এবং সৃজনশীল ব্যক্তিদের উপরে একটি অভিনব গবেষণা চালান। সেখান থেকেই তিনি কর্মগতি নিয়ে আবিষ্কার করেন – তাঁর ভাষায়, “মস্তিষ্কের এমন একটি অবস্থা যাতে কোনও কাজ করা কালীন আপনার বাহ্যজ্ঞ্যান থাকবে না।” ডাঃ  চিকসেন্টমিহাই কর্মগতির ৮টি লক্ষণ খুঁজে পেয়েছেন:
    ১) কর্ম ও জ্ঞ্যানের মিশ্রণ, যা আপনাকে সেই কাজের প্রতি সম্পূর্ণ রূপে আকৃষ্ট করে ; ২) হাতের কাজে সম্পূর্ণ মনোযোগ দেবার ফলে  অন্য কিছুতে মন বসে না; ৩) ভুল হবার দুশ্চিন্তা না থাকা; ৪) আত্ম-অহংকারের বিলুপ্তি ; ৫) দ্রুত গতিতে সময় কেটে যায় ; ৬) কাজের শেষে অনাবিল আত্মতৃপ্তি ; ৭) এই কাজের জন্য আপনাকে কোনও একটি বিশেষ গুনের অধিকারী হতে হবে, যা অন্য কারও নেই ; ৮) কাজের একটি নির্দিষ্ট লক্ষ্য এবং পরিণতি থাকবে।
    আপনার জীবনে কোনো বিশ্বস্ত বন্ধু আছেন কী?
    ২৫ বছরেরও বেশী সময় ধরে বিভিন্ন বৈজ্ঞানিকেরা বিশ্বস্ত বন্ধুত্ব এবং সুস্থতার সম্পর্ক নিয়ে গবেষণা চালাচ্ছেন। আশ্চর্য্যের ব্যাপার এই, যে এটি কোনও নতুন বিষয় নয়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটেল বন্ধুত্বকে তিন ভাগে ভাগ করেছেন—স্বার্থের সম্পর্ক, কামনার সম্পর্ক, আবেগের সম্পর্ক। তাঁর মতে এই আবেগের সম্পর্কই আমাদের দৈনন্দিন জীবনের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। মধ্যযুগে, মসেস মায়মনিডিস বলেছেন, “আমাদের সবার জীবনেই বন্ধু প্রয়োজন। একজন ব্যক্তি সুখে এবং আনন্দে থাকলে, তাঁরও বন্ধুদের সাথে সময় কাটাতে ভাল লাগে। কিন্তু দুর্দিনে সেই বন্ধুদের বাস্তবিক ভাবেই প্রয়োজন হয়। বিশেষত বার্ধক্যে বন্ধুত্ব এক বিশাল ভরসা।”
    যদিও অ্যারিস্টটেল এবং মায়মনিডিসের মত দার্শনিকরা অনেক আগেই বন্ধুত্ব এবং সুস্থতার মধ্যে নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করেছেন, কিন্তু তাঁর প্রকৃত বৈজ্ঞানিক প্রমাণ এখন আমাদের হাতে আসছে। এবং এটি একটি বিশাল ক্ষেত্র: মার্কিনি জনতার মাদকাসক্তি থেকে শুরু করে মেক্সিকান পুরুষের দৈনন্দিন অভ্যাস পর্যন্ত।
    বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একজন বিশ্বাসযোগ্য ভাল বন্ধু থাকলে ব্যক্তির মধ্যে যে কোনও রকম আত্মঘাতী চিন্তা-ভাবনা হ্রাস পায় এবং শারীরিক অসুস্থতাও কম দেখা যায়। ব্রিটেনে ওবেসিটি সংক্রান্ত একটি গবেষণায়, ডাঃ পল সার্টিস প্রমাণ করেছেন যে একাকীত্ব দ্রুত আমাদের বার্ধক্যের দিকে ঠেলে দেয়।
    লেখক: এডয়ার্ড হফ্‌ম্যান, সহকারী অধ্যাপক, মনোরোগ বিভাগে,  ইয়েশিভা বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক।

    ইতিবাচক কর্মগতি মনোবিজ্ঞান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক রোগে শারীরিক লক্ষণ নিয়ে মনের খবর ফেসবুক লাইভ আজ রাতে
    Next Article বিষণ্নতা দূর করে মেডিটেশন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.