Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » তারকাদের বিষণ্ণতার গল্প
    তারকার মন

    তারকাদের বিষণ্ণতার গল্প

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 15, 2019Updated:August 23, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    তারকা মানেই অনেক জনপ্রিয়তা, বিলাসিতা, নাম, যশ, অর্থবিত্ত এবং আলো ঝলমলে উপস্থিতি। তাই আমরাও ধরে নিই, সুখী হওয়ার সব উপকরণই যখন তাঁদের কাছে আছে তখন বিষণ্ণতা, দুঃখবোধ তাঁদের স্পর্শ করে না। কিন্তু পর্দার বাইরেও তাদের একটা মনুষ্যজীবন আছে, যেখানে অনেকেই বিষণ্ণতার সাথে লড়ছেন। কিন্তু এই বিষণ্ণতা নিয়ে জনসমক্ষে কথা বলার মাধ্যমে তাঁরা এটাই প্রমাণ করেছেন যে, বিষণ্ণতা প্রতিকারযোগ্য এবং যে কেউ বিষণ্ণতা নামক মানসিক অসুস্থতায় ভুগতে পারেন এবং এটা নিয়ে কথা বলার কিংবা চিকিৎসা করা একদমই স্বাভাবিক একটা ব্যাপার। বিষণ্ণতায় ভোগা এইসব তারকাদের নিয়ে আমাদের এবারের ‘তারকার মন’ পর্বটি সাজিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর চাইল্ড অ্যান্ড এডোলেসেন্ট সাইকিয়াট্রি ডা. সাদিয়া আফরিন রেসিডেন্ট এমডি।

    অ্যাঞ্জেলিনা জোলি
    অস্কার বিজয়ী এই অভিনেত্রী ছিলেন একজন বিষণ্ণতায় আক্রান্ত কিশোরী। এই বিষণ্ণতার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সেই সময় নিজের ক্ষতি করা, নিজেকে আঘাত করা এগুলো ছিল নিত্যকার ব্যাপার। এমনকি নিজেকে মেরে ফেলার জন্য নিজেই একজন লোকও ঠিক করেছিলেন। কিন্তু পরে বিষণ্ণতার এই করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছেন তিনি এবং সফলভাবেই তাঁর ক্যারিয়ার গড়ে তুলেছেন। বিষণ্ণতা মানেই যে জীবন শেষ হয়ে যাওয়া নয় সেটার প্রকৃষ্ট উদাহরণ হলেন তিনি।

    মাইকেল ফেল্পস
    অনেকেই শুনলে অবাক হবেন যে বিশ্বখ্যাত সাতারু মাইকেল ফেল্পস চরম মাত্রার বিষণ্ণতায় ভুগছিলেন ২০১২ সালে। যার অর্জন অলম্পিকের ২৮টি মেডেল, যার মধ্যে ২৩টি গোল্ড মেডেল। সেই তিনি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন যে তিনি আর কিছু করতে পারবেন কিনা। তাঁর মনে হতো সবকিছুই শেষ। নিজেই বলেন ‘আমার মনে হতো, নতুন কোনোদিন আমি আর দেখতে চাই না। এখনই সব শেষ হওয়া উচিত।’ এমনকি নিজের কাছের মানুেষর কাছ থেকে দূরে সরে যেতে থাকেন তিনি, মাদকাসক্ত হয়ে পড়েন। অতঃপর ২০১৪ সালে তিনি উপলব্ধি করেন তাঁর সাহায্য দরকার; এটা একটা মানসিক রোগ। তিনি একটা রিহ্যাব ক্লিনিকে  চিকিৎসা নিলেন এবং পুনরায় নিজের ক্যারিয়ার ফিরে আসার প্রস্তুতি নেয়া শুরু করলেন। এ বিষণ্ণতার প্রভাব থেকে বের হওয়ার জন্য তিনি কৃতিত্ব দেন রিহ্যাব সেন্টার আর তাঁর পরিবারকে।

    জে কে রাওলিংস
    হ্যারি পটার লেখার আগে দারিদ্র্য, বেকারত্বের সাথে লড়াই করে তিনি তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন এবং তিনি ছিলেন সিঙ্গেল মাদার। এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে আত্মহত্যার চিন্তা পর্যন্ত করেছিলেন। কিন্তু তিনি এই সমস্যা নিয়ে লুকিয়ে থাকেননি। তিনি কগনেটিভ বিহেভিয়ার থেরাপি (সিবিটি) নেন এবং তাঁর মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। জীবনের নতুন অর্থ খুঁজে পান এবং এরপরই তিনি হ্যারি পটার লিখতে শুরু করেন।

    ব্রিটনি স্পেয়ার্স
    জনপ্রিয় এই গায়িকা প্রসব পরবর্তী বিষণ্ণতায় ভুগছিলেন এবং ঐ সময় তাঁর বিবাহ বিচ্ছেদ হওয়ায় নানা মানসিক চাপের মধ্যে ছিলেন। এ সময় তিনি মানসিক চিকিৎসা নেন এবং তাঁর পরিবার, দুই পুত্র এবং বিশ্বস্ত বন্ধুরা তাঁকে এই বিষণ্ণতা কাটিয়ে উঠতে সাহায্য করেন। বিষণ্ণতা দূর করার জন্য পরিবার বা কাছের মানুষদেরও সাহায্য দরকার বলে মনে করেন তিনি।

    দিপীকা পাড়ুকোন
    ক্যারিয়ারের একটি পর্যায়ে দিপীকা মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি বলেন ‘প্রথমে ভেবেছিলাম এটা দৈনন্দিন চাপ, এজন্য কাজে আরো বেশি মনযোগী হলাম, মানুেষর মাঝে থাকলাম, সাময়িক মুক্তি পেলাম কিন্তু খারাপ লাগাটা চলে যায়নি, প্রায়ই মনোযোগ থাকত না, ভেঙে পড়তাম সহজেই, তখন বুঝতে পারলাম আমার মানসিক স্বাস্থ্যসেবা নেয়া উচিত। এটা নিজে নিজে দূর করা অনেক কঠিন।’

    আনুশকা শর্মা
    আনুশকা শর্মা মানসিক সমস্যা নিয়ে খোলামেলা কথা বলার ব্যাপারে অনেক জোর দিয়েছেন। তিনি বলেন, ‘মানসিক সমস্যা লুকানোর বা এটা নিয়ে লজ্জা বোধ করার কিছু নেই। আমি অনেক কিছু নিয়েই মানসিক দু:শ্চিন্তা বা চাপে ভুগতাম। আমি মনে করি এটা আমি পারিবারিকভাবে পেয়েছি, এটা একটা সমস্যা এবং আমি এর চিকিৎসা করিয়েছি এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার। পেট ব্যথা হলে মানুষ ডাক্তারের কাছে যায় এবং সেটা নিয়ে কেউ লজ্জা পায় না তাহলে এক্ষেত্রে কেন নয়?’

    ডী ওয়য়ানে জন্সন দি রক (Dwayne Johnson)
    প্রফেশনাল রেসলার এই জনপ্রিয় তারকা বিষণ্ণতার সঙ্গেও সফলতার সাথেই লড়াই করেছেন। তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘কেউ যদি অবসাদ বা বিষণ্ণতায় আক্রান্ত হয় তাহলে মনে রাখবে তুমি একা নও। কেউ একজন তোমাকে টেনে তুলবে এই অন্ধকার থেকে এবং বলবে সব ঠিক হয়ে যাবে।’ সুতরাং খ্যাতি এবং সৌভাগ্য বিষণ্ণতা নামক মানসিক রোগের প্রতিষেধক নয়। ক্যান্সার, ডায়াবেটিসের মতো বিষণ্ণতাও যে কারো হতে পারে। এটা নিয়ে কথা বলায় বা সাহায্য খোঁজায় কোনো লজ্জা নেই। তারকাদের নিজেদের গল্প আমাদের সেই অনুেপ্ররণাই দেয়।

    (মনের খবর মাসিক ম্যাগাজিন থেকে নেওয়া)

    অ্যাঞ্জেলিনা জোলি আনুশকা শর্মা জে কে রাওলিংস ডী ওয়য়ানে জন্সন দি রক তারকা দিপীকা পাড়ুকোন বিষণ্ণতা ব্রিটনি স্পেয়ার্স মনের খবর মাইকেল ফেল্পস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঘুম ভাঙলেই মানুষ স্বপ্ন ভুলে যায় কেন?
    Next Article মনের খবর জানুয়ারি সংখ্যা বাজারে এসেছে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বউ-বাচ্চাকে কাছে না পাওয়া ও আর্থিক কারণে হতাশার মধ্যে আছি

    August 13, 2026

    সবসময় কোনো না কোনো কল্পনা আমার মাথায় চলে আসে

    August 1, 2026

    অস্থিরতা ও পেরেশানিতে ভুগছি

    June 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.