Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বয়স বাড়ছে, বাড়ছে ঘুমের সমস্যা
    জীবনাচরণ

    বয়স বাড়ছে, বাড়ছে ঘুমের সমস্যা

    অধ্যাপক ডা. সুস্মিতা রায়By অধ্যাপক ডা. সুস্মিতা রায়December 8, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বয়স বাড়ছে, বাড়ছে ঘুমের সমস্যা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    ‘নিদ্ নাহি আঁখি পাতে’ এ কথাটি যেন প্রবীণদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ৬০ বছর বয়স্ক অধিকাংশ প্রবীণদের মধ্যে কম-বেশি ঘুমের সমস্যা থাকে। এই সমস্যা যদিও বয়স্ক মানুষের জীবনে একপ্রকার প্রাকৃতিক শারীরবৃত্তীয় নিয়ম হিসেবে আসে, তারপরও পর্যাপ্ত ঘুমের অভাব তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতার অন্তরায়। এক্ষেত্রে উল্লেখ্য যে, ঘুমের সমস্যা অল্প বয়স্ক মানুষের মধ্যেও হতে পারে।

    প্রকৃতপক্ষে পৃথিবীর জনসংখ্যার প্রায় ১০ থেকে ৩০ শতাংশ মানুষের মধ্যে ঘুমের নানা সমস্যা দেখা যায়। ঘুম মূলত আমাদের শারীরবৃত্তীয় একধরনের প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করে। ঘুমের সময়ে আমাদের শরীরের কিছু রাসায়িক পদার্থের (Neurotransmitter) সমন্বয় ঘটে ও ক্ষতিকর পদার্থের তৈরি বন্ধ থাকে। ঘুম থেকে ওঠার সময় এসকল রাসায়িক পদার্থের সমন্বয়ের ফলে মস্তিষ্কের কার্যকলাপ সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুম সংক্রান্ত নানাবিধ সমস্যা দেখা দিতে শুরু করে।

    অন্যান্য শারীরবৃত্তীয় কাজকর্মের মতো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমের গুণগত ও পরিমাণগত মানও দুর্বল হতে শুরু করে। ঘুম আসলে গভীর ও হালকা ঘুম-এ দু-ধরনের ধাপে হয়ে থাকে যা প্রায় দুই ঘণ্টা পর পর চক্রাকারে আসতে থাকে। গভীর ঘুমেরও আবার চার ধরনের পর্যায় থাকে। গভীর ঘুমের সময়ই মূলত শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের পুনর্বিন্যাস ঘটতে থাকে। এর সঙ্গে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ যেমন : হরমোন উৎপাদন, নিঃসরণ, ক্ষরণ ইত্যাদি যুক্ত থাকে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের গভীর ঘুমের থেকে হাল্কা ঘুমের পরিমাণ বেড়ে যায় এবৎ অনেক সময় গভীর ঘুমের চতুর্থ বা সবচেয়ে গভীর পর্যায়টি অনুপস্থিত থাকে। এই চতুর্থ পর্যায়ের সঙ্গে আমাদের স্মৃতিশক্তিও জড়িত থাকে এবং গভীর ঘুম কমে যাওয়ার প্রভাব মানুষের স্মৃতিশক্তির ওপরেও পড়ে।

    বয়স বাড়লে পর্যায়ক্রমিক হারে মানুষের শরীরে সর্বাঙ্গীণ পরিবর্তন দেখা দেয়। বয়সজনিত হরমোনের ক্রিয়াকলাপের বদল, বিশেষ করে মেলাটোনিন এবং কর্টিসলের পরিবর্তন আমাদের ঘুমের গুণগত মান এবং তার কার্যকলাপের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে। কাজেই নিদ্রাহীনতার কারণের মধ্যে-

    • বয়স বৃদ্ধির ফলে শারীরিক ও হরমোনের বিভিন্ন পরিবর্তন
    • শারীরিক নানাবিধ দীর্ঘমেয়াদি রোগ
    • বিভিন্ন মানসিক রোগ যেমন-উদ্বিগ্নতা, বিষণ্ণতা, স্মৃতিভ্রংশতা
    • বিভিন্ন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া
    • অবসর সময় কাটানো বা কোনো নির্দিষ্ট কাজ না থাকা
    • অসময়ে ঘুমানো, ঘুমের খারাপ অভ্যাস
    • অতিরিক্ত চা, কফি কিংবা অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার ইত্যাদি উল্লেখযোগ্য।

    গবেষণায় দেখা গেছে, শতকরা ২৫ ভাগ প্রবীণ যাঁদের বয়স ৬৫ বছরের বেশি, তাঁরা ঘুমের সমস্যয় ভোগেন। বিশেষত পুরুষের হার এক্ষেত্রে একটু বেশি কারণ মহিলাদের শরীরে ইস্ট্রোজেন নামক হরমোনের মাত্রা বেশি থাকায় ঘুমের প্রক্রিয়া আস্তে আস্তে কমতে থাকে। ঘুমের সমস্যার মধ্যে খুব ভোরে ঘুম ভেঙে যাওয়া, রাতে বিছানায় গেলে ঘুম আসতে না চাওয়া, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া ও পরে আর ঘুম না আসা, সারাদিন চোখে ঘুম ঘুম ভাব থাকা ইত্যাদি উল্লেখযোগ্য। সাধারণভাবে ঘুমোতে যাওয়ার পরে একজন মানুষের ঘুম আসতে প্রায় ১৫ মিনিটের মতো সময় লাগে।

    নিদ্রাহীনতার আক্রান্ত মানুষের দীর্ঘ সময় চেষ্টার পরও ঘুম আসে না। যার ফলে তাঁরা তাঁদের আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। খিটখিটে মেজাজের প্রভাব তাঁদের পরিবারের বিভিন্ন সদস্যের মানসিক স্বাস্থ্যের ওপরও পড়ে। আবার নিদ্রাহীনতার রোগীরা এ সমস্যার কারণে খুবই চিন্তিত হয় পড়েন। কতক্ষণ ঘুম হলো কিংবা হলো না, এ নিয়ে ভাবতে থাকেন। কেউ কেউ কত সময় ধরে ঘুমানোর চেষ্টা করেছেন তা নিয়েও ভাবেন। ঘুমের এ ভাবনাও কিন্তু ঘুম পালিয়ে যেতে সাহায্য করে। এর ফলে তাঁদের অবস্থার ক্রমশই অবনতি ঘটতে থাকে।

    লাগাতার নিদ্রাহীনতার ফলে মানুষের মধ্যে অবসাদ, দুশ্চিন্তা, উদ্বেগ, ভয় ইত্যাদি সমস্যাও দেখা দেয়। কাজেই ঘুমের সমস্যার রোগীকে নিদ্রাকালীন পরিবর্তনগুলো সঠিকভাবে বুঝিয়ে দেয়া প্রয়োজন। বয়সের সাথে ঘুমের বৈশিষ্ট্য পরিবর্তিত হওয়া একটি স্বাভাবিক বিষয়। মাঝে মাঝে ঘুম না হলে মস্তিষ্কের মারাত্মক কোনো ক্ষতি হয় না। ঘুম না হওয়ার চিন্তা না করলেই বরং ঘুম ভালোভাবে হয়। অনেক বয়স্ক লোক ঘুমের সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়াই দীর্ঘদিন ধরে ঘুমের ঔষধ কিনে খান। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ঘুমের ঔষধ ব্যবহার করলে ঔষধের কার্যকারিতাও কমে যায়। তাই ঘুমের সমস্যার জন্য যা করতে হবে তা হলো-

    • ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার শেষ করতে হবে ও ঝোল জাতীয় খাবার বাদ দিতে হবে।
    • চোখে ঘুম এলে বিছানায় যেতে হবে।
    • ঘুমানোর দুই-তিন ঘণ্টা আগে টেলিভিশন, কম্পিউটার, মুঠোফোন ব্যবহার বন্ধ করে দিতে হবে ও সম্ভব হলে শোবার ঘর থেকে সবরকম যন্ত্রপাতি সরিয়ে রাখতে হবে।
    • প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে কারণ ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার সময় নির্দিষ্ট থাকলে তা মানুষের প্রাত্যহিক কাজকর্ম যথাযথভাবে করতে সাহায্য করে।
    • বিকাল পাঁচটার পর থেকে চা-কফি বা চকোলেট খাওয়া থেকে বিরত থাকতে হবে।
    • হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে নিয়মিত ব্যায়াম করতে হবে ও অন্তত প্রতিদিন ৩০ মিনিট হাঁটতে হবে।
    • ঘুমানোর আগে কুসুম গরম পানিতে গোসল করা যেতে পারে।
    • শোবার ঘর সহনীয় তাপমাত্রায় রেখে, বিছানায় শুয়ে ১৫-২০ বার গভীর শ্বাস নেয়া, এরপরও যদি ঘুম না আসে তবে বিছানা থেকে উঠে অন্য ঘরে যাওয়া, বইপড়া বা পছন্দের গান শোনা যেতে পারে।
    • দিনের বেলায় ঘুম বা ঝিমানো এড়িয়ে রাতের বেলায় পর্যাপ্ত ঘুমানো একান্ত জরুরি।
    • অ্যালকোহল কিংবা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলা দরকার।

    ওপরের সব ব্যবস্থা গ্রহণ করার পরও যদি ঘুমের সমস্যার সমাধান না হয় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া আবশ্যক। নিদ্রাহীনতা যদি কোনো মানসিক রোগের কারণে হয়ে থাকে তবে রোগের প্রয়োজনীয় ও উপযুক্ত চিকিৎসাই পারে একজন প্রবীণকে নিদ্রাহীনতার যন্ত্রণা থেকে মুক্তি দিতে।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিবাহ বিচ্ছেদে শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে: গবেষণা
    Next Article হেলথকেয়ার ফার্মার সায়েন্টিফিক ওয়েবিনার বুধবার রাতে মনের খবর টিভিতে
    অধ্যাপক ডা. সুস্মিতা রায়

    অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026

    শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.