Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » ওসিডির কারণে যৌনসক্রিয়তা বাধাগ্রস্ত হতে পারে
    যৌন স্বাস্থ্য

    ওসিডির কারণে যৌনসক্রিয়তা বাধাগ্রস্ত হতে পারে

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানSeptember 30, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ওসিডির কারণে যৌনসক্রিয়তা বাধাগ্রস্ত হতে পারে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আপনি যদি অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারে ভুগে থাকেন তাহলে আপনি ভালো করেই জানেন কারো সাথে ঘনিষ্ঠ রোমান্টিক সম্পর্ক রাখতে হলে কী ধরনের কষ্ট করতে হয় আপনাকে। বিশেষ করে যৌনতার মতো একটি স্পর্শকাতর বিষয়ে আপনাকে অনেক বাধার মুখোমুখি হতে হয়। কারণ অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের অনেকগুলো লক্ষণের সাথে যৌনতা জড়িত।

    যেমন ধরা যাক, নোংরা জিনিসের প্রতি আপনার ভয়। সেক্ষেত্রে সিমেন বা বীর্য আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে যদি বীর্যকে আপনি নোংরা জিনিস হিসেবে দেখেন। ঠিক একইভাবে প্রি- ইজ্যাকুলেটরি ফ্লুইড বা কামরস আপনাকে বিব্রত করতে পারে। মেয়েদের ক্ষেত্রে ভ্যাজিনাল লুব্রিকেশন বিপত্তিতে ফেলতে পারে। অথচ যৌন উত্তেজনার সময় পুরুষের ক্ষেত্রে কামরস এবং নারীদের ক্ষেত্রে ভ্যাজাইনাল লুব্রিকেশন হওয়াটা একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় ঘটনা। স্বাস্থ্যকর রোমান্টিক সম্পর্কের জন্য যৌনসক্রিয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার অনেকভাবেই যৌনসক্রিয়তায় বাধা সৃষ্টি করে। আবার অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের রোগীদের মধ্যে যৌন সমস্যা বেশি হয়।

    এটা গবেষণায় প্রমাণিত। অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারে ভোগা প্রায় শতকরা ৮০ ভাগ নারী এবং শতকরা ২৫ ভাগ পুরুষ যৌন সমস্যায় ভোগেন। গবেষণায় যে ধরনের যৌন সমস্যাগুলো বেরিয়ে এসেছ সেগুলো হলো :
    •  উত্তেজিত হতে সমস্যা
    • যৌন আগ্রহ কম হওয়া
    • যৌন সঙ্গীর ব্যাপারে অসন্তুষ্টি
    • যৌন মিলনে ভয়
    • চরম পুলক লাভে ব্যর্থতা
    • মাত্রাতিরিক্ত বিব্রতবোধ

    আবার অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার রোগের চিকিৎসায় যে ধরনের ঔষধ প্রেসক্রাইব করা হয় তাতে যৌন আগ্রহ কমে যাওয়ার ঝুঁকি থেকে যায়। যেমন, সিলেকটিভ সেরোটোনিন রি আপটেক ইনহিবিটর গ্রুপের অ্যান্টি ডিপ্রেসেন্টে যৌন অনীহা দেখা দিতে পারে।

    যা করা যেতে পারে:
    নিজের সিমটম ম্যানেজ করুন
    যদি আপনি অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারে ভুগে থাকেন তাহলে সবার আগে প্রয়োজন সেগুলো কাটিয়ে ওঠা। বিশেষ করে আপনি যদি যৌনতা সংক্রান্ত কোনো অবসেশনে ভুগে থাকেন যেমন- অশুচি লাগা, যৌন সংক্রান্ত অনাবশ্যক নেতিবাচক চিন্তা আসা। ধর্ষণ, যৌন নির্যাতন বা শ্লীলতাহানির মতো তাড়না বা চিন্তা মনের ইচ্ছার বিরুদ্ধে বারবার মনে আসা। মনে রাখবেন সব রোগীর ক্ষেত্রে এক ঔষধ প্রযোজ্য নয়। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। কোনো না কোনো প্রেসক্রাইব ঔষধ আপনার ওপর কাজ করবেই।

    আপনার চিকিৎসককে জানান
    অবসেশনের পাশাপাশি যৌন সমস্যা থাকলে অথবা অথবা অবসেশনের কারণে যৌন সমস্যা দেখা দিলে তা আপনার চিকিৎসককে জানান। কিছু সমস্যা আপনি যে ঔষধ খাচ্ছেন তার জন্যও দেখা দিতে পারে। কাজেইঘাবড়ে গিয়ে ঔষধ বন্ধ না করে বরং ঐ সাইড ইফেক্টের কথা চিকিৎসককে জানান।

    আপনার সঙ্গীকে অন্তর্ভুক্ত করুন
    যৌন সমস্যার কথা চিকিৎসককে অবহিত করার সময় আপানার সঙ্গীকে পাশে রাখুন। তাকে চিকিৎসা কার্যক্রমে অন্তর্ভুক্ত করুন। লজ্জিত বা কুণ্ঠিত না হয়ে সহজভাবে নিন। সব ঠিক হয়ে যাবে, তাকে পাশে রাখুন। এতে আপনার সুবিধাই হবে। এতে চিকিৎসক আপনার সঙ্গীকে সমস্যাগুলো কেন হচ্ছে, কীভাবে হচ্ছে বুঝিয়ে বলার সুযোগ পাবেন। ফলে আপনার প্রতি আপনার সঙ্গীর সহযোগিতা বাড়বে।

    সামাজিক গ্রুপে যোগ দিন
    অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার একটি দীর্ঘমেয়াদি চিকিৎসার মানসিক রোগ। অনেক ক্ষেত্রেই অনেক প্রতিষ্ঠানে সেলফ হেলফ গ্রুপ গঠন করা যায়। এতে রোগীরা তাদের অভিজ্ঞতা এবং অর্জিত জ্ঞানের মাধ্যমে পরস্পর পরস্পরকে সহোযোগিতা করতে পারে। এ ধরনের কোনো গ্রুপে যোগ দেওয়ার সুযোগ থাকলে সেখানে যোগ দিন।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://www.youtube.com/watch?v=WEgGpIiV6V8

    ওসিডি যৌনতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিষণ্ণতা যখন রাগ বা ক্ষোভের কারণ
    Next Article মহামারীতে মানসিক চাপের উপশম করবে পোষা প্রাণী
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    September 15, 2026

    আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

    August 18, 2026

    আমি নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলি। কোনো ভাবেই এর থেকে বেরিয়ে আসতে পারছি না।

    July 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.