Close Menu
    What's Hot

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      যৌন স্বাস্থ্য November 14, 2026

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      Recent

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মন ও ক্রীড়া November 16, 2026

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      Recent

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 16, 2026

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      Recent

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্ত বন্ধুর সাথে কীভাবে কথা বলবেন?
    মাদকাসক্তি

    মাদকাসক্ত বন্ধুর সাথে কীভাবে কথা বলবেন?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 21, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক রোগীর ক্ষেত্রে পরিচর্যাকারীর ভূমিকা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    আপনার পরিচিত কাউকে কোনও বস্তু বা পদার্থের প্রতি আসক্তিজনিত সমস্যার মোকাবিলা করতে দেখলে বা  একজন মাদকাসক্ত বন্ধু থাকলে তা আপনার মোটেই ভালো লাগবে না। এই বিষয়ে তার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করাও অত্যন্ত কঠিন বলে মনে হতে পারে।

    মনে প্রশ্ন জাগতে পারে যে মাদকাসক্ত বন্ধুর সাথে এই বিষয়ে কথা বললে সে বা তারা বিরক্ত হবে কিনা? সে বা তারা কি আপনার কথা আদৌ শুনবে? সে বা তারা কি আপনার এহেন হস্তক্ষেপকে মেনে  নেবে?

    একজন মানুষ কোনও বস্তু বা পদার্থের প্রতি তার নেশা বা আসক্তি বর্জন করার সিদ্ধান্ত নেওয়ার আগে তার মধ্যে নানারকম প্রেরণাদায়ক অনুভূতি বা বদলের প্রস্তুতি দেখা দেয়। একদিকে এই ধরনের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রটি অন্যের পরামর্শের উপর নির্ভর করে। অন্যদিকে পরিবর্তন তখনই সবদিক থেকে বেশি কার্যকরী হয়ে ওঠে যখন তা মানুষ তার নিজের অন্তরের তাগিদে করে থাকে।

    মানুষ অনেক সময়েই আসক্তিজনিত অভ্যাসগুলির প্রভাব সম্পর্কে সচেতন থাকে কিন্তু মদ্যপান বা তামাকজাতীয় বস্তুর প্রতি আসক্তি বর্জন করতে সক্ষম হয় না। যদি কোনও ব্যক্তি এক্ষেত্রে তার বন্ধু বা সহকর্মীদের প্রভাবিত করতে পারে তাহলে তার হস্তক্ষেপ ওই বন্ধু বা সহকর্মীর আসক্তি দূর করতে সাহায্যদায়ক হতে পারে,  আসক্তি বর্জন করার উদ্যোগ নেওয়াটা তারা উচিত বলে মনে করতে পারে; এমনকী এই পন্থা তাদের সর্বোতভাবেও সহায়তা করতে পারে।

    নেশায় বশবর্তী মানুষকে কী কথা বলা ঠিক নয়
    প্রায়শই আমরা যখন কাউকে নেশা করতে দেখি তখন তাকে আমরা নানাভাবে দোষারোপ করতে থাকি। বিশেষ করে আমাদের বিভিন্ন বক্তব্যগুলো তাদের সঠিক  বার্তা দেয় না। এই বক্তব্যগুলো হল নিম্নরূপ-

    • তুমি কি দেখতে পাচ্ছ না যে তোমার জীবন ও স্বাস্থ্য একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে?
    • তোমার কি নিজের পরিবার ও বাচ্চাদের প্রতি কোনও দায়দায়িত্ব নেই?
    • এইভাবে চললে তুমি নেশার কবল থেকে বেরোতে পারবে না
    • তুমি একজন দায়িত্বজ্ঞানহীন স্বামী বা সহকর্মী অথবা অভিভাবক
    • তোমার সব সমস্যার মূলে রয়েছে অ্যালকোহল

    এইধরনের মন্তব্য শুনে শ্রোতা ভাবে যে তার সমালোচনা করা হচ্ছে এবং এজন্য তারা খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। সমালোচকদের কথা তারা ক্রমশ অগ্রাহ্য ও অবহেলা করতে শুরু করে।

    এর পরিবর্তে কোন কথা বলা যুক্তিযুক্ত?
    খুব হালকাভাবে কথাবার্তা শুরু করা উচিত। এক্ষেত্রে সময়োচিত আচরণ করা খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে করা ঠিক নয় যে অন্যের কথা শুনে মানুষ মনে মনে নিজেকে আসক্তির শিকার বা শারীরিকভাবে অসুস্থ বলে ভাবতে শুরু করবে। তাই এই বিষয়ে আলোচনা শুরু করার আগে তারা বিষয়টা নিয়ে অন্যের সঙ্গে কথা বলতে ইচ্ছুক কিনা, তা ভালোভাবে বুঝে নিতে হবে।

    একজন মানুষের আসক্তিজনিত আচার-আচরণের উদাহরণ তুলে ধরে এইধরনের আলোচনা আরম্ভ করা যেতে পারে। যেমন- ”আমি লক্ষ করলাম যে তুমি ইদানীং প্রায়শই কাজ থেকে দেরি করে ফিরছ এবং এজন্য আমি তোমায় নিয়ে খুবই চিন্তিত রয়েছি।” একজন ব্যক্তি যে কোনও একটা বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়েছে, তার পক্ষে এই ঘটনার প্রভাব তার কাছের সম্পর্কগুলো বা চারপাশের মানুষজনের উপর কীভাবে পড়ছে, তা বুঝতে পারা অত্যন্ত কষ্টসাধ্য। তাই অন্যের চিন্তাভাবনাই এই আলোচনা জারি রাখতে সাহায্য করে।

    আসক্তির কুপ্রভাব নিয়ে আলোচনা করার পরিবর্তে মানুষের আসক্তিজনিত অভ্যাসের প্রভাব তার শরীর-স্বাস্থ্য, কাজকর্ম এবং অন্যান্য ক্ষেত্রে কীভাবে পড়তে পারে, তা নিয়ে আলোচনা করা অনেক যুক্তিযুক্ত। যেমন- ”আমি লক্ষ করলাম যে গত কয়েক সপ্তাহ ধরে তুমি লাগাতার কাজের জায়গায় দেরি করে পৌঁছাচ্ছ। তোমার কি সমস্যা হয়েছে? তোমার কি সাহায্যের প্রয়োজন?”

    যদি কেউ অন্য কারোর সঙ্গে নিজেদের অভ্যাস বা কোনও নেশার বস্তু ব্যবহারের কারণ সম্পর্কে আলোচনা করতে ইচ্ছুক হয় তখন কোনওরকম বিঘ্ন না ঘটিয়ে  তাদের কথা মন দিয়ে শোনা দরকার, তাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া জরুরি। এমনকী, যদি তাদের কথাবার্তার সঙ্গে কেউ একমত হতে না পারে তাহলেও তারা কী বলতে চাইছে সেকথা শোনা ও বোঝা জরুরি। হতে পারে মানুষ একাকিত্ব বা মানসিক চাপের জন্য কোনও নির্দিষ্ট বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়েছে।   অথবা আসক্তি থেকে তারা দূরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কীভাবে তা সম্ভব তা না জানার জন্য তাদের মধ্যে হতাশা দেখা দিচ্ছে।

    এই বিষয়ে তাদের সঙ্গে খোলাখুলি কথা বলা ভালো, যেমন- ”তুমি কি মনে করছ  যে অন্যের সাহায্য পেলে তুমি আসক্তি বর্জন করতে পারবে?”

    এক্ষেত্রে তাদের মতামত না জেনেই তাদের সামনে নিশ্চিত সহায়তার আশ্বাস দেওয়া একান্ত প্রয়োজন।
    কিন্তু আমি তাদেরকে নিয়ে খুবই চিন্তায় রয়েছি এবং আমি জানি না যে তাদের সঙ্গে আমি এই বিষয়ে ভারসাম্যজনিত আলোচনা করতে পারব কিনা…

    আসক্তিপূর্ণ দ্রব্যের ব্যবহার নিয়ে বন্ধুবান্ধব বা প্রিয়জনের সঙ্গে আলাপ-আলোচনা করা অত্যন্ত কঠিন একটা কাজ। আসক্তি দূর করার বিষয়ে তাদের রাজি করানোও বেশ কষ্টসাধ্য। এই আসক্তির প্রভাব থেকে তাদের বের করা মোটেই সহজসাধ্য নয় এবং প্রভাবের শেষ সীমা যে কোথায় তা নির্ধারণ করাও বেশ কঠিন। এক্ষেত্রে আত্মসুরক্ষা কেন অপরিহার্য হয়ে ওঠে, তা বোঝানোও তাদের যথেষ্ঠ কঠিন।

    এই বিষয়ে আলোচনা শুরু করার আগে নিজেকে প্রশ্ন করা জরুরি যে কী ধরনের সাহায্য সে তার কাছের মানুষকে করতে পারবে। এই আলোচনার মধ্যে নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরার জন্য বিশ্বাসভাজন ব্যক্তি, কাউন্সেলর বা হেল্পলাইনের সাহায্য নেওয়া যেতে পারে। সেই সঙ্গে যে আসক্তিপূর্ণ মানুষটির সঙ্গে কথা বলা হচ্ছে তার কাছ থেকে আক্রমণাত্মক জবাব শোনার জন্যও প্রস্তুত থাকা জরুরি।

    এক্ষেত্রে কেউ যদি সাহায্য গ্রহণ করতে ইচ্ছুক না থাকে তাহলে অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। যদি এমন ঘটনা ঘটে তাহলে সাহায্য দানকারী ব্যক্তির মধ্যে অসহায়তার বোধ, রাগ বা হতাশা জন্মাতে পারে; কিন্তু এক্ষেত্রে যদি কেউ আবেগ বা মানসিক চাপের কারণে দিশাহারা হয়ে যায় তাহলে সে কাউন্সেলর বা থেরাপিস্টের সহায়তা নিয়ে এই সমস্যার সমাধান করতে পারে।

    মূল লেখক: দিব্যা নাল্লুর, সিনিয়র কনসালট্যান্ট, পিপ্‌ল ট্রি মার্গ, ব্যাঙ্গালোর।   

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    বন্ধু মাদকাসক্ত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশীতকালে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা
    Next Article যৌনস্বাস্থ্য নিয়ে যত ভুল ধারণা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026

    মাদক বিরোধী দিবসে মনের খবরের “লাইভ ওয়েবিনার”

    June 25, 2023

    মাদকাসক্তি চিকিৎসায় এনআইএমএইচে এডিকশন সাইকিয়াট্রি ওয়ার্ড

    January 21, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 16, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    অনলাইন গ্যাম্বলিং অর্থাৎ অনলাইনে জুয়া খেলা কি শুধু একটি খেলা নাকি নেশা? মনে…

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.