Close Menu
    What's Hot

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 17
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      Recent

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 16, 2026

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      Recent

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডারঃ কীভাবে বুঝবেন আপনি গুরুতর বিষন্নতা রোগে ভুগছেন?-পর্ব ১
    ফিচার

    মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডারঃ কীভাবে বুঝবেন আপনি গুরুতর বিষন্নতা রোগে ভুগছেন?-পর্ব ১

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 27, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    গাঁজায় মাদকাসক্তি কেন মাদক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমরা সবাই ভালো থাকতে চাই, সুখী হতে চাই। কিন্তু এই ভালো থাকার জন্য কিংবা সুখের সন্ধানে তিল তিল করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হয়। আর নিজেকে গড়ে তোলার পথটাও সব সময় সহজ হয় না, নানা ঘাত-প্রতিঘাত বা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যে কারণে মানুষ নানা ধরনের মনো-সামাজিক চাপের সম্মুখীন হয়। এ ধরনের পরিস্থিতিতে কখনো কখনো আমাদের মন বিষন্ন হয়ে ওঠে। আর এই বিষন্নতাই এক সময় রোগে পরিণত হয় যাকে বলা হয় গুরুতর বিষন্নতাজনিত রোগ (major depressive disorder)।
    বর্তমানে বিষন্নতার সমস্যা পৃথিবীতে তৃতীয় পর্যায়ে রয়েছে। কিন্তু ২০৩০ সাল নাগাদ এটি বিশ্বের এক নম্বর সমস্যা হিসেবে দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
    শুধু আমাদের দেশ নয়, মানসিক রোগ বিষয়ে সচেতনতার অভাবে বিশ্বের অনেক দেশেই মানুষ মনোচিকিৎসকের শরণাপন্ন হয় না। তবে এখন পিছিয়ে থাকার সময় নয়। আমরা চাইলেই জেনে নিতে পারি কী ধরনের সমস্যাগুলোকে বিষন্নতাজনিত সমস্যা বলা হয়।
    এ বিষয়ে আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত ডায়গনস্টিক অ্যান্ড এস্টাটিস্টিক্যাল ম্যানুয়াল ফর মেন্টাল ডিজঅর্ডারে (ডিএসএম-৫) ডিপ্রেশন বা বিষন্নতাজনিত রোগটিকে নির্ণয়ের জন্য কতগুলো লক্ষণের বর্ণনা করা হয়েছে। লক্ষণগুলো কী মাত্রায় থাকলে বিষন্নতাজনিত রোগ কোন পর্যায়ে রয়েছে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
    ডিএসএম-৫ এর আলোকে একজন মানুষ যখন গুরুতর বিষন্নতাজনিত রোগে (major depressive disorder) আক্রান্ত হয় তখন তার মধ্যে প্রাথমিক দুটি লক্ষণ দেখা যায়। আর তা হলো বিষন্ন মন বা মেজাজ এবং সব কিছুতে আগ্রহ ও আনন্দ হারানোর অনুভূতি।
    এ দুটো লক্ষণের মধ্যে কখনো একটি আবার কখনো কখনো দুটো লক্ষণই একসঙ্গে দেখা দিতে পারে। লক্ষণগুলোর প্রভাবে ব্যক্তি আগে যেভাবে কাজ-কর্ম চালিয়ে নিতে পারতেন এখন আর সেভাবে পারেনন না।
    যেভাবে বুঝবেন বিষন্নতার রোগে ভুগছেন
    এ ক্ষেত্রে বেশির ভাগ দিন বা প্রায় প্রতিদিনই যে তার মন খারাপ থাকে তা ব্যক্তি নিজেই বুঝতে পারেন। এ ছাড়া সমস্যাগ্রস্ত ব্যক্তির খালি খালি লাগার অনুভূতি বা গভীর দুঃখবোধ কাজ করবে। ব্যক্তির চোখ অশ্রুসজল থাকে যা অন্যদের চোখেও ধরা পড়ে। এ ছাড়া কিছু কাজ-কর্ম বা সবধরনের কাজ-কর্মের ক্ষেত্রেই ব্যক্তির আগ্রহ বা আনন্দের ঘটতি দেখা যায়। এক্ষেত্রেও বিষয়টি তার নিজের বর্ণনা বা অন্যদের পর্যবেক্ষণে বোধগম্য হয়।
    ফলস্বরূপ সমস্যাগ্রস্ত ব্যক্তির শরীরের ওজন কমে যায় বা বেড়ে যায় (একমাসে শতকরা ৫ ভাগের বেশি বা কম) । যদিও তিনি হয়ত খাবার গ্রহণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য কোনো পদক্ষেপই নেননি। তার পরও প্রায় প্রতিদিনই তার রুচির হ্রাস-বৃদ্ধি ঘটে। সেই সঙ্গে নিদ্রাহীনতা বা ইনসোমনিয়া কিংবা অতিনিদ্রা বা হাইপার ইনসোমনিয়া দেখা দেয়।
    এ ছাড়া মনোদৈহিক অস্থিরতা বা স্থবিরতা দেখা যায়। ব্যক্তি প্রায় প্রতিদিনই অতিমাত্রায় ক্লান্ত অনুভব করেন বা শক্তিহীনতা বোধ করেন। সেই সঙ্গে মূল্যহীন অনুভূতি, অতিরিক্তি অপরাধবোধ বা যথাযথ নয় এমন অপরাধ বোধে ভোগেন।
    কোনো বিষয়ে চিন্তা করা বা মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাওয়া। বার বার মৃত্যু চিন্তা বা আত্মহত্যার চিন্তা মনে ঠাঁই করে নেওয়া। কোনো কোনো ক্ষেত্রে কিভাবে আত্মহত্যা করবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনাও থাকে না, কিন্তু তিনি ঠিকই আত্মহত্যার কথা ভাবেন।
    আবার এমনও হয় যে আত্মহত্যার প্রচেষ্টাও নেন অথবা কীভাবে আত্মহত্যা করবে সে বিষয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা করেন।
    এই উপসর্গ বা লক্ষণগুলোর কারণে ক্লিনিক্যালি তাৎপর্যপূর্ণভাবে তার সামাজিক, পেশাগত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বিঘ্ন বা সমস্যার সৃষ্টি হয়। তবে এসব উপসর্গগুলো কিন্তু সরাসরি সাবস্টেন্স (মাদক) ব্যবহারের ফলে শারীরিক প্রতিক্রিয়া বা শারীরিক রোগের কারণে হয়নি।
    তবে ওপরে বর্ণিত লক্ষণগুলোর সবগুলো একজন ব্যক্তির মধ্যে নাও থাকতে পারে। লক্ষণগুলোর উপস্থিতির ওপর ভিত্তি করে একজন মনোচিকিৎসক সিদ্ধান্ত গ্রহণ করে রোগী ডিপ্রেশন বা বিষন্নতার কোন পর্যায়ে রয়েছে। উপরিউক্ত লক্ষণগুলো কারো দেখা দিলেই দেরি না করে তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
    চলবে…
    পারভীন বেগম
    মনোবিজ্ঞানী, হারমনি
    বনানী, ঢাকা।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    ডিপ্রেশন বিষণ্নতা মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিষণ্নতা একটি নিরাময়যোগ্য মানসিক রোগ
    Next Article মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডারঃ কীভাবে বুঝবেন আপনি গুরুতর বিষন্নতা রোগে ভুগছেন?-পর্ব ২
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    November 17, 2026

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    November 17, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    সেপ্টম্বর সংখ্যা ২০২৬ ম্যাগাজিনের নিয়ন্ত্রিত হিংসা কীভাবে উপকারী হতে পারে এ নিয়ে মনোসামাজিক  বিশ্লেষণের কমেন্ট…

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.