Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক নানা রোগের কারণে বাড়ছে আত্মহত্যা; দৃষ্টিগোচরে আসছে খুব কম ভাগই
    কার্যক্রম

    মানসিক নানা রোগের কারণে বাড়ছে আত্মহত্যা; দৃষ্টিগোচরে আসছে খুব কম ভাগই

    Purno joyBy Purno joySeptember 10, 2023Updated:September 10, 2023No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আজ ১০ সেপ্টেম্বর রবিবার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৩ উপলক্ষ্যে মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে গোলটেবিল বৈঠক আয়োজিত হয়। বৈঠকের আগে র‍্যালি করেন মনোরোগবিদ্যা বিভাগ। এবারের বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘কর্মের মাধ্যমে আশার সঞ্চার’। উক্ত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘‘প্রতিবছর বিশ্বে প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় পারিবারিক,  সামাজিক ও অন্যান্য সমস্যার জন্য। মেয়েদের মধ্যে এই প্রবণতা আরও বেশি। হাসপাতালের রেসিডেন্ট ও ডাক্তারদের মধ্যেও আত্মহত্যার হার বেড়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে এই বিষয়ে আমরা চিন্তিত’’। তিনি আরও বলেন, একাকিত্ব ও ইগো আত্মহত্যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনার সন্তান যেন ফেসবুকে বেশি আসক্ত হয়ে না পড়ে সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ, ভার্চুয়াল মাধ্যমের অবাধ ব্যবহার তাদের মনোজগতে খারাপ প্রভাব ফেলতে পারে। কোন কোন রোগীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি সে বিষয়ে খেয়াল রাখা এবং আত্মহত্যার পথ থেকে বেঁচে ফেরা ব্যক্তির পরিচর্যাও গুরুত্বপূর্ণ। আমি চাই এই বিষয়ে গবেষণা বাড়ুক’’।

       

    বিএসএমএমইউ, মনোরোগবিদ্যা বিভাগ, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৩ র‍্যালি

    সম্প্রতি বেসরকারি সংস্থার এক গবেষণার তথ্য থেকে দেখা গেছে, বাংলাদেশে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ৩৬১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এদের মধ্যে নারী শিক্ষার্থী ২১৪ জন, যাদের ২৬ শতাংশই অভিমান থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এদের ৬৭ শতাংশ শিক্ষার্থীর বয়স ১৯ বছরের নিচে। আত্মহত্যাকারীদের মধ্যে স্কুলগামী শিক্ষার্থী সবচেয়ে বেশি; ১৬৯ জন (প্রায় ৪৭ শতাংশ)। এছাড়া কলেজগামী ২৬ শতাংশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৮ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে ৮ শতাংশ। বিভাগ অনুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ৩১ শতাংশ। সবচেয়ে কম সিলেটে ২ দশমিক ৫ শতাংশ।

    বৈঠকে উপস্থিত ছিলেন মনোরোগবিদ্যা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান নাহিদ মেহজাবিন মোরশেদ, অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, সহকারী অধ্যাপক এ.এস.এম. আতিকুর রহমান, প্যানেলিস্ট প্রধানগণসহ অন্যান্য অধ্যাপক এবং রেসিডেন্টরা। বৈঠকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক এ.এস.এম. আতিকুর রহমান। হাসপাতালের অন্যান্য বিভাগগুলোতে অনেক সময় মানসিক রোগীরা সঠিক তথ্য না পেয়ে সেবা নিতে যান। সেসব বিভাগগুলোর সাথে মনোরোগবিদ্যা বিভাগের আন্তঃসম্পর্ক বৃদ্ধি এবং রোগীদের মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য মনোরোগবিদ্যা বিভাগে পাঠানোর বিষয়ে নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন অন্য বিভাগগুলোর অধ্যাপকগণ। অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার ছিলেন রেনেটা লিমিটেড।

    আত্মহত্যা নারী মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্রযুক্তির অবাধ ব্যবহার, শিশুর উপর এর নেতিবাচক প্রভাব কতটা?
    Next Article জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে পালিত হল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৩
    Purno joy

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.