Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 23
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনোবিজ্ঞানীর বয়ানে প্রচলিত কিছু স্বপ্নের ব্যাখা
    ফিচার

    মনোবিজ্ঞানীর বয়ানে প্রচলিত কিছু স্বপ্নের ব্যাখা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 20, 2019No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    স্বপ্ন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    কিছু স্বপ্ন আছে যা অনেক মানুষই তাদের জীবদ্দশায় এক বা একাধিকবার দেখে থাকেন। ব্রিটিশ মনোবিজ্ঞানী ইয়ান ওয়ালেস এরকম সবচেয়ে বেশি দেখা নয়টি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন।

    আদিম কাল থেকে প্রতিদিনকার জীবনের যে বিষয়টি নিয়ে মানুষ রহস্যে আবৃত হয়েছে, উত্তর খুঁজেছে, তা হলো স্বপ্ন। তবে স্বপ্ন অলৌকিক কিছু নয়। আমরা যে স্বপ্ন দেখি তার বড় একটি অংশই আসে অবচেতন মনের ভাবনা থেকে। সেই সঙ্গে চেতন মনের চিন্তা ও প্রতিদিনকার অভিজ্ঞতাও স্বপ্নের প্লট তৈরিতে ভূমিকা রাখে। কোনো স্বপ্ন একজন মানুষ কেন দেখছে বা এর ব্যাখ্যাই বা কী…এই উত্তর পেতে হলে জানতে হবে সেই মানুষটির মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা। আবার কিছু স্বপ্ন আছে যা অনেক মানুষই তাদের জীবদ্দশায় এক বা একাধিকবার দেখে থাকেন। ব্রিটিশ মনোবিজ্ঞানী ইয়ান ওয়ালেস এরকম সবচেয়ে বেশি দেখা নয়টি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন।
    ১. ধাওয়া খাওয়া
    স্বপ্নে কোনো ব্যক্তি বা একদল লোক দ্বারা নিজেকে ধাওয়ার শিকার হতে দেখেছেন কি? অনেকেই এ স্বপ্ন দেখে থাকেন। অনেক সময় ধাওয়া খেয়ে পালানোও যায় না, জড়তা বোধ হয়। বেশ আতঙ্ক লাগে এই স্বপ্ন দেখে।
    কেন দেখছেন: আপনি এই স্বপ্ন দেখছেন কারণ আপনার জীবনে কোনো একটি ইস্যু  চলছে যেটি আপনি মোকাবেলা করতে চান, কিন্তু কীভাবে করবেন তা বুঝতে পারছেন না।
    কী করা উচিত: এই ইস্যুটি অনেক সময় এমন কোনো সুযোগ, যা অর্জনের মাধ্যমে আপনার খুব বড় কোনো উচ্চাশা পূরণ হবে। সেই ‘ইস্যু’টি চিহ্নিত করে তা অর্জন করতে লেগে যান, কারণ তা অনেক সময় বেশ চ্যালেঞ্জিংও হতে পারে।
    ২. দাঁত পড়ে যাওয়া
    স্বপ্নে নিজের দাঁত পড়ে যেতে দেখেন অনেকে। দুর্ঘটনার কারণে অথবা কোনো কারণ ছাড়াও এমনি দাঁত পড়ে যেতে দেখতে পারেন স্বপ্নে।
    কেন দেখছেন: স্বপ্নে দাঁত আপনার আত্মবিশ্বাস ও ক্ষমতার প্রতীক। কোনো পরিস্তিতির কারণে আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে বা আপনি দুর্বল বোধ করছেন, এজন্যই এ স্বপ্ন দেখছেন।
    কী করা উচিত: এই পরিস্থিতি আপনাকে আরও দুর্বল করে ফেলবে এমনটা না ভেবে ঠাণ্ডা মাথায় চিন্তা করুন ও সমাধান খোঁজার চেষ্টা করুন। স্বপ্ন আপনাকে ভবিষ্যত দেখাচ্ছে না, বর্তমান পরিস্থিটুকুই প্রতীকীভাবে দেখাচ্ছে।
    ৩. টয়লেট খুঁজে না পাওয়া
    প্রকৃতি খুব ডাকছে কিন্তু সাড়া দেওয়ার জায়গা পাচ্ছেন না। টয়লেট খুঁজে বেড়াচ্ছেন কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছেন না। এমন দেখেছেন কি? এটিকেও অন্যতম বহুল দেখা স্বপ্ন হিসেবে ধরা হয়।
    কেন দেখছেন: টয়লেট আমাদের সবচেয়ে প্রাথমিক চাহিদাগুলোর একটি। এই স্বপ্ন দেখার মানে হচ্ছে আপনার খুব দরকারি কোনো চাওয়াটা আপনি প্রকাশ করতে পারছেন না অথবা চেয়েও পাচ্ছেন না।
    কী করা উচিত: ইয়ান ওয়ালেস বলছেন, এরকম স্বপ্ন দেখলে অন্যের চাহিদার কথা একটু কম ভেবে নিজের প্রয়োজনীয় বিষয়গুলোর দিকেই ভালোভাবে নজর দেওয়া উচিত।
    ৪. নিজেকে নগ্ন দেখা
    স্বপ্নে জীবনে একবারও নিজেকে নগ্ন দেখেনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। সাধারণত অনেক লোকের সামনে নিজেকে হঠাৎ নগ্ন হিসেবে আবিষ্কার করা হয়।
    কেন দেখছেন: লজ্জা নিবারণ ছাড়াও আমাদের পোশাক পরার অন্যতম কারণ হলো অন্যের সামনে নিজের একটি ভাবমূর্তি তুলে ধরা। স্বপ্নে নগ্ন দেখার কারণ হলো বাস্তব জীবনে আপনি অসহায় বোধ করছেন এবং আপনার ভয় হচ্ছে আপনার কোনো গোপন বা ব্যক্তিগত কিছু সবাই জেনে যাবে এবং আপনার ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
    কী করা উচিত: চিন্তিত না হয়ে কী কারণে আপনি এমন বোধ করছেন এবং কী করলে এর সমাধান হবে, এছাড়া এর ভালো ও মন্দ দিকগুলো কী সেগুলো নিয়ে যৌক্তিকভাবে চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
    ৫. প্রস্তুতিবিহীন পরীক্ষা
    হয়তো পরীক্ষার হলে গিয়েছেন, কিন্তু প্রশ্ন দেখে কিছুই লিখতে পারছেন না। দুশ্চিন্তায়, ভয়ে সব আরও গুলিয়ে যাচ্ছে আপনার। এমন স্বপ্ন দেখেছেন কি? খুবই পরিচিত একটি স্বপ্ন।
    কেন দেখছেন: পরীক্ষা হলো এমন এক বিষয় যেখানে আমরা আমাদের সক্ষমতা যাচাই করি, নিজেকে বিচার করি। অতএব এই স্বপ্ন দেখার মানে হচ্ছে বাস্তব জীবনে আপনার কোনো কাজ নিজেই আপনি নিজেই অনেক বিচার করছেন।
    কী করা উচিত: আপনি যা করেছেন তা নেতিবাচক নাও হতে পারে, হয়তো তার অনেক ইতিবাচক দিকও আছে। অতএব নিজেকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে বাস্তবতা মেনে নিন, নিজের প্রজ্ঞার প্রতি আস্থা রাখুন।
    ৬. উড়তে পারা
    স্বপ্নে নিজেকে উড়তে দেখেছেন কখনো? বাস্তব জীবনে মানুষের ওড়ার ক্ষমতা না থাকলেও স্বপ্নের ভেতর উড়তে পারাটা বেশ মজার এক অভিজ্ঞতা।
    কেন দেখছেন: আপনাকে চাপে রাখছিল বা নেচে ঠেলে দিচ্ছিল এমন কোনো পরিস্থিতি থেকে আপনি রেহাই পেয়েছেন তার প্রতীকী উপস্থাপনই হলো এই স্বপ্ন।
    কী করা উচিত: এই রেহাই পাওয়াটা আপনার ভাগ্য ভালো ছিল, শুধু এমনটা না ভেবে নিজেকেও কিছু ধন্যবাদ দিন আর হাফ ছেড়ে বাঁচা সুন্দর সময়টা উপভোগ করুন!
    ৭. নিচে পড়ে যাওয়া
    অনেক উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছেন, তখনই হুট করে ঘুম ভেঙে গেল! ঘুম ভেঙে গিয়েও আপনার বুক হয়তো তখনও ধকধক করছে! অতি পরিচিত কিন্তু বিরক্তিকর এক স্বপ্ন।
    কেন দেখছেন: এই স্বপ্ন দেখার কারণ হলো আপনি বাস্তব জীবনে এমন কোনো পরিস্থিতে আছেন যেখানে বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমন ভয় ক্রমাগত হচ্ছে।
    কী করা উচিত: দুশ্চিন্তায় না থেকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। মাঝে মাঝে কোনো বিষয় তার মতো করেই এগোতে দেওয়া উচিত, খুব নিয়ন্ত্রণের চেষ্টা না করে সেটাকে নিজের মতো করেই হতে দিন।
    ৮. নিয়ন্ত্রণহীন যানবাহন
    আপনি গাড়ি অথবা অন্য কোনো যান চালাচ্ছেন কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। পরিচিত স্বপ্নগুলোর মধ্যে এটিকেও ধরা হয়।
    কেন দেখছেন: এমন স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার কোনো লক্ষ্য পূরণের ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হচ্ছেন। সেই লক্ষ্য পূরণে আপনার চেষ্টা আছে ঠিকই, কিন্তু সব কিছু গুছিয়ে উঠতে পারছেন না।
    কী করা উচিত: সব কিছু কিছুই আপনার মনের মতো অবস্থায় থাকবে এমনটা ভাবা নিশ্চয়ই ভুল। প্রতিবন্ধকতাগুলোকে স্বাভাবিক ভেবে নিয়ে সেগুলো সামলানোর চেষ্টা করুন।
    ৯. অব্যবহৃত ঘর দেখা
    আপনি স্বপ্নে কোনো পুরনো অথবা অব্যবহৃত শূন্য ঘরে নিজেকে আবিষ্কার করেছেন এমন হয়েছে কখনো? এমনটা দেখা মানেই কিন্তু মন খারাপের মতো কিছু নয়।
    কেন দেখছেন: শূন্য ঘরটি আসলে আপনার চরিত্রের অন্য কোনো দিককে নির্দেশ করছে, যেদিক সম্পর্কে আপনি হয়তো আগে জানতেনই না। এটি হতে পারে কোনো অজানা প্রতিভা বা সমস্যা সমাধানের নতুন কোনো পন্থা যা আপনি নজরে আনছেন না।
    কী করা উচিত: নিজেকে নিয়ে আরও ভাবুন। নিজেকে যতটা সীমাবদ্ধ ভাবছেন ততটা হয়তো আপনি নন। নিজেকে আরও এক্সপ্লোর  করুন, নতুন আইডিয়া নিয়ে ভাবতে থাকুন। আপনি হয়তো নিজের ভেতর এমন কোনো গুণ আবিষ্কার করবেন যা কখনো কল্পনাও করেননি।
    সূত্র: দ্যা ইনডিপেনডেন্ট

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক অবসাদে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন বিরাট কোহলি
    Next Article বায়ুদূষণে বাড়ছে ডিমনেশিয়া
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.