Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ব্যক্তিত্বের সমস্যা যৌন সম্পর্কে প্রভাব ফেলে
    যৌন স্বাস্থ্য

    ব্যক্তিত্বের সমস্যা যৌন সম্পর্কে প্রভাব ফেলে

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানAugust 28, 2019Updated:February 3, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যৌন আচরণে বংশগতির প্রভাব অনেক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ঠিক আবেগীয় সম্পর্ক নয়। ক্ষণিকের জন্য অন্য কারো সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়াকে বলা হয় ম্যাইট পোচিং। অনেক সময় এ ধরনের আচরণ যৌন সম্পর্কের পর্যায়ে না গেলেও সম্পর্কের বাইরে অন্য কাউকে আকর্ষণের পর্যায়ে থেকে যায়। ম্যাইট পোচিং নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডারে দেখা যায়।

    নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডার হলো ব্যক্তিত্বের সমস্যাজনিত মানসিক রোগ। নার্সিসিস্টিকের মতো আরো অনেক ধরনের পার্সোনালিটি ডিজঅর্ডার আছে। সেসব পার্সোনালিটি ডিজঅর্ডারে যৌন আচরণে কী কী ভিন্নতা দেখা যায় সেটাই আজকের আলোচনার বিষয়। তবে তার আগে প্রশ্ন আসে পার্সোনালিটি

    ডিজঅর্ডার কী?
    পার্সোনালিটি বা ব্যক্তিত্ব হলো একজন মানুষের বৈশিষ্ট্য সমূহের সম্মিলিত রূপ যা নির্ধারণ করে তার আচরণ। প্রতিটা মানুষের আচরনের একটি নিজস্ব ধরন আছে। তাই বলে এমন নয় যে কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই। বরং অনেক ক্ষেত্রেই মিল আছে। আর সে কারণেই শত ভিন্নতা থাকা সত্ত্বেও সুস্থ ব্যক্তিত্বের আচরণ থেকে অসুস্থ ব্যক্তিত্বের আচরণকে আলাদা করা যায়। সে নিজেকে কীভাবে দেখে, অন্যকে কীভাবে নেয়, পরিবেশকে কীভাবে বিচার করে, তার আবেগীয় প্রতিক্রিয়ার ধরন-মাত্রা-যথার্থতা, পারস্পরিক আচরণ ও ঝোঁকের ওপর তার নিয়ন্ত্রণ দেখে বুঝে নেওয়া যায়, তিনি সুস্থ ব্যক্তিত্বের অধিকারী, নাকি অসুস্থ ব্যক্তিত্বের। একজন মানুষের মানসিক রোগ হয়েছে আমরা তখনই বলি যখন একজন মানুষ তার নিজের সম্পর্কে সঠিক অনুধাবন করতে পারে না, প্রাত্যহিক কাজকর্মগুলো ঠিকভাবে করতে পারে না এবং অন্যদেরকেও ব্যাহত করে। ব্যক্তিত্বের জন্য যখন এই অবস্থা তৈরি হয় তখন আমরা বলি পার্সোনালিটি ডিজঅর্ডার। অর্থাৎ কেনো ব্যক্তি যদি নিজেকে  ত্রুটিপূর্ণভাবে দেখে, অন্যের প্রতি যদি তার সহমর্মিতা না থাকে, প্রাত্যহিক কাজগুলো ঠিকভাবে করতে না পারে এবং ঝোঁকের ওপর নিয়ন্ত্রণ না থাকে তবে তিনি পার্সোনালিটি ডিজঅর্ডারে ভুগছেন বলে ধরে নেওয়া যেতে পারে।

    পার্সোনালিটি ডিজঅর্ডারকে এ, বি ও সি এই তিনটি ক্লাস্টার বা উপদলে বিভক্ত করা হয়েছে। ক্লাস্টার এ তে রয়েছে প্যারানয়েড পার্সোনালিটি ডিজঅর্ডার, সিজোয়েড পার্সোনালিটি ডিজঅর্ডার, সিজোটাইপাল পার্সোনালিটি ডিজঅর্ডার। ক্লাস্টার বি তে আছে এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিজঅর্ডার, বর্ডার লাইন পার্সোনালিটি ডিজঅর্ডার, হিস্টিরিওনিক পার্সোনালিটি ডিজঅর্ডার, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডার। ক্লাস্টার সি তে রয়েছে এভোয়ডেন্ট পার্সোনালিটি ডিজঅর্ডার, ডিপেনডেন্ট পার্সোনালিটি ডিজঅর্ডার ও অবসেসিভ-কমপালসিভ পার্সোনালিটি ডিজঅর্ডার।

    লেখার শুরুতেই ম্যাইট পোচিংয়ের একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলাম যা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডারে দেখা যায়। যদিও তারা যৌন সম্পর্কে যায় কিন্তু সঙ্গীকে সঙ্গীর মর্যাদা দেয় না। বরং অনেকটা খেলার সামগ্রী হিসেবে দেখে। খেলুড়ে স্বভাব নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। খেলা শেষ হয়ে গেলে সম্পর্কও শেষ। হিস্টিরিওনিক পার্সোনালিটি ডিজঅর্ডারেও এই প্রবণতা দেখা যায়। তবে হিস্টিরিওনিক যারা তাদের মধ্যে আবেগ তাড়িত হওয়ার প্রবণতা থাকে। কিন্তু নার্সিসিস্টিকরা হয় ঠান্ডা মাথার এবং হিসেবি। বিবাহবর্হিভূত অপ্রতিশ্রুতিশীল সম্পর্ক এই দুই দলই করে। তবে তা তাড়নারা ঝোঁকের বশবর্তী হয়ে নয়। নারী হিসেবে বা পুরুষ হিসেবে বিপরীত লিঙ্গের কাছে সে কতটা আকর্ষণীয় সেটা জানতে যেয়েই সে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়ায়। যা তার আত্মবিশ্বাসে যোগান দেয়।

    যৌনতার ওপর পার্সোনালিটি ডিজঅর্ডারের প্রভাব গবেষণায় সবচেয়ে বেশি যেটি নিয়ে গবেষণা হয়েছে সেটি হলো, বর্ডার লাইন পার্সোনালিটি ডিজঅর্ডার। তার কারণও আছে। যত ধরনের পার্সোনালিটি ডিজঅর্ডার আছে তাদের মধ্যে এরা বেশি ইম্পালসিব বা আবেগতাড়িত। কারো কাছে মনঃক্ষুণ্ণ হলে তাকে বাধ্য করতে এরা নিজের ক্ষতি করে যেমন হাত কাটা, আত্মহত্যার চেষ্টা করা ইত্যাদি। ওপর থেকে দেখলে অনেকটা এরকমই মনে হয় কিন্তু এদের সাথে কথা বলে দেখা গেছে, ঠিক অন্যকে বাধ্য করতে নয় বরং অন্যের কাছে প্রত্যাখ্যাত হওয়ার মানসিক কষ্টটা এদের এত বেশি যে শরীরকে আঘাত না করে তারা পারে না। সত্যি কথা বলতে কী, আবেগের প্রতি এদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ঠিক তাই যৌন আবেগেও তাদের নিয়ন্ত্রণ থাকে না। বিবাহবর্হিভূত যৌন সম্পর্ক তাই এদের মধ্যেও দেখা যায়। দাম্পত্য সম্পর্কে এরা যৌনতাকে ব্যবহার করেন সঙ্গীকে পুরস্কৃত করতে অথবা শাস্তি দিতে। রোমান্টিক সম্পর্ক চলাকালীন এদের দ্বারা ডেইট রেপ হওয়ার সম্ভাবনাও থাকে। অ্যান্টিসোস্যাল পার্সোনালিটি ডিজঅর্ডার রয়েছে যাদের তারাও রেপ করে। তবে তাদের মধ্যে কোনো আবেগ কাজ করে না। তারাও বিবাহবর্হিভূত সম্পর্কে জড়ায়। সেক্ষেত্রেও তারা আবেগহীন এবং হিসেবি। হৃদয়হীনভাবে তারা সম্পর্কের ইতি টানে।

    ডিপেনডেন্ট পার্সোনালিটি ডিজঅর্ডার যাদের তারা সব সময় বিচ্ছেদের ভয়ে ভীত থাকেন। বিচ্ছেদ এড়াতে তারা যৌনতাকে ব্যবহার করেন। সে কারণে তারা সেক্সুয়ালি সাবমিসিভ হন। অর্থাৎ শারীরিক মিলনের ক্ষেত্রে নিজেদের ইচ্ছা-অনিচ্ছার চেয়ে অপর পক্ষের ইচ্ছাকে বেশি গুরুত্ব দেন। তাদের চেষ্টা থাকে অপর পক্ষকে নিজেদের প্রতি আসক্ত করে রাখতে। প্যারানয়েড পার্সোনালিটি ডিজঅর্ডার যাদের সব কিছুতেই তাদের একটা অবিশ্বাস কাজ করে। তার সেক্সুয়াল লাইফ ঠিক আছে কিনা সেটা জানার জন্য তারা মিলিত হন। সিজোটাইপাল পার্সোনালিটি ডিজঅর্ডার যাদের তারা যেকোনো ধরনের ঘনিষ্ঠতায় অস্বস্তি বোধ করেন। তাই যৌন সম্পর্ক তারা এড়িয়ে চলেন। সিজোয়েড পার্সোনালিটি ডিজঅর্ডার যাদের তারা হন অ্যাসেক্সুয়াল। তারা যৌন চাহিদা অনুভব করেন না। যৌন এ আচরণগুলো সব সময় যে বিশেষ কোনো পার্সোনালিটি ডিজঅর্ডারকে নির্দেশ করে এমন নয়। পার্সোনালিটি ডিজঅর্ডার নেই এমন লোকও এ ধরনের আচরণ করে ফেলতে পারেন। তবে বারবার করার প্রবণতা পার্সোনালিটি ডিজঅর্ডারকে নির্দেশ করে।

    পার্সোনালিটি ডিজঅর্ডার ব্যক্তিত্বের সমস্যা যৌন সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকর্মক্ষেত্রে মানসিক দৃঢ়তা
    Next Article সহকর্মীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.