Close Menu
    What's Hot

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 1, 2026

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      Recent

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাইপোলার ডিসঅর্ডার-এর উপসর্গ
    ফিচার

    বাইপোলার ডিসঅর্ডার-এর উপসর্গ

    ডা. এস এম ইয়াসির আরাফাতBy ডা. এস এম ইয়াসির আরাফাতMarch 12, 2016No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বাইপোলার ডিসঅর্ডার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বাইপোলার ডিসঅর্ডার বা Bipolar Disorder বা Bipolar Mood Disorder  বা বিপ্রান্তীয় আবেগী রোগ এক ধরনের মানসিক রোগ যা সাধারণত পর্যায়ক্রমে দেখা দেয়। এটাকে বিপ্রান্তীয় আবেগী রোগ বলা হয়, কারণ এই রোগের রোগীরা একবার খুব বেশি সক্রিয় বা ম্যানিক (Manic) হয়ে যায় আবার পর্যায়ক্রমে চুপচাপ (Depressive) বা ডিপ্রেসিভ হয়ে যায়।

    বাইপোলার ডিসঅর্ডার রোগের প্রাদুর্ভাব প্রায় শতকরা এক ভাগ। পুরুষ ও মহিলাদের মধ্যে সমান ভাবেই দেখা দেয়। বেশিরভাগই জীবনের দ্বিতীয় ও তৃতীয় দশকে দেখা দেয়। পুরুষদের ক্ষেত্রে একটু কম বয়সে আসার প্রবণতা বেশি দেখা যায় এবং বেশির ক্ষেত্রে পুরুষদের ম্যানিক পর্যায় দিয়ে দেখা দেয়। মহিলাদের ক্ষেত্রে তুলনামূলক একটু বেশি বয়সে দেখা যায় এবং সাধারণত ডিপ্রেসিভ পর্ব দিয়ে দেখা যায়। তবে এর ব্যাতিক্রম যেকোনো ক্ষেত্রে ঘটতে পারে। এই রোগ পর্বে পর্বে দীর্ঘ দিন ধরে আসতে পারে বা দেখা দেয়।

    ম্যানিক (Manic) পর্বের উপসর্গ

    ম্যানিক (Manic) পর্ব আসলে রোগীরা নিজেকে খুব বড় বা ক্ষমতাবান মনে করেন, নিজেকে খুব সুখি বা খুশি মনে করেন, নিজের অনেক স্পেশাল ক্ষমতা আছে বলে ভাবেন, ঘুমের প্রয়োজনিয়তা কম মনে করেন, কাজ কাম বেশি বেশি করেন, কথা বেশি বলেন, ধর্মীও কাজ বেশি করেন, মানুষকে সৎ উপদেশ দান করেন, খরচ বেশি করেন, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা, কথা বার্তা বেড়ে যায়, অনেজ বড় বড় কাজ এক সাথে হাতে নেন কিন্তু একটাও শেষ করতে পারেন না, মতের বিরুদ্ধে কথা বল্লে রেগে জান, ভাংচুর করেন, খাওয়া দাওয়ার রুচি বেড়ে যায়। এর সাথে সাথে আরও অনেক উপসর্গ থাকতে পারে; যেমনঃ কানে কথা শুনতে পারেন যা অন্য কেও শুনেন না, মানুষকে সন্দেহ করতে পারেন, নিজে পীর বা ধর্মীয় গুরুজন হিসাবে দাবি করতে পারেন।

    ডিপ্রেসিভ পর্বের উপসর্গ

    ডিপ্রেসিভ পর্ব আসলে রোগীরা চুপচাপ হয়ে জান, মন ভালো লাগে না, কাজে কর্মে আনন্দ পান না, কাজ করতে ইচ্ছা করে না, ঘুমাতে চান কিন্তু ঠিক মত ঘুম হয় না, নিজেকে মূল্যহীন মনে হয়, মরে যেতে ইচ্ছা করে, অনেকে আত্মহত্যার চেষ্টা করেন, মানুষের সাথে মিশতে ভালো লাগে না, নিজের কাজকর্ম করতে অসুবিধা হয়, মুখের রুচি চলে যায়, ঠিক মত মনোযোগ দিতে পারেন না ইত্যাদি উপসর্গ দেখা যায়। এছাড়া আরও কিছু উপসর্গ দেখা যেতে পারে; যেমনঃ কানে খুব আজে বাজে কথা শোনা যা কিনা অন্যরা শুনেন না, মানুষের প্রতি ভ্রান্ত বিশ্বাস, নিজের প্রতি ভ্রান্ত বিশ্বাস এগুলো দেখা যেতে পারে।

    monon-600

    রোগের কারণ

    এই রোগের কারণ একদম ঠিক করে বলা কঠিন। বংশগতি, পরিবেশের প্রভাব, ব্যক্তির নিজস্বতা, ব্যক্তি জীবনের চাপ, জীবনের পর্যায় সব মিলে এই রোগ দেখা দেয় বলে গবেষণায় দেখা যায়। আমাদের মস্তিষ্কে খুব সূক্ষ্ম কিছু রাসায়নিক ভারসাম্যের পরিবর্তন হয়ে এই রোগ দেখা যায়। উল্লেখযোগ্য ভাবে বলা যায় ডোপামিন ও সেরোটোনিন এর কথা।

    রোগের চিকিৎসা

    আশার কথা হল উপযুক্ত চিকিৎসা শুরু করলে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব। একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার এর তত্ত্বাবধায়ন প্রয়োজন। পরিবার ও পারিপার্শ্বিক অবস্থার সমন্নয় সহ চিকিৎসা নিলে এই রোগের নিয়ন্ত্রণ সম্ভব।

    প্রতিকার

    যেহেতু এই রোগের আরোগ্য না হয়ে বার বার পর্বে পর্বে আসে, সুতরাং প্রতিকারের জন্য পরিবার ও কাছের মানুষদের খুব সতর্ক নজর রাখতে হবে যে, রোগী মেডিসিন খাচ্ছেন কিনা, নিয়মিত ফলোআপে আসতেছেন কিনা, ঘুমের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, মেজাজ বা মনের কোনো অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কিনা, ম্যানিক থেকে ডিপ্রেসিভ বা ডিপ্রেসিভ থেকে ম্যানিক হয়ে যাচ্ছেন কিনা ইত্যাদি বিষয়ে।

    চিকিৎসা এবং প্রতিকার কেন দরকার 

    চিকিৎসা এবং প্রতিকার রোগীর ও রোগীর পরিবারের জীবন মান কম ব্যাহত করে। রোগীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি কমানোর জন্য এবং আত্মহত্যার প্রতিরোধ সহ রোগী ও রোগীর পরিবারের সার্বিক সমন্বয় ঠিক রাখার জন্য  চিকিৎসা এবং প্রতিকার জরুরি।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকভেড সিনড্রোম: পুরুষের গর্ভধারণ!!
    Next Article জীবনের মানে হলো শান্তিতে থাকা: অভিনেত্রী রিচি সোলায়মান
    ডা. এস এম ইয়াসির আরাফাত

    Related Posts

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    November 1, 2026

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 2, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    ক্লিনিক্যাল চিত্র: মুডের দুই বিপরীত মেরু বাইপোলার মুড ডিসঅর্ডার (Bipolar Mood Disorder) এমন একটি মানসিক…

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.