Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রিয়জনের মৃত্যু সংবাদ শোকসন্তপ্ত পরিবারকে জানাবেন কীভাবে
    জীবনাচরণ

    প্রিয়জনের মৃত্যু সংবাদ শোকসন্তপ্ত পরিবারকে জানাবেন কীভাবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 4, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক রোগীর ক্ষেত্রে পরিচর্যাকারীর ভূমিকা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রিয়জনের মৃত্যুর সংবাদ শোকসন্তপ্ত পরিবারকে কীভাবে জানাবেন? তাঁদের কীভাবে বললে অকল্পনীয় গভীর বেদনা সামলাতে সাহায্য করবে, সেটা অনেক ক্ষেত্রেই একটা কঠিন চ্যালেঞ্জ। এই ভয়াবহ সংবাদ কাছের মানুষের মানসিক ভারসাম্যে কতটুকু প্রভাব ফেলবে, সে আশঙ্কাও থেকে যায়।
    কাছের মানুষকে মৃত্যুসংবাদ কীভাবে জানাবেন?
    মানসিক প্রস্তুতি
    *প্রথমে ঘটনার আবহ সম্পর্কে হালকাভাবে জানান (যেমন ব্যক্তি অসুস্থতায় মারা গেলে তার অসুখের খবর বা দুর্ঘটনায় মারা গেলে সেই খবর)।
    *ধীরে ধীরে ঘটনার গুরুত্ব তুলে ধরুন (যেমন অসুস্থতা এত বেশি ছিল যে হাসপাতালে নিতে হয়েছে। দুর্ঘটনা খুব গুরুতর ছিল)।
    *এ রকম একটা ঘটনায় কী কী হতে পারে, সেটা তার মুখে শুনতে চান।
    *এরপর তাকে মৃত্যুর সংবাদটি ‘ধীরে ধীরে’, ‘স্পষ্টভাবে’ বলুন।
    *ক্ষেত্রবিশেষে ঘটনার ছবি, পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখানো যেতে পারে। সত্য যত কঠিনই হোক, তত সুস্পষ্টভাবে প্রিয়জন জানবে, সত্যকে গ্রহণ করা এবং মেনে নেওয়া তত সহজ হবে।
    *মৃত্যুর খবর দেওয়ার পর প্রিয়জনকে তার স্বাভাবিক আবেগ প্রকাশ করতে সাহায্য করুন।
    *এ সময় এই হারানোর কষ্টে সমব্যথী অন্যরা কাছে থাকুন, নিজেদের কষ্ট প্রকাশ করুন, শেয়ার করুন।
    *এ সময় যতটা সম্ভব এ গভীর বেদনায় সমবেদনা প্রকাশ করুন (তার হাত ধরুন, জড়িয়ে ধরুন, কান্না পেলে কাঁদুন)।
    শোকসন্তপ্ত ব্যক্তিকে প্রিয়জনের মৃত্যু মানিয়ে নিতে সাহায্য করবেন কীভাবে?
    মৃত্যুর কারণে প্রচণ্ড মর্মপীড়া একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এই প্রচণ্ড শোক ব্যক্তি তার পরিবার, বন্ধুবান্ধব, ধর্মীয় দর্শন ইত্যাদির সহায়তায় বিশেষ কয়েকটি ধাপের মধ্য দিয়ে গিয়ে মানিয়ে নেয়।
    শোকের পর্যায়
    প্রথম পর্যায়: (কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন) মৃত্যুর ঘটনা অস্বীকার বা বিশ্বাস না করা। এ সময় আপনজন একরকম অনুভূতিহীন, অবাস্তব অনুভব অথবা বিশ্বাস বা অবিশ্বাসের মাঝামাঝি অবস্থার মধ্যে যেতে পারে।
    দ্বিতীয় পর্যায়: (সাধারণত কয়েক সপ্তাহ থেকে ছয় মাস) ভীষণ কষ্ট, কান্নাকাটি করা মৃত ব্যক্তিকে ফিরে পাওয়ার ব্যাকুলতা, একাকিত্ব, নিদারুণ শূন্যতা। এ ছাড়া মৃত ব্যক্তির প্রতি ঠিকমতো দায়িত্ব পালন না করতে পারার অপরাধবোধ, অন্যদের প্রতি রাগ বা অন্যকে অভিযুক্ত করাও থাকতে পারে।
    তৃতীয় পর্যায়: ওপরের উপসর্গগুলোর তীব্রতা ধীরে ধীরে কমে আসে এবং প্রিয়জন হারানোর গভীর বেদনা মেনে নিয়ে পুনরায় জীবনমুখী হয়।
    শোক যাতে সে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারে, সে জন্য তিনটি বিষয় গুরুত্বপূর্ণ:
    *মৃত ব্যক্তিকে হারানোর ঘটনাটি সম্পূর্ণ সত্য ও বাস্তব বলে গ্রহণ করা।
    *শোকের উপরিউক্ত ধাপগুলোর ভেতর দিয়ে যাওয়া।
    *মৃত ব্যক্তিকে ছাড়া জীবনকে মানিয়ে নেওয়া।
    এ ক্ষেত্রে শোকগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে পারেন যেভাবে-
    *তাঁর প্রিয়জন ‘হারানো’ নিয়ে কথা বলতে দিন।
    *তার মর্মবেদনা, অপরাধবোধ, রাগ, কষ্ট যা কিছু অনুভব করে, সেটা প্রকাশ করতে দিন।
    *মৃত ব্যক্তির মরদেহ দেখা, তাঁর ব্যবহার্য জিনিস নাড়াচাড়া করা বা গুছিয়ে রাখতে সাহায্য করুন।
    *কিছু বাস্তব বিষয়, যেমন অন্ত্যেষ্টিক্রিয়া, জানাজা, মিলাদ মাহফিলের আয়োজন ইত্যাদি নিয়ে শোকগ্রস্ত ব্যক্তির সঙ্গে আলোচনা এবং যতটা সম্ভব তাকে যুক্ত করুন। এ ধরনের কাজকর্ম ব্যক্তিকে মৃত্যুকে মেনে নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করবে।
    *সময়ের সঙ্গে সঙ্গে শোকসন্তপ্ত ব্যক্তিকে তার সামাজিক যোগাযোগ বা মেলামেশা পুনরায় শুরু করা, অন্য ব্যক্তিদের সঙ্গে তার হারানো নিয়ে কথা বলা, জীবিত অবস্থায় মৃত ব্যক্তির সঙ্গে আনন্দঘন সময়, যা তাকে নানাভাবে পরিপূর্ণ করেছে সেসব বিষয় নিয়ে স্মৃতিচারণায় সাহায্য করুন।
    শোক কখন ‘স্বাভাবিক’ নয়?
    *শোকের প্রথম ধাপ যদি মৃত্যুর দুই সপ্তাহের মধ্যেও না ঘটে
    *শোক ছয় মাসের বেশি সময় ধরে চলা অথবা শোক ১ম ও ২য় ধাপেই আটকে থাকা
    *মৃত ব্যক্তির স্মৃতির সঙ্গে সংশ্লিষ্ট সব জিনিস সব সময় এড়িয়ে চলা
    *শোকের অস্বাভাবিক প্রকাশ (যেমন অতিরিক্ত কর্মচাঞ্চল্য, বৈরিতা, উত্তেজনা, সামাজিকভাবে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া)
    যা করবেন না:
    *হঠাত্‍ করে খারাপ খবর দেবেন না।
    *খবরটা দেওয়ার সময় খুব তাড়াহুড়া করবেন না বা খুব বেশি দেরি করবেন না
    *মৃত্যুর খবর দেওয়ার সময় কোনো সত্য গোপন বা অস্পষ্টতা রাখবেন না
    *মিথ্যা আশ্বাস দেবেন না
    *আবেগ প্রকাশে বাধা দেবেন না
    *মৃত ব্যক্তির স্মৃতি প্রিয়জনের কাছ থেকে লুকানো বা দূরে রাখার চেষ্টা করবেন না।
    প্রিয়জনের সঙ্গে বাহ্যিক সম্পর্কের সব যোগসূত্রের ইতি টানে ‘মৃত্যুসংবাদ’। তবে পরম সত্য হলো, গভীর মর্মবেদনা পার করে আমরা বেশির ভাগ মানুষই সময়ের সঙ্গে সঙ্গে মেনে নিই প্রিয় ব্যক্তিকে ছাড়া জীবনযাপন, তাল মেলাই জীবন নামক অদ্ভুত খেলার ছন্দে। আর এই ছন্দে আবারও যোগ হয় নতুন আনন্দ, নতুন বেদনা। একটা কথা মনে রাখা ভালো, মৃত্যু বাহ্যিক সম্পর্কের ইতি টানলেও জীবনকালে প্রিয়জনের সান্নিধ্য যে আত্মিক পূর্ণতা দিয়েছিল, মৃত্যুর ঘটনা কিন্তু সেটা বিনষ্ট করে না, অনেক ক্ষেত্রে সেই পূর্ণতাবোধ তার অনুপস্থিতিতে অদ্ভুত শক্তিও জোগায় বৈকি।

    প্রিয়জন মৃত্যু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleব্রেইন আরও অ্যাক্টিভ রাখতে
    Next Article অনলাইনে শিশুর সুরক্ষা জোরদারে গ্রামীণফোন, টেলিনর ও ইউনিসেফের চুক্তি স্বাক্ষর
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026

    শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.