Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত
    যৌন স্বাস্থ্য

    প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানApril 16, 2015No Comments5 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বলতে গেলে প্রায় সব পুরুষের জীবনে কোনো না কোনো সময় প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হয়। বিশেষ করে অল্প বয়সী পুরুষদের বেলায় বেশি হয়। তবে সবসময় এটাকে রোগ বলা যায় না। স্বাভাবিক ভাবেই এমনটা হতে পারে।

    নারী পুরুষ দুজন ভিন্ন মানুষ। তাদের দুজনের শারীরিক প্রতিক্রিয়া ভিন্ন হবে সেটাইতো স্বাভাবিক। পরস্পরের শরীর বুঝে তাল মিলিয়ে নিলে অনেকেরই এ ধরনের সমস্যা চলে যায়। এর জন্য প্রয়োজন যৌন বিষয়ে বিজ্ঞানসম্মত জ্ঞান। তাই বলা যায় অনভিজ্ঞ যারা এই সমস্যায় ভুগছেন তাদের অনেকের ক্ষেত্রেই সমস্যাটা রোগ আকারে নেই। জানা বোঝার দুর্বলতাই তাদের এ ধরনের সমস্যায় ভোগার একমাত্র কারণ।

    দ্রুত বীর্যপাতকে রোগ বলব যখন
    ১. কোনো ব্যক্তির লিঙ্গ তার স্ত্রীর ভ্যাজাইনা বা যোনিপথে প্রবেশ করানোর এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়।
    ২. তিনি চাইলেও যদি যৌনমিলনের সময়কালকে দীর্ঘায়িত করতে না পারেন, অর্থাৎ বীর্যপাতের উপর যদি তার নিয়ন্ত্রণ না থাকে।
    ৩. স্ত্রীর যৌন আকাঙ্ক্ষার তৃপ্তি না হওয়ার কারণে যদি দাম্পত্য জীবন যন্ত্রণাদায়ক হয়।

    বীর্যপাতের ক্ষেত্রে উপর্যুক্ত শর্তগুলো পূরণ হলেই কেবল তখনই কেবল তাকে দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন রোগ হিসেবে সনাক্ত করা হয়। তবে এ ক্ষেত্রে যৌন বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে দম্পতিদের মধ্যে ভালো বোঝাপড়া বা সম্পর্ক থাকতে হবে। সম্পর্কের সমস্যা থেকে যৌন সমস্যা হলে ডাক্তারি মতে তাকে যৌন রোগ বলা যাবে না।

    দ্রুত বীর্যপাতের শিকার হন যারা

    ● সাধারণত কম বয়সী পুরুষ, যাদের যৌন অভিজ্ঞতা কম।
    ● প্রথমবারের মতো যারা যৌন মিলন করছেন অথবা নতুন কোনো সঙ্গিনীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছেন।
    ● সে সব পুরুষ স্ত্রীর সঙ্গে থাকেন না, ব্যবসা বা চাকরির কারণে দূরে থাকেন এবং অনেকদিন পরপর শারিরীক সম্পর্ক করার সুযোগ পান।
    ● যৌন মিলনে যারা দুঃশ্চিন্তাগ্রস্ত থাকেন বা দুঃশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যৌন মিলন করেন।

    বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত সমীক্ষায় দেখা যায় যে, দ্রুত বীর্যপাত পুরুষদের মধ্যে একটি প্রধানতম যৌন সমস্যা। সাধারণভাবে বলা যায় শতকরা ২০ থেকে ৩০ ভাগ লোক এ রোগে আক্রান্ত হয়ে থাকেন। পৃথিবীর অন্যান্য দেশে দেখা যায় যে, এ সমস্যা ১৭ থেকে ৮০ বছর পর্যন্ত বয়সে হতে পারে, এর গড় হার ২২ দশমিক ৭ ভাগ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ২৪ ভাগ, জার্মানিতে ২০দশমিক ৩ ভাগ, ইটালিতে ২০ ভাগ। আর বাংলাদেশে পরিচালিত একটি সমীক্ষায় এর হার ২৭ ভাগ।

    দ্রুত বীর্যপাতের কারণ
    শারীরিক কারণ
    ● সেরোটোনিন নামক এক ধরনের জৈব রাসায়নিক উপাদানের ঘাটতি।
    মানসিক কারণ:
    ● যৌন বিষয়ে অনভিজ্ঞতা।
    ● যৌন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞানের অভাব।
    ● যৌনতা সংক্রান্ত ভ্রান্ত ও অবৈজ্ঞানিক ধারণা ।
    ● যৌনতা সংক্রান্ত নেতিবাচক ধারণা, যেমন- যৌনতা মানেই খারাপ,এই বিষয়ে চিন্তা করা, আলোচনা করা খারাপ ছেলেদের কাজ ইত্যাদি।
    ● হস্তমৈথুন সম্পর্কে নেতিবাচক ধারণা, যেমন হস্তমৈথুনে যৌন ক্ষমতা নষ্ট হয়।
    ● সঙ্গিনীকে যৌন তৃপ্তি দেওয়া সংক্রান্ত অনিশ্চয়তায় ভোগা।
    ● ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হওয়া।
    ● মাদকাসক্ত রোগী নেশা ছাড়ার পর পর অথবা মানসিক কিছু কিছু রোগের ওষুধ গ্রহণ শুরু করার পর দ্রুত বীর্যপাত হতে পারে।
    দ্রুত বীর্যপাত থেকে যেসব সমস্যা দেখা দেয়:
    ● যৌনমিলনে অনীহা ।
    ● লিঙ্গ উত্থান জনিত সমস্যা।
    দ্রুত বীর্যপাত যেন না হয় এজন্য অনেকেই মিলনের সময় মনোযোগ অন্যত্র সরিয়ে নেন অথবা লিঙ্গে কম অনুভূতি গ্রহণ করেন। ফলে অনেক সময় মনোযোগের অভাবে লিঙ্গ নরম হয়ে যায়। তাতে যৌনমিলন বাধাগ্রস্ত হয়ে পড়ে। আবার মিলনের সময় এই মনোসংযোগহীনতার জন্য স্ত্রীর বিরক্তি, যৌন আবেগের ঘাটতি হিসেবে দেখা দিতে পারে।

    অন্যদিকে দিকে বার বার দ্রুত বীর্যপাতের জন্য স্ত্রী যৌন মিলনে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। স্ত্রীকে সন্তুষ্ট করতে হবে ভেবে, কোনো কোনো পুরুষ এক ধরনের ‘প্রত্যাশা জনিত চাপ’ বা পারফরম্যান্স অ্যাংজাইটিতে ভুগতে শুরু করেন। ফলে তার মনে স্বাভাবিক যৌন আগ্রহের পরিবর্তে পরীক্ষা পাশের ভীতি কাজ করতে শুরু করে। যৌনমিলন তখন তার কাছে হয়ে যায় পরীক্ষার মতো নিরস ভীতিকর চ্যালেঞ্জিং একটি বিষয়। তখন দেখা দেয় লিঙ্গ উত্থান জনিত সমস্যা। তার প্রভাব পড়ে দাম্পত্য সম্পর্কে ।

    চিকিৎসা বা প্রতিকার
    ● দ্রুত বীর্যপাত একটি নিরাময়যোগ্য সমস্যা। দুইভাবে এর চিকিৎসা করা হয়। ওষুধ ও সেক্সথেরাপি।

    ওষুধ:
    কিছু কিছু ঔষধ আছে যা বীর্যপাতকে বিলম্বিত করে মিলনের সময়কে দীর্ঘায়িত করে। ডেপোক্সিটিন সে ধরনের একটি ঔষধ। যা বর্তমানে পশ্চিমা বিশ্বে এবং বাংলাদেশে দ্রুত বীর্যপাত রোগের একমাত্র লাইসেন্সপ্রাপ্ত ঔষধ। ঔষধটি দুই স্নায়ুর সংযোগস্থলে সেরোটেনিন জাতীয় নিউরোট্রান্সমিটারের পরিমান বাড়িয়ে দিয়ে বীর্যপাতকে বিলম্বিত করে। ফলে মিলনের সময় দীর্ঘায়িত হয়।

    সাইকোথেরাপী/সেক্সথেরাপী
    ● সাইকোথেরাপী হল বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে মানুষের চিন্তা চেতনা আবেগ অনুভুতিকে কাজে লাগিয়ে অসুস্থতাকে সাড়িয়ে তোলা হয়। আর তা করা হয় কথা বলার মাধ্যমে।
    ● যৌন সমস্যার সমাধান যে ধরনের সাইকোথেরাপীর মাধ্যমে করা হয় তাকে সেক্সথেরাপী বলে।
    ● এটি একটি বিশেষায়িত সাইকোথেরাপী (সেক্সথেরাপী) যা দ্রুত বীর্যপাতে কার্যকরী । এর উদ্দেশ্য হচ্ছে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী,প্রত্যেকের সেক্স-এর ব্যাপারে আস্থা ফিরিয়ে আনা ও আবেগের সঠিক প্রকাশ নিশ্চিত করা।
    ● যৌনমিলন ছাড়াও দম্পতির পারস্পরিক বোঝাপড়ায ইতিবাচক প্রভাব ফেলে।
    ● মোটামুটি ৬-১০টি সেক্সথেরাপী সেশনের মাধ্যমে দ্রুত বীর্যপাত এর চিকিৎসা সম্ভব। আর তাতে সময় লাগে মাত্র তিন সপ্তাহ।সারা জীবনের কষ্ট থেকে মুক্তি পেতে চিকিৎসাকালটি অল্পই বলা যায়।

    বিজ্ঞানের এই আধুনিক যুগেও সেক্স সম্পর্কে যথেষ্ট কু-সংস্কার ও ভ্রান্তধারণায় বাস করছি ।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগ পরিচালিত সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিকে কাজ করতে যেয়ে তেমনই একটি বাস্তব চিত্রের মুখোমুখি হচ্ছি আমরা প্রতিনিয়ত।এ সম্পর্কিত উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকেরও বাংলাদেশে যথেষ্ঠ ঘাটতি রয়েছে। ফলে বহু সম্ভাবনাময় দম্পত্তির দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাচ্ছে।

    দ্রুত বীর্যপাত একটি নিরাময়যোগ্য সমস্যা। ঔষধ ও সেক্সথেরাপির মাধ্যমে দাম্পত্য জীবনের যৌন অসুবিধা দুর করে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব।

    ডাঃ এস এম আতিকুর রহমান
    বিশেষজ্ঞ চিকৎসক, মনোরোগ বিদ্যা বিভাগ
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুর বিকাশ : পর্ব-২
    Next Article মানসিক রোগের শারীরিক উপসর্গ : পর্ব-২
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.