Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রাকৃতিক বিপর্যয় এবং মানসিক রোগ
    ফিচার

    প্রাকৃতিক বিপর্যয় এবং মানসিক রোগ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 21, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    প্রাকৃতিক বিপর্যয় এবং মানসিক রোগ
    প্রাকৃতিক বিপর্যয় এবং মানসিক রোগ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমরা রেস্তোরাঁর দরজার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম। পাহাড়ের পাদদেশে বসবাসের কারণে আমি ও আমার বন্ধুরা মৃদু কম্পনে অভ্যস্ত। কিন্তু এইবার জিনিসটা একদম আলাদা ছিল। আজকে দুপুরে আমার পায়ের নিচে যে ভাবে মাটি কেঁপেছে, তেমনটা আগে কখনও হয়নি। বাইরে তাকিয়ে দেখলাম সমস্ত বাড়ি থেকে বেরিয়ে লোকজন নিরাপদ দূরত্বে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে। এই সাংঘাতিক কাঁপুনি অনেকক্ষণ চলল। যখন থামল (পরে জেনেছিলাম প্রায় ৬০ সেকেন্ড মতো চলেছিল, কিন্তু আমার মনে হয়েছিল আরও বেশি), ততক্ষণে রাস্তায় লোকে লোকারণ্য।
    সৌভাগ্যবশত, ক্ষতির পরিমাণ বেশি ছিলনা। কিছু পুরানো বাড়ির দেওয়ালে সামান্য ফাটল ধরেছিল। রাস্তার মাঝে বসে যখন আফটারশকের অপেক্ষা করছিলাম তখন ভয়টা কেটে গিয়ে একটু নিশ্চিন্ত মনে হচ্ছিল। আমরা নিরাপদ। ঘন্টাখানেক পরে, ফোনে সবার কুশল সংবাদ জেনে, আমরা ঠিক করলাম শহরের আদি অঞ্চলে একবার গিয়ে দেখব। শুনেছিলাম যে ওদিকে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু যা দেখলাম তা আমরা কল্পনাও করতে পারিনি।
    যে সুন্দর শহরটিকে আমরা চিনতাম, তা ধূলায় মিশে গেছে। ধ্বংসস্তূপের মাঝে লোকজন দিশেহারা হয়ে নিজের প্রিয়জনদের খুঁজছেন। নিজেকে কি রকম অপরাধী মনে হতে লাগল। আমরাও তাঁদের সাথে হাত লাগালাম। সরু রাস্তাগুলিতে হাঁটতে হাঁটতে আমার লজ্জা করছিল। আমরা একবারও এঁদের কথা ভাবলাম না? মন থেকে সব আনন্দ চলে গেল, আবার ফিরে এল সেই আতঙ্ক জড়ানো বিষাদ।
    সেদিন সন্ধেবেলা বাড়ি ফিরে নিজেকে খুব অসহায় লাগছিল। আমার বাবা-মা আমায় দেখে খুশি হলেও আমি চুপচাপ ছিলাম। তাঁরা বুঝলেন যে আমায় একটু একা থাকতে দেওয়া দরকার। সেদিন রাতে আমার ঘুম হল না।
    তিনটে মাস কেটে গেছে সেই প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্পের পর। এখনও সেই শহর স্বাভাবিক হয়নি। লোকে এখনো তাঁবুতে দিন কাটাচ্ছে, কারণ তাঁরা পাকাবাড়িতে আর থাকতে চান না। কপাল ভাল যে শহরের সমস্ত সুযোগ সুবিধা ফিরে এসেছে, খাদ্য ও পানীয় জলের অভাব নেই, বিদ্যুৎ ও কলের জল ঠিকমত আসছে।
    ওই শহরের কাছেই থাকে আমার এক বন্ধু আকাশ। ভূমিকম্পের সময় ও বাড়িতেই ছিল, এবং স্বচক্ষে পুরো ঘটনাটা দেখেছে। ওর মা বলল যে ও প্রতি রাতেই জেগে থাকে। মাঝেই মাঝেই ঘুমের মধ্যে ওঁর মনে হয় বাড়িটা দুলছে। সারাদিন খাওয়া দাওয়া করে না এবং একলা দরজা আটকে বসে থাকে। আকাশের বাবা বললেন যে ও খুব ভেঙে পড়েছে ঠিকই, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নেবে। আকাশের মা এর নিজেকে অসহায় লাগছিল। আমরা প্রায়ই তারপর আকাশের বাড়িতে যেতাম। সে খুবই মনমরা হয়ে পড়েছিল, আমরা ওকে খুশি রাখার চেষ্টা করতাম…
    পাঠকদের বাস্তব পরিস্থিতি বোঝাতে আমরা এই কাল্পনিক কাহিনীটি বর্ননা করা হয়েছে।
    হ্যাঁ, প্রাকৃতিক বিপর্যয় থেকে বেঁচে যাওয়ার পরে মনোসামাজিক সহায়তা সত্যিই প্রয়োজন।

    প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগের ভুক্তভোগী সবারই সাহায্য প্রয়োজন। শুধু ব্যাক্তি বিশেষে নির্ভর করে সাহায্যের ধরন পাল্টাতে পারে। এইরকম প্রাকৃতিক বিপর্যয় এর দরুন বা তার পরে এখন ব্যক্তি বিভিন্ন রকম আবেগের মধ্যে দিয়ে যেতে পারেন যা হয়ত তিনি কিছুদিনের মধ্যেই সামলে নেবেন। বিভিন্ন রকম আবেগ বলতে,
    • মানসিক আঘাত
    • আতঙ্ক
    • গ্লানি
    • ক্ষোভ
    • সতর্ক তৎপরতা
    • দুর্ঘটনার স্মৃতি বারবার মনে ভেসে ওঠা
    • দুঃখ এবং হতাশা

    এই আবেগগুলি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার পরে সবার মনেই আসে। সময়ের সাথে অনেকেই এগুলি কাটিয়ে ওঠেন। কিন্তু, অনেকেই তা পারেন না এবং বিভিন্ন মানসিক সমস্যা যেমন ডিপ্রেশন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD), নিদ্রা বিকার এবং মাদকাসক্তিতে ভোগেন।
    প্রাকৃতিক বিপর্যয় ভুক্তভোগীর অভিজ্ঞতাকে সামনে রাখলে পরে মনোসামাজিক সহায়তা আরও প্রয়োজন। হয়ত তাঁরা মরতে মরতে বেঁচে গেছেন, হয়ত তাঁরা নিজের প্রিয়জনকে হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন। তাঁর উপরে রয়েছে খাদ্য ও জলবাহিত বিভিন্ন অসুখ-বিসুখের সম্ভাবনা। সবার এই সমস্ত ধাক্কা সামলে ওঠার মত মানসিক শক্তি নাও থাকতে পারে।
    বিশেষ দ্রষ্টব্য:প্রাকৃতিক বিপর্যয়  বা অন্যান্য দুর্যোগ কাটিয়ে ওঠার সাথে সাথেই সবার মানসিক বিপর্যয় নাও হতে পারে। অনেক সময় পরে ওই ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। কাজেই ধৈর্য ও সহানুভূতির সাথে সেই ব্যক্তির সাথে মিশুন। কয়েক মাস পরেও যদি এক ব্যক্তি মানসিক ভাবে না সামলে ওঠেন, তবে তাঁর অবিলম্বে চিকিৎসা প্রয়োজন।
    প্রাকৃতিক দুর্যোগের পরেই,ব্যক্তির নিম্নলিখিত বিষয়ে সাহায্য লাগতে পারে:

    • হারিয়ে যাওয়া প্রিয়জনদের খুঁজে বের করতে সাহায্য করুন।
    • ব্যক্তির সাথে কথা বলুন, বিভীষিকার কথা মুখ খুলে বলতে পারলে তাঁর একটু হাল্কা লাগবে।
    • তাঁদের পরিস্থিতির সাথে মোকাবিলা করতে সাহায্য করুন।

    আপনার কোনও পরিচিত বন্ধু বা আত্মীয় যদি সাম্প্রতিক কালে কোনও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করে থাকেন তাহলে আপনি:

    • ধৈর্য সহকারে তাঁর পাশে দাঁড়ান। তাঁদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন।
    • সেই দিনের ব্যাপারে আলোচনা করুন, কিন্তু তাঁকে জোর করবেন না। তাঁদের মনের কষ্ট খুলে বলতে পারলে ভাল লাগবে।
    • এই সময় নিজেকে গুটিয়ে নেওয়া স্বাভাবিক।
    • যদি তাঁরা বহুদিন পরেও মানসিক চাপ না কাটাতে পারেন, তবে তাঁদের একজন মনোবিদের সাথে যোগাযোগ করিয়ে দিন।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8&t=57s

    প্রাকৃতিক বিপর্যয় মানসিক রোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপরার্থপরতা: জয় হোক মানবতার
    Next Article করোনাভাইরাসে অন্য রোগীদের চিকিৎসায় ভোগান্তি মানসিক চাপ বাড়াচ্ছে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.