Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » নতুন করোনাভাইরাসে শিশুরাও আক্রান্ত হচ্ছে উচ্চহারে
    করোনায় মনের সুরক্ষা

    নতুন করোনাভাইরাসে শিশুরাও আক্রান্ত হচ্ছে উচ্চহারে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 23, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নতুন উপসর্গ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্তদের তথ্য বিশ্লেষণের পর বিজ্ঞানীরা বলছেন, রূপান্তরিত এই ভাইরাস শিশুদের অনেক সহজে আক্রান্ত করতে পারে। পূর্বে বয়স্কদের তুলনায় শিশুদের আক্রান্ত হওয়ার হার ছিল খুবই কম। তবে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটি নিয়ে বিজ্ঞানীরা বলছেন, এটি উচ্চহারে শিশুদের মধ্যে সংক্রমণ ঘটাচ্ছে।

    সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের এই করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। অক্টোবরে ব্রিটেনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের ৫০ শতাংশই এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের কবলে পড়েছেন।

    লন্ডনের ইমপেরিয়াল কলেজের অধ্যাপক নিল ফার্গুসন সোমবার (২১ ডিসেম্বর) বলেন, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে সংক্রমণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটিতে অন্য বৈশিষ্ট্যের ভাইরাসের তুলনায় শিশুদের আক্রান্ত হওয়ার হার উচ্চ। তিনি বলেন, ‘এর মধ্যদিয়ে কিছু ভিন্নতার ব্যাখ্যা পাওয়া যায়। যদিও আমরা এর কারণ এখনও শনাক্ত করতে পারিনি, তবে তথ্য-উপাত্ত সে আভাসই দিচ্ছে।’

    অধ্যাপক ফার্গুসন আরও বলেন, ‘লকডাউন চলার সময় আমরা দেখেছি ইংল্যান্ডে শিশুদেরকে আক্রান্ত করার ক্ষেত্রে ভাইরাসটি বয়সভেদে ভিন্ন আচরণ করছে।’

    ব্রিটিশ সরকারের নিউ এন্ড ইমার্জিং রেস্পিরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজারি গ্রুপের সদস্য অধ্যাপক ওয়েন্ডি বার্কলে বলেন, ‘আমরা এমনটা বলছি না যে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসটি সুনির্দিষ্ট করে শুধু শিশুদেরকেই আক্রান্ত করছে কিংবা শিশুদেরকে আক্রান্ত করার জন্য এর সুনির্দিষ্ট কোনও সক্ষমতা রয়েছে। বরং আমরা জানতাম, কোভিড বয়স্কদের তুলনায় শিশুদের কম আক্রান্ত করতে পারে।’

    ওয়েন্ডি আরও বলেন, নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস মানব কোষের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হওয়ার এবং একে আক্রান্ত করার ক্ষমতা রাখে। এর মানে হলো, আগে শিশুদেরকে আক্রান্ত করতে এ ভাইরাসের বেগ পেতে হলেও, এখন এটি প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরকেও সহজে আক্রান্ত করতে পারছে।

    নার্ভট্যাগ-এর চেয়ার ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিষয়ক অধ্যাপক পিটার হর্বি বলেন, নতুন বৈশিষ্ট্যের ভাইরাস নিয়ে প্রাথমিক তথ্য পাওয়ার পর সরকার বড়দিন উপলক্ষে পাঁচদিনের নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে। নতুন ভাইরাসটি যে ঝুঁকিপূর্ণ, সে ব্যাপারে বিজ্ঞানীরা আগের চেয়ে অনেক বেশি নিশ্চিত।

    পিটার আরও বলেন, ‘সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে ১২ জনেরও বেশি বিজ্ঞানী আবারও একত্রিত হয়েছিলেন। এর মধ্যে কয়েকটি নতুন মুখকে দেখা গেছে যারা শুক্রবারের বৈঠকে ছিলেন না। আমরা সব ডাটা নিয়ে আবারও বিশ্রেষণ করেছি। আরও বেশি ডাটা ব্যবহার করার পাশাপাশি বিশ্লেষণের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, যুক্তরাজ্যে এখন ভাইরাসের যে রূপান্তরগুলো আছে তাদের তুলনায় নতুন বৈশিষ্ট্যের ভাইরাস বেশি সংক্রামক।’

    নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর হবে কিনা সে ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী জানতে চাওয়া হলে অধ্যাপক ওয়েন্ডি বার্কলে বলেন, ‘এ মুহূর্তে আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী নই। খুব দ্রুত এ ব্যাপারে বিশ্লেষণধর্মী কাজ করাটা খুবই জরুরি।’

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনারীর মানসিক স্বাস্থ্য: ঘরে বাইরে সমস্যা
    Next Article মনে হয় তার অসুখ আছে কেউ ধরতে পারছে না
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.