Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 19
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » দ্রুত বীর্যপাত ও প্রচলিত কথা
    যৌন স্বাস্থ্য

    দ্রুত বীর্যপাত ও প্রচলিত কথা

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানNovember 14, 2018Updated:February 1, 2021No Comments4 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অপরিপক্ক বীর্যপাত (প্রিম্যাচিউর ইজাকুলেশন), আগাম বীর্যপাত (আর্লি ইজাকুলেশন) অথবা দ্রুত বীর্যপাত (র‌্যাপিড ইজাকুলেশন) যে শব্দেই বলি না কেন যার হয় তার কাছে এটা তামাশার মতোই লাগে। যেন নিজের শরীরই নিজের সঙ্গে ঠাট্টা করছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। অতৃপ্তির এক কষ্টের ছাপ পড়ে দাম্পত্য জীবনে।

    তাই বলে এটা সবসময় রোগ নয়। কখনো কখনো এমনিতে হয় আবার এমনিতেই সেরে যায়। গবেষণায় দেখা গেছে প্রতি তিনজন পুরুষের মধ্যে একজনের এ ধরনের অভিজ্ঞতা হয় জীবনের কোনো না কোনো সময়।

    মানসিক যেসব কারণ এ ধরনের বীর্যপাতের সঙ্গে জড়িত
    ১. যৌন বিষয়ে অনভিজ্ঞতা।
    ২. যৌন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞানের অভাব।
    ৩. যৌনতা সংক্রান্ত ভ্রান্ত অবৈজ্ঞানিক ধারণা ।
    ৪. যৌনতা সংক্রান্ত নেতিবাচক ধারণা, যেমন- যৌনতা মানেই খারাপ, এই বিষয়ে চিন্তা করা, আলোচনা করা খারাপ কাজ ইত্যাদি।
    ৫. হস্তমৈথুন সম্পর্কে নেতিবাচক ধারণা, যেমন হস্তমৈথুনে যৌন ক্ষমতা নষ্ট হয়।
    ৬. সঙ্গিনীকে যৌন তৃপ্তি দেওয়া সংক্রান্ত অনিশ্চয়তায় ভোগা।
    ৭. ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হওয়া।
    ৮. মাদকাসক্ত রোগী নেশা ছাড়ার পর পর অথবা মানসিক কিছু কিছু রোগের ওষুধ গ্রহণ শুরু করার পর দ্রুত বীর্যপাত হতে পারে।

    যেকোনো নেতিবাচক ধারণা যখন মনের উপর হুমকি হিসেবে কাজ করে তখন এক ধরনের উদ্বিগ্নতা অ্যাংজাইটি তৈরি হয়। এক্ষেত্রে নেতিবাচক ধারণা আসে যৌন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞানের অভাব ও যৌনতা সংক্রান্ত ভ্রান্ত অবৈজ্ঞানিক ধারণা থেকে। মূলত এগুলো সমাজে প্রচলিত কিছু ধারণা যা বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় চলে আসে।

    সাইকিয়াট্রি সেক্স ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তেমন কিছু ধারণা বা মিথ তুলে ধরছি এ পর্বের লেখায়।

    যৌনতা সংক্রান্ত সমাজে প্রচলিত ধারণা বা জনশ্রুতি
    ১. দ্রুত বীর্যপাত একটি নিরাময় অযোগ্য রোগ।
    ২. অল্প বয়সে বা বিবাহপূর্ব জীবনে যারা নিজেদের উপর অত্যাচার করে তারা বিয়ের পরে এই রোগে ভোগে (বিবাহ পূর্ব অত্যাচার বলতে হস্থমৈথুনকে বুঝানো হয়েছে)।
    ৩. যৌন দুর্বলতার একটি লক্ষণ হলো বীর্য পাতলা হওয়া যা স্বপ্নদোষ বা হস্থমৈথুনের ফলে হয়।
    ৪. যৌনমিলনে বেশিক্ষণ থাকতে না পারাটা পুরুষের অক্ষমতা।
    ৫. দাম্পত্য সম্পর্ক ধরে রাখার জন্য স্ত্রীর যৌন তৃপ্তি অপরিহার্য।
    সাইকিয়াট্রি সেক্স ক্লিনিকে আসা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভোগা রোগীদের শতকরা ৭০% এ ধরনের ধারণা পোষণ করে। এই ৭০% এর প্রায় সবারই শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকের মধ্যে সীমাবদ্ধ। অপরদিকে শিক্ষিত ও উচ্চ শিক্ষিত সমাজে প্রচলিত ধারণাগুলো অন্যরকম।

    যৌনতা সংক্রান্ত শিক্ষিত সমাজে প্রচলিত ধারণা বা জনশ্রুতি
    ১. দ্রুত বীর্যপাত পুরোপুরি মানসিক ব্যাপার।
    ২. অবচেতন মনে থাকা কোনো দ্বন্দ্ব এ সমস্যার সৃস্টি করে।
    ৩. খাদ্যাভ্যাস এক্ষেত্রে সাহায্য করতে পারে।
    ৪. পর্নোগ্রাফিতে আসক্ত হলে এই রোগ হতে পারে।
    ৫. দাম্পত্য সম্পর্ক ধরে রাখার জন্য স্ত্রীর যৌন তৃপ্তি অপরিহার্য।
    ৬. যৌনমিলনে বেশিক্ষণ থাকতে না পারাটা পুরুষের অক্ষমতা।

    দেখা যাচ্ছে শিক্ষিত কিংবা অশিক্ষিত সবার মধ্যেই এই ধারণাটা প্রবল যে দাম্পত্য সম্পর্ক ধরে রাখার জন্য যৌন তৃপ্তি গুরুত্বপূর্ণ এবং মিলনে দীর্ঘক্ষণ থাকতে না পারাটা পুরুষের অক্ষমতা। কিন্তু সত্যিই কি তাই ?

    বিজ্ঞান অবশ্য ভিন্ন কথা বলে। দাম্পত্য সম্পর্ক শুধুমাত্র যৌন সম্পর্কের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে না। সেখানে দেওয়া নেওয়ার অনেক কিছুই থাকে। তবে যৌনতা একটা বিশেষ ভূমিকা রাখে। ক্লিনিকে আসা রোগীদের অনেকেই ডিভোর্সের ঝুঁকি বা হুমকির মধ্যে ছিলেন। কিন্তু ডিভোর্স বেশি দেখা গেছে যেখানে সম্পর্কে অন্যান্য দিকগুলো দুর্বল ছিল তাদের মধ্যে। পাঁচ বছরের অধিক পুরোনো দম্পতিদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ঝুঁকি আরো কম লক্ষ্য করা গেছে।

    মিলনে দীর্ঘক্ষণ থাকতে পারার সঙ্গে পুরুষের ক্ষমতা অক্ষমতার কোনো সম্পর্ক নাই। বেশির ভাগ রোগীর ক্ষেত্রে পুরুষত্বের সঙ্গে জড়িত হরমোনের রিপোর্ট নরমাল এসেছে। তাই এধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের অহেতুক হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীদের ধারণা সেরোটনিন নামক জৈব উপাদান কমে গেলে এ ধরনের ঘটনা ঘটে। আর সেরোটনিন অনেক কারণেই কমে যেতে পারে যেমন পর্যাপ্ত ঘুম না হলে, বিষন্নতায় ভুগলে, দুশ্চিন্তায় বা মানসিক চাপে থাকলে ইত্যাদি।

    স্বপ্নদোষ বা অতিরিক্ত হস্থমৈথুন এর কোনোটাকেই দ্রুত বীর্যপাতের কারণ বলে চিহ্নিত করা যায়নি। পর্নোগ্রাফির সঙ্গেও তেমন কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। পর্নোগ্রাফি পূর্বের তুলনায় এখন অনেক বেড়েছে কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে সে তুলনায় প্রিম্যাচিউর ইজাকুলেশন সেভাবে বাড়েনি।

    কোনো খাবারের সঙ্গে এর সম্পর্ক আছে কি না তাও খুঁজে পাওয়া যায়নি। তবে অ্যালকোহল, বিয়ার, মারিজুয়ানা যৌন উত্তেজনা বাড়ায় এবং সময়কেও দীর্ঘায়িত করে। কিন্তু তা সাময়িক। এসব নেশা জাতীয় দ্রব্যে পরবর্তীতে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান জনিত সমস্যা দেখা দেয়। আর সব কথার শেষ কথা হলো প্রিম্যাচিউর ইজাকুলেশন পুরোপুরি নিরাময়যোগ্য রোগ। তাই এ বিষয়ে হতাশ না হয়ে যথাযথ চিকিৎসা নিন ভালো থাকুন, সুস্থ থাকুন।

    অক্ষমতা দাম্পত্য দ্রুত বীর্যপাত স্ত্রীর যৌন তৃপ্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডিমেনশিয়া: ভুলে যাওয়া রোগ
    Next Article আমার স্ত্রী মিথ্যে কথা বলে !
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    দাম্পত্য সম্পর্ক ঠিক না থাকলে জীবনে চরম মূল্য দিতে হয়

    May 28, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.