Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ঘরবন্দী দিনগুলিতে বয়স্করা কিভাবে সময় কাটাবেন?
    বিশেষজ্ঞের মতামত

    ঘরবন্দী দিনগুলিতে বয়স্করা কিভাবে সময় কাটাবেন?

    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলামBy প্রফেসর ডা. হেদায়েতুল ইসলামApril 19, 2020No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ঘরবন্দী জীবন অনেক সময় অসহনীয় হয়ে পরে, বিশেষ করে বৃদ্ধদের বেলায়। কারণ অনেকেই শারীরিকভাবে চলাচলে অক্ষম। যারা চলাচল করতে পারে তারাও এই করোনা পরিস্থিতিতে বের হতে পারছে না। তাই ঘরবন্দী সময়টুকু সুন্দরভাবে কাটানোর জন্য যে বিষয়গুলোতে আগ্রহ আছে বা যে বিষয়গুলো ভালো লাগে সেগুলো নিয়ে সময় কাটানো যেতে পারে। কারণ পরিবারের অন্য সদস্যরা যেমন: ছেলে-মেয়ে বা নাতি-নাতনিরাও এসময় বিপর্যস্ত কারণ অফিস-আদালত বা স্কুল-কলেজ সবই বন্ধ। সবাই একটা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছে।
    বৃদ্ধদের জন্য এই সময়টা খুব কষ্টদায়ক। তাই নিজের ভালো লাগার বিষয়গুলোকে এসময় প্রাধান্য দিতে হবে। যেমন: বই পড়া, লেখালেখির ইচ্ছা থাকলে নিজের জীবন নিয়ে লেখালেখি করা, গান শোনা, টেলিভিশনে বিভিন্ন ধরণের অনুষ্ঠান দেখা, ভ্রমণ কাহিনি পড়া ইত্যাদি। যদি স্বামী বা স্ত্রী দুজনেই বেঁচে থাকেন তবে দুজনে মিলে নিজেদের পছন্দের বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকতে পারেন। ব্যস্ততার জন্য যে বিষয়গুলো করা হয়নি সে বিষয়গুলো নিয়ে এখন ভাবা যেতে পারে।ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন। অতীতের আনন্দময় স্মৃতির কথা রোমন্থন করা যেতে পারে। যারা পড়াশোনা করতে পারেন, তাঁরা এসময় আগ্রহ আছে এমন বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন। ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় নিজের পছন্দের বিষয়ে বিভিন্ন ভিডিও বা ডকুমেন্টরি দেখা যেতে পারে।
    ব্যস্ততার কারণে আগে হয়তো অনেক আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা হতো না। এসময় তাদের সাথে ফোনে যোগাযোগ করে পারস্পরিক সম্পর্কের উন্নতি করা যেতে পারে। অনেক বন্ধু-বান্ধব হয়তো আছে যাদের খোঁজ নেওয়া হয়নি অনেকদিন। তাদের সাথে ফোনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। যারা খেলাধুলা পছন্দ করেন, তাঁরা স্পোটর্স চ্যানেলে বিভিন্ন খেলা দেখে সময় কাটাতে পারেন। আনন্দের খোরাক একেক জনের কাছে একেকরকম। কেউ গান শুনে. কেউ টেলিভিশন দেখে, কেউ বই পড়ে, কেউ গল্প করে আনন্দ পায়। তাই সময় কাটানোর জন্য যার যার ভালোলাগার বিষয়গুলো খুঁজে নিতে হবে। জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা রাখতে হবে। সংকটময় সময় কেটে গেলে কি কি করা যেতে পারে সেগুলো ভেবে রাখা যায়।
    নেতিবাচক চিন্তা থেকে উদ্বেগ ও দুঃশ্চিন্তার সৃষ্টি হয়। তাই নেতিবাচক চিন্তা-ভাবনা থেকে দূরে থাকতে হবে। করোনা সংক্রান্ত খবর যতো কম দেখা যায় ততই ভালো। স্বামী-স্ত্রী সারাক্ষণ পাশাপাশি থাকলে বিরক্তির সৃষ্টি হতে পারে, ভূল বোঝাবুঝি হতে পারে। এসময় পারস্পরিক বোঝাপড়া অনেক জরুরী। নিজেদের ভালো লাগার সময়গুলো মনে করে, জীবনের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করে সময়টাকে ভালো করে তোলা যায়। বৃদ্ধ বয়সে সীমাবদ্ধতার কারণে জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা কমে যায়। এসময় কারো অবহেলা বা তাচ্ছিল্য ভীষণভাবে কষ্ট দেয়। অপরদিকে ভালো ব্যবহার ভালো থাকতে প্রেরণা দেয়। তাই জীবনের ভালো দিকগুলো চিন্তা করতে হবে এবং খারাপ ও কষ্টদায়ক বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। জীবনকে উপভোগ করতে শিখতে হবে।
    শ্রুতি লিখন: খুশবু তাহসিন

    ঘরবন্দী দিন বয়স্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা অন্তত সাড়ে ১১ কোটি বলছে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়
    Next Article এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার বেশি কার্যকর
    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম

    Related Posts

    মানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত

    July 6, 2023

    বয়স্কদের দীর্ঘমেয়াদি রোগ : পরিবারের করণীয়

    February 6, 2023

    বয়স্কদের ওপর মাদকাসক্তির প্রভাব

    August 17, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.