Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 19
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কৃতজ্ঞতা প্রকাশের মানসিকতা এবং এর ইতিবাচক দিকগুলি
    ফিচার

    কৃতজ্ঞতা প্রকাশের মানসিকতা এবং এর ইতিবাচক দিকগুলি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 12, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কৃতজ্ঞতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক স্বাস্থ্য ভালো রাখা এবং এর সুষ্ঠু বিকাশে দৈনন্দিন যে সব ইতিবাচক কাজ করতে বলা হয় সেগুলোর মধ্যে অন্যদের উপকারের মান দেওয়া বা কৃতজ্ঞতা প্রকাশ একটি অন্যতম কাজ। যে ব্যক্তি নিয়মিত কৃতজ্ঞতা বোধের চর্চা করতে পারে তার মাঝে খুব সহজেই অন্যান্য ইতিবাচক মানসিক গুণাবলীর বিকাশ ঘটে।

    মনস্তত্ত্ববিদগণ সাধারণত সে সব কাজ বেশী করে করতে বলেন যেগুলো আমাদের মধ্যে ইতিবাচক অনুভূতির বিকাশ ঘটায়। প্রতি দিন আমাদের সাথে যত রকম ভালো ঘটনা ঘটে বা যে বিষয় গুলো আমাদের ভাললাগে সেগুলো লিখে রাখার পরামর্শ তারা প্রদান করেন। কারণ, যে কোন কিছু লিখে রাখলে সেটি আমাদের মনে দীর্ঘস্থায়ীত্ব লাভ করে আর ইতিবাচকএবং ভাললাগার বিষয় যত বেশী দীর্ঘস্থায়ী হবে, আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচার আচরণেও তার ইতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হবে। ঠিক একইভাবে, যখন আমরা আমাদের প্রতি অন্যদের ইতিবাচক কাজ, চিন্তাভাবনা, মানসিকতার প্রশংসা করি এবং সেগুলো মনে রাখি, সেই ব্যক্তির প্রতি আমাদের ইতিবাচক ধারণা বজায় থাকে এবং আমরাও খুশি থাকি। সব মানুষের মাঝেই ভালো মন্দ উভয় গুণাবলী রয়েছে। কিন্তু আমরা যদি মানুষের নেতিবাচক দিকগুলোর প্রতি খেয়াল না করে বরং তাদের ইতিবাচক দিকগুলোকে মনে রাখি, তাদের তিক্ত কথাকে নয় বরং সহমর্মী মনোভাবকে মনে রাখি এবং সেগুলোর প্রতি শ্রদ্ধা জানাই, তাহলে আমাদের নিজেদের মধ্যে যেমন মানসিক অশান্তি  থাকবেনা তেমনি অন্যদের সাথে আমাদের মনস্তাত্ত্বিক সৌহার্দও আরও বৃদ্ধি পাবে। আর এই কৃতজ্ঞতা প্রকাশ আমাদের নিজেদের সামাজিক, মনস্তাত্ত্বিক এবং শারীরিক সকল ধরণের বিষণ্ণতার হার কমাতে সহায়তা করে। নিচে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

    ১) কৃতজ্ঞতা বোধের চর্চা আমাদের সামাজিক ভাবে ভালো থাকতে সহায়তা করেঃ
    বিভিন্ন গবেষণায় দেখা গেছে সামাজিক জীবনে অন্যান্যদের ইতিবাচক চিন্তাভাবনা, কাজকর্ম ইত্যাদির প্রতি বেশী মনযোগী হওয়া এবং দৈনন্দিন জীবনে এগুলোকে সংরক্ষণ করা আমাদের সামাজিকভাবে ভালো থাকতে সহায়তা করে। এটি একজন মানুষের মাঝে নৈতিক দায়িত্ব বাড়ায় এবং তাকেও অন্যদের প্রতি সদয় আচরণ ও চিন্তাভাবনায় অনুপ্রাণিত করে। এতে করে অন্যদের সাথে তার সম্পর্ক আরও দৃঢ় হয় এবং সামাজিকভাবে সবার মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে এবং সবাই ভাল থাকে। যেমন, কৃতজ্ঞতা বোধের মানসিকতা শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করে। আবার শ্রমিকদের প্রতি মালিকের কৃতজ্ঞতা বোধ তাদের মাঝে কর্ম স্পৃহা বাড়িয়ে তাদের দৈনন্দিন কর্ম দক্ষতা বৃদ্ধি করে।

    ২) কৃতজ্ঞতা বোধের চর্চা মানসিক স্বাস্থ্য ভালো রাখেঃ
    গবেষণায় দেখা গেছে, অন্যদের প্রতি কৃতজ্ঞতা বোধের প্রকাশ এবং  ইতিবাচক মানসিক অবস্থা যেমন, সুখানুভূতি, মানসিক সন্তুষ্টি, এবং মনস্তাত্ত্বিক বোঝাপড়া ইত্যাদির ইতিবাচক যোগসূত্র রয়েছে। একটি গবেষণায় দেখা যায়, কৃতজ্ঞতা বোধ একজন মানুষের মাঝে আত্ম সন্তুষ্টির অনুভূতি সৃষ্টি করে। আবার আরেকটি গবেষণায় দেখা গেছে, এটি মানুষকে অন্যদের প্রতি ইতিবাচক আচরণে উদ্বুদ্ধ করে। আর এগুলো মানুষের ইতিবাচক মনস্তাত্ত্বিক পরিবর্তনের ফলেই সম্ভব হয়।

    ৩) কৃতজ্ঞতা বোধের বিকাশ আমাদের শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়ঃ
    অগণিত গবেষণায় কৃতজ্ঞতা প্রকাশের চর্চা এবং আমাদের শারীরিক স্বাস্থ্যের মধ্যাকার সম্পর্ক, যেমন, কার্ডিও ভাসকিউলার হেলথ, মানসিক চাপ, বেদনার ধারণা এবং নিদ্রা ইত্যাসদি নিয়ে ইতিবাচক ফলাফল উঠে এসেছে। কিছু গবেষণায় দেখা গেছে, কৃতজ্ঞতা প্রকাশের মানসিকতা আমাদের ডায়াস্টলিক রক্ত চাপের উন্নতি ঘটায়। আবার অন্য কিছু গবেষণায় দেখা গেছে, ঘুমানোর পূর্বে যে সব ব্যক্তি নিজের সাথে ঘটে যাওয়া সারা দিনের ভালো অভিজ্ঞতা গুলোর কথা মনে করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের রাতের ঘুম ভালো হয় এবং চিত্ত শান্ত থাকে। তাছাড়া যারা নিয়মিত এগুলোকে লিখে রাখার চর্চা করে তাদের মাথা ব্যাথা কম হয়, ত্বকের সমস্যা কম হয়, হজম ভালো হয় এবং শরীর সুস্থ থাকে।

    আমাদের সবার জীবনেই সুলখের সাথে সাথে সমস্যা আছে, দুঃসময়ও আছে। মতের অমিল হলে বা কোন কারণে কারও দ্বারা কষ্ট পেলে আমরা মানসিক ভাবে একদম ভেঙ্গে পড়ি। আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, হতাশ হই। কিন্তু আমরা যদি দৈনন্দিন জীবনে আমাদের সাথে ঘটে যাওয়া ভালো ঘটনা গুলি এসময় স্মরণ করি, কষ্ট দিয়ে ফেলা মানুষ গুলোর করা ভালো কাজ গুলোর কথা ভাবি তাহলে আমাদের এই মানসিক চাপ, মন খারাপ খুব সহজেই কমে যাবে। আমরা সবাইকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারবো এবং কৃতজ্ঞতা  বোধ আমাদের মাঝে ইতিবাচক মানসিক গুণাবলীর বিকাশ ঘটাবে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/social-instincts/202012/4-reasons-why-you-should-express-gratitude-every-day

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক রোগ চিকিৎসায় লুরাসিডন নিয়ে এলো হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস
    Next Article নারী-পুরুষ সম্পর্কঃ নতুন বিবাহিতদের সমস্যা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.