Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ওথেলো সিনড্রোমঃ ভালোবাসাজনিত সন্দেহপরায়ণতা
    মানসিক স্বাস্থ্য

    ওথেলো সিনড্রোমঃ ভালোবাসাজনিত সন্দেহপরায়ণতা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 23, 2019No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যে অভ্যাস রপ্ত করলে বাড়বে স্মৃতিশক্তি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ওথেলো সিনড্রোমঃ
    ঈর্ষা মানুষের খুব স্বাভাবিক একটি অনুভূতির নাম। ঈর্ষার বদৌলতেই মানুষ নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে যেমন, একইভাবে ঈর্ষার জন্য মানুষ নিজের এবং তার আশপাশের মানুষের জীবনকেও বিষিয়ে তুলতে পারে।
    ঈর্ষার কারণে মানুষের মনে জাগে সন্দেহ, আর সেই সন্দেহ যদি হয় ভালোবাসার মানুষটির উপর, তাহলে যে সে সম্পর্কের অবনতি ঘটবে, সে তো বলাই বাহুল্য। তবুও সাধারণ মানুষ হিসেবে একজনের মনে সন্দেহ জাগতেই পারে। কিন্তু অযৌক্তিক এবং ভিত্তিহীন সন্দেহ থেকে সৃষ্ট তিক্ততা সম্পর্কটি ধ্বংস করে ফেলতে পারে অনায়াসে।
    অনেক সময় প্রিয় মানুষটির উপর এহেন অযৌক্তিক এবং ভিত্তিহীন সন্দেহ এতোটাই মাত্রাতিরিক্ত হয়ে ওঠে যে, তা মানুষকে এমন সব কাজ করতে প্ররোচিত করে, যা তার নিজের এবং আশপাশের মানুষের জন্য বিপদ ডেকে আনে।

    অতিরিক্ত সন্দেহপরায়ণতার এই মানসিক ব্যাধির নাম প্যাথোলজিকাল জেলাসি (Pathological Jealousy), যার অর্থ হলো বিকারগ্রস্ত ঈর্ষা বা সন্দেহপরায়ণতা  (Morbid Jealousy)। এর আরেক নাম ওথেলো সিনড্রোম (Othello Syndrome)।
    কী এই ওথেলো সিনড্রোম?
    উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম ট্র্যাজেডি ‘ওথেলো’ এর মূল চরিত্র ওথেলোর নামানুসারে এ রোগের নামকরণ করা হয়েছে। শেক্সপিয়ারের বিখ্যাত এ ট্র্যাজেডিতে ওথেলো তার সৎ এবং সুন্দরী স্ত্রী ডেসডেমনার পরকীয়ায় জড়িয়ে পড়ার সন্দেহে তাকে হত্যা করে। পরে জানা যায়, তার সন্দেহ অমূলক ছিল। অযৌক্তিক সন্দেহপরায়ণতার এই মানসিক ব্যাধিকে এজন্যই দেওয়া হয়েছে ওথেলোর নাম।
    ব্রিটিশ মনোরোগ বিশেষজ্ঞ জন টড ১৯৫০ সালে ওথেলো সিনড্রোমের বিষয়টি প্রথম উত্থাপন করেন।
    ওথেলো সিনড্রোম তথা প্যাথলজিকাল জেলাসি বলতে কোনোরকম যুক্তি ছাড়াই সঙ্গীর প্রতি মাত্রাতিরিক্ত সন্দেহপরায়ণতা এবং অবিশ্বাস এবং তা থেকে সৃষ্ট নানাবিধ সমস্যাকে বোঝায়। এতে সন্দেহের বশবর্তী হয়ে মানুষ অনলাইনে উত্যক্ত করা, আড়িপাতা থেকে শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন, এমনকি খুন পর্যন্ত করে ফেলতে পারে। কিন্তু অধিকাংশ সময়েই দেখা যায় যে, ব্যক্তিটির সন্দেহ ভিত্তিহীন ছিল। এ মানসিক ব্যাধিতে মানুষ তার যৌক্তিকভাবে চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে, ঈর্ষা ও সন্দেহের দহনে সে অকল্পনীয় কাজ করতে বাধ্য হয়। নিজের প্রিয় মানুষটির ক্ষতি করতেও সে কুণ্ঠাবোধ করে না। অনেক সময় সে নিজের সন্তানদেরও ক্ষতি করে বসতে পারে।
    কারা আক্রান্ত হয়?
    ১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়ায় একটি পরীক্ষায় দেখা গেছে, ওথেলো সিনড্রোমের ২০টি কেসের মধ্যে আক্রান্ত ১৯ জনই পুরুষ। নারীদের চেয়ে পুরুষদের মধ্যে এ ব্যাধি দেখা যায় বেশি। ওথেলো সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের শতকরা ৮০ ভাগই বিবাহিত। এ ব্যাধির কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। ২৮ বছরের তরুণ থেকে শুরু করে  থেকে ৭৭ বছর বয়সী বৃদ্ধের মাঝেও এ রোগের লক্ষণ দেখা গিয়েছে। সঙ্গীর প্রতি সহিংসতার ক্ষেত্রেও নারীর চেয়ে পুরুষের হার বেশি। হত্যা করার ক্ষেত্রেও পুরুষদের সংখ্যা বেশি। অনেক সময় দেখা যায় যে, আক্রান্ত ব্যক্তি সঙ্গীকে হত্যার পর আত্মহত্যা করে থাকে।
    কেন দেখা দেয় এই সিনড্রোম?

    ওথেলো সিনড্রোমকে এক ধরনের ওসিডি (OCD) তথা Obsessive Compulsive Disorder বলা চলে। এক্ষেত্রে সঙ্গীর উপর ব্যক্তির মালিকানা আছে বলে সে মনে করে এবং এ মালিকানা সম্পর্ক রক্ষার জন্য প্রয়োজনীয় বলে বিশ্বাস করে। মালিকানাকে খর্ব করতে পারে এমন কিছুই সে মেনে নিতে পারে না। সঙ্গীর উপর তার মাত্রাতিরিক্ত আকর্ষণ থেকে সন্দেহ করার প্রবণতা সৃষ্টি হয়, তা যতই অযৌক্তিক হোক না কেন। তার সন্দেহকে ভুল প্রমাণ করলেও তা সে মেনে নেয় না বরং তার সন্দেহটিই ঠিক, এমন বিশ্বাসে অটল থাকে।
    ওথেলো সিনড্রোমের সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হয়, এর সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে ব্যক্তির ভালোবাসা ঘাটতির বোধ, নিরাপত্তাহীনতা, আত্মবিশ্বাসের অভাব, অবলম্বন হারানোর ভীতি এবং তার জন্য সঙ্গীকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা।
    অন্য আরো কিছু বিষয়ের সাথে ওথেলো সিনড্রোমকে সম্পর্কিত করা যায়। এর মধ্যে রয়েছে মাদকাসক্তি, ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, ব্রেইন ডিজঅর্ডার, পার্সোনালিটি ডিজঅর্ডার ও নানা মানসিক ব্যাধি। ওথেলো সিনড্রোমের পেছনে এই বিষয়গুলো চলক হিসেবে কাজ করে থাকে। অনেকে আবার ওথেলো সিনড্রোমকে এসব রোগের লক্ষণও মনে করে থাকেন।
    কী কী লক্ষণ দেখা যায়?
    ওথেলো সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির আচরণেই রোগের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। এগুলো হলো,
    ১। ব্যক্তি তার সঙ্গী অপর আরেকজনকে তার সময় এবং মনোযোগ দিচ্ছে- এ অভিযোগ তোলা।
    ২। সঙ্গীর আচরণ নিয়ে প্রশ্ন তোলা।
    ৩। সঙ্গী ফোনে কাদের সাথে কথা বলছে তা নিয়ে সর্বক্ষণ জেরা করা।
    ৪। সঙ্গীকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম (যেমন- ফেসবুক, টুইটার ইত্যাদি) ব্যবহার করতে না দেওয়া। অথবা ব্যবহার করতে দিলেও তার পাসওয়ার্ড নিজের কাছে রাখা এবং প্রায়ই তাতে ঢুঁ মারা।
    ৫। সঙ্গীর ফোনে আড়িপাতা।
    ৬। অনুমতি ছাড়া সঙ্গীর ব্যক্তিগত জিনিসপত্রে (ব্যাগ, কাগজপত্র ইত্যাদি) হাত দেওয়া।
    ৭। সঙ্গী কোথায় গেছে, কার সাথে গেছে, কেন গেছে তা নিয়ে সবসময় জেরা করা।
    ৮। সঙ্গীর চলাফেরার পরিধি সীমাবদ্ধ করে ফেলা।
    ৯। সঙ্গীকে অন্যের সাথে মিশতে বাধা দেওয়া।
    ১০। সঙ্গীকে তার পছন্দের বা শখের কাজ করতে বাধা দেওয়া। এ রোগে আক্রান্ত এক নারী তার স্বামীকে রোমান্টিক গান শুনতে এবং চলচ্চিত্র দেখতে বাধা দিতেন, কেননা তার সন্দেহ ছিল, তার স্বামী সেই গানের গায়িকার বা চলচ্চিত্রের অভিনেত্রীর প্রেমে পড়ে যেতে পারেন। আরেক ক্ষেত্রে দেখা গেল, আক্রান্ত এক পুরুষ তার স্ত্রীকে বই পড়তে বাধা দিত, পাছে যদি তার স্ত্রী বইয়ের কোনো চরিত্রের প্রেমে পড়ে যায়!
    ১১। সঙ্গীকে তার কর্মক্ষেত্রে বাধা দেওয়া।
    ১২। সমাজে মেশার ক্ষেত্রে সঙ্গীর উপর নানা ধরনের বিধি-নিষেধ, শর্তাবলি আরোপ করা।
    ১৩। যুক্তি ছাড়াই সঙ্গীর উপর পরকীয়ার অভিযোগ তোলা।
    ১৪। সন্দেহের দরুন সঙ্গীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন অথবা যার সাথে তাকে জড়িয়ে সন্দেহ করা হয়, তাকে আক্রমণ করা।
    ১৫। নির্যাতন থেকে বাঁচার চেষ্টা করলে সঙ্গীর উপর পরকীয়ার অভিযোগ তোলা। নির্যাতনের কারণে দাম্পত্য জীবনে যৌনমিলন বাধাগ্রস্ত হলে তার জন্য সঙ্গীর পরকীয়াকে দায়ী করা।
    ১৬। সন্দেহপরায়ণতার অভিযোগ অস্বীকার করা।
    ১৭। সন্দেহ ভুল প্রমাণ হলেও সেই সন্দেহকে আঁকড়ে রাখা, কোনো যুক্তি না মানা।
    ১৮। বিশ্বাসের চরম অভাব তৈরি হওয়া।
    তাহলে উপায়?
    রোগের চিকিৎসার পূর্বে রোগের মূল্যায়ন করা জরুরি। ওথেলো সিনড্রোম মূল্যায়নের ক্ষেত্রে যেসব বিষয় লক্ষ্য রাখতে হয় তা হলো,
    ১। রোগীর আর কোনো মানসিক ব্যাধি আছে কিনা।
    ২। রোগীর সহিংসতার বা আত্মঘাতী হবার রেকর্ড আছে কিনা।
    ৩। সঙ্গীর সাথে তার সম্পর্কের ধরন।
    ৪। রোগীর পরিবার এবং তার বেড়ে ওঠার ইতিহাস।
    ৫। রোগীর বয়ান।
    ৬। সঙ্গীর বয়ান।
    ৭। সন্তান থাকলে তাদের জন্য বিষয়টি কতটা ঝুঁকিপূর্ণ, তা নিরুপণ।
    এ রোগের চিকিৎসা দুটি পর্যায়ে হয়ে থাকে। প্রথমত, যে মানসিক রোগে আক্রান্ত, তার জন্য প্রয়োজনীয় পথ্য সেবন। এরপর আসবে প্রয়োজনীয় কাউন্সেলিং।
    এ কাউন্সেলিং রোগী এবং সঙ্গী উভয়কেই নিতে হয়। অনেক সময় রোগী এত বেশি সহিংস হয়ে যায় যে, সে তার পরিবারের জন্য বিপদজনক হয়ে পড়ে। এসব ক্ষেত্রে চিকিৎসার জন্য রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়াই শ্রেয়। কারণ, কখনো কখনো পরিবার থেকে কিছুটা দূরত্ব রাখাও দরকার হয়ে পড়ে রোগীর জন্য।
    আরেকটি বিষয়, এই রোগে ভুক্তভোগী কিন্তু শুধু তার একজন সঙ্গীই নয়, কারণ এ রোগের রোগী একইসাথে অত্যাচারীও বটে। তাই সহিংসতা শুরু হয়ে গেলে তা পারিবারিক নির্যাতনের অন্তর্গত হবে। সেজন্য নিরাপত্তার স্বার্থেই তখন অন্যদেরও প্রয়োজনে আইনের আশ্রয় নিতে হবে।
    ওথেলো সিনড্রোমের নামটি অপরিচিত শোনালেও এর চিহ্ন আমরা আমাদের আশপাশেই দেখতে পারবো। আমাদের দেশে মানসিক স্বাস্থ্যের বিষয়ে সাধারণ মানুষের সচেতনতার অভাব রয়েছে। চারপাশে কোনো ব্যক্তির মাঝে এই রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসক ও আইনের আশ্রয় নেওয়া জরুরী।

    ওথেলো সিনড্রোম ওসিডি ভালোবাসা মনের খবর সন্দেহপরায়ণতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসিলেটে মনোরোগবিদ্যা বিভাগের ষষ্ঠ রেসিডেন্ট ব্যাচ এর অভ্যর্থনা
    Next Article মজবুত করুন সম্পর্কের বন্ধন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    September 15, 2026

    আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

    August 18, 2026

    আমি নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলি। কোনো ভাবেই এর থেকে বেরিয়ে আসতে পারছি না।

    July 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.