Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » এবারের পহেলা বৈশাখ ও কোভিড-১৯
    বিশেষজ্ঞের মতামত

    এবারের পহেলা বৈশাখ ও কোভিড-১৯

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 13, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    পহেলা বৈশাখ ও কোভিড-১৯
    পহেলা বৈশাখ ও কোভিড-১৯
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের এই উপমহাদেশের গ্রাম অঞ্চলে সম্রাট আকবরের শাসন আমল থেকে পালিত হয়ে আসছে পহেলা বৈশাখ। সময় পরিবর্তনের সাথে সাথে শহর অঞ্চলেও পহেলা বৈশাখ পালনের রীতি চালু হয়েছে। চৈত্র মাসের শেষের দিকে শুরু হয়ে যায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি।
    গ্রামের সহজ সরল মানুষ গুলো পুরাতন বছরের জরাজীর্ণতা কে পিছনে ফেলে দেনাপাওনা মিটিয়ে নতুনবর্ষ কে বরণ করতে নানা প্রস্তুতি নিতে শুরু করে। পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামে ও শহরে মেলা বসে মেলা দুই থেকে তিন দিন থাকে। এই মেলাকে কেন্দ্র করে ছোট বড় অনেক বাবসায়ী নানান রকম জিনিসপত্র তৈরি করেন বিক্রির উদ্দেশ্যে।
    কোভিড -১৯ এবারের পহেলা বৈশাখের আনন্দকে বিষাদে পরিণত করেছে। ফলে যে সকল বাবসায়ী পহেলা বৈশাখ কে কেন্দ্র করে অপেক্ষা করছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন, দিন গুনছিলেন তাদের এখন মাথায় হাত। বর্তমানে তারা মানসিক ভাবে ভেঙে পড়েছেন এবং আশার আলোয় আজ তারা হতাশগ্রস্ত।
    আমাদের দেশের মানুষের পহেলা বৈশাখের একটি বিশেষ দিক হলো সকালে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত অথবা চেপা শুটকী ভর্তা দিয়ে পান্তা ভাত খেয়ে দিন শুরু করা। গ্রামে আজও একটা কথা প্রচলিত আছে যে, বছরের প্রথম দিনে মাছ দিয়ে খেতে পারলে সারা বছর মাছ দিয়ে খাওয়া যাবে । তাই এই দিনে প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী ছোট বা বড় মাছ কেনার চেষ্টা করে। আর যাদের মাছ কেনার সামর্থ্য নেই তারাও এই দিনটি কে কেন্দ্র করে চেপা শুটকী হলেও কিনে আনে।
    আজ বাংলা চৈত্র মাসের ৩০ তারিখ। আর একদিন পর পহেলা বৈশাখ ১৪২৭। বর্তমানে কোভিড -১৯ এর কারণে সারা দেশ লকডাউন । দেশের শ্রমজীবি মানুষ আজ কর্মহীন। কর্মহীন মানুষ গুলো তাদের চাহিদা মতো খাদ্যসামগ্রী পাচ্ছে না।
    ১২ এপ্রিল একটি সংবাদ মাধ্যমে দেখলাম জামালপুরের অভাব গ্রস্ত মানুষ খাবার না পেয়ে ত্রানবাহী ট্রাকের খাদ্য সামগ্রী জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। দৃশ্যটি দেখে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি ছবির কথা আমার মনে এলো। সেখানে তিনি দেখিয়েছিলেন , মানুষ আর কুকুর খাবার নিয়ে কাড়াকাড়ি করছে।
    এই মহাবিপর্যয়ের মাঝেও কিছু মানুষ খাদ্য সামগ্রী অভাবগ্রস্তদের মাঝে বিতরণ না করে নিজের ঘরের মাটির নিচে লুকিয়ে রাখছে ! মানসিক বিকার গ্রস্ত না হলে কি পৃথিবীর,দেশের,দেশের মানুষের চরম দুর্দিনে এই রকম গর্হিত কাজ কোন মানুষ করতে পারে!
    লকডাউন অবস্থায় আমরা আমাদের যার যার শক্তি, সামর্থ্য অনুযায়ী একজন অন্যজনের পাশে এসে দাঁড়াতে পারি। আগে যেখানে তিন বেলা খেতাম সেখানে দুই বেলা খেয়ে একবেলার অর্থ আমরা আমাদের নিজ নিজ দুর্বল আত্মীয়দের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, তাদের মনের খবর নিতে পারি।
    আগে পহেলা বৈশাখ উপলক্ষে যেখানে শাড়ি, জামাকাপড়,মেসিং অলংকার,বড় ইলিশ মাছ,ঘুরতে যাওয়া বাবদ খরচ ইত্যাদি এগুলো বর্তমানে আমরা যার যার অভাব গ্রস্ত পরিচিত,বাসার দারোয়ান,ড্রাইভার,বুয়া তাদের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।
    যে যার অবস্থানে থেকে একটি করে যদি ভালো কাজ করতে পারি তাহলে কি যে এক মানসিক ভালো লাগার শান্তি! তা শুধু ঐ ভালো কাজটি করার পরই (পরম শান্তির) অনুভূতি উপলব্ধি করা যাবে।
    মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদের মানুষ হিসেবে সবার নিজের ইনসাইড (আমার ভিতরের আমি ) নিয়ে কাজ করতে হবে। আমরা সব সময় কমফোর্ড জোনে (আরামের স্থানে) থাকতে চাই তাই আমরা নিজের সাথে নিজে দাড়াতে চাই না, ভয় পাই। আমার ইনসাইড ভালো না হলে আমি নিজে কে কখনোই ভালো ভাবে চিনবো না। আর নিজের ইনসাইড কে চেনার বা যাচাই করার এখনই ভালো সময়।
    আর কিছুদিন পর আসবে পবিত্র রমজান মাস। এই পবিত্র রমজান মাসে আমরা সবাই রোজা রাখবো,বেশি বেশি আল্লাহর ইবাদত করবো,আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো, তিনি যেন আমাদের সবাইকে কোভিড -১৯ এর ভয়াবহতা থেকে হেফাজত করেন , সমস্ত অন্ধকার কাটিয়ে আমরা সবাই আবারও হাসি ভরা মন,হাসি মাখা মুখ নিয়ে সকাল বেলার সূর্যের স্নিগ্ধ আলো উপভোগ করতে পারি।
    লেখক: আয়শা আখতার বানু ফেনসী, সাইকোলজিস্ট, মানসিক স্বাস্থ্য বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল,রংপুর। 

    কোভিড ১৯ পহেলা বৈশাখ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকোভিড-১৯ এর চিকিৎসায় এন্টিম্যালেরিয়ালস
    Next Article নালন্দা স্কুল শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে বেশি ভাবছে: বহ্নি বেপারী
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার: নিজের কোনো বিশেষ অঙ্গকে স্বাভাবিক ভাবতে না পারা

    October 2, 2023

    মানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত

    July 6, 2023

    করোনা পরবর্তী সময় : শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নজর রাখা জরুরী

    June 15, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.