চিকিৎসা শিক্ষায় বিশেষ অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) কর্তৃক ফেলোশিপ অব কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (এফসিপিএস) ডিগ্রি অর্জন করেছেন আরও ৫ জন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ।
চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিতে এফসিপিএস পাশ করেছেন—
-
ডা. সিফাত ই সাইদ , সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাইকিয়াট্রিতে এফসিপিএস পাশ করেছেন—
-
ডা. আফসানা আনোয়ার, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ, ঢাকা।
-
ডা. আফিয়া শারমিন, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ, ঢাকা।
-
ডা. উম্মে সালমা ,ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ, ঢাকা।
- ডা. শাফিকা আফরোজ, সহকারী অধ্যাপক, সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম।
মনের খবরের সম্পাদক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH)-এর সভাপতি অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব পদোন্নতি প্রাপ্তদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এই সাফল্য দেশের মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, বিশেষত শিশু ও কিশোর মনোরোগবিদ্যা এবং সাধারণ সাইকিয়াট্রি চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এফসিপিএস ডিগ্রি অর্জনের মাধ্যমে তারা দেশের মনোরোগ চিকিৎসা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিলেন। বিশেষ করে শিশুকিশোরদের মানসিক স্বাস্থ্য, প্রাপ্তবয়স্কদের মানসিক সমস্যা এবং সার্বিক মনোসামাজিক সহায়তা প্রদানে তাদের ভূমিকা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের জনস্বাস্থ্য খাতে একটি ইতিবাচক সংযোজন।
আরও পড়ূন:

