Close Menu
    What's Hot

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 17
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      Recent

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 16, 2026

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      Recent

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ইরিটেবল বাওয়েল সিনড্রোম: পেটের সমস্যায় মানসিক চিকিৎসকের ভূমিকা- ২য় পর্ব
    ফিচার

    ইরিটেবল বাওয়েল সিনড্রোম: পেটের সমস্যায় মানসিক চিকিৎসকের ভূমিকা- ২য় পর্ব

    ডা. ওয়ালিউল হাসনাত সজীবBy ডা. ওয়ালিউল হাসনাত সজীবAugust 2, 2015No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আই বি এস) নিয়ে প্রথম পর্বে এ রোগ কী, কেন হয়, এর লক্ষণগুলো কী কী এবং এর চিকিৎসা পদ্ধতি কেমন হবে তা নিয়ে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
    আগের লেখাতে মুনির সাহেবকে (যিনি একজন আই বি এস রোগী) যখন বলা হয়েছিলো মানসিক চিকিৎসকের স্মরণাপন্ন হতে তখন তিনি অবাক হয়েছিলেন, প্রশ্ন করেছিলেন, ‘আই বি এস কি মানসিক রোগ?’
    এ  লেখায় মুনির সাহেবের প্রশ্নের উত্তরে আই বি এ- এর সঙ্গে মানসিক রোগের সম্পর্ক ও এর চিকিৎসায় মানসিক চিকিৎসকের ভূমিকা কী তা জানানোর চেষ্টা থাকবে।
    আই বি এস ও মানসিক সমস্যা একই সঙ্গে থাকতে পারে, কিন্তু একটির কারণেই অন্যটি হয়, এমন কোনো প্রমাণ বা এ দুটোর মধ্যে সুনির্দিষ্ট কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় নি।
    আই বি এস শুরু হতে পারে জীবনের কোনো ঘটে যাওয়া খারাপ ঘটনা, জীবাণু সংক্রমনের পর, দীর্ঘ রোগে ভোগার পর, এমনকী আগে থেকেই চলে আসা মানসিক রোগের কারণেও।  মানসিক চাপ, মানসিক বা শারীরিক আঘাত বা নির্যাতন যা আই বি এস এ আক্রান্ত করতে বা তা বাড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখে।  ঠিক একইভাবে অনেক মানসিক সমস্যার উৎস এই আই বি এস।  যেমন- দুঃশ্চিন্তাগ্রস্ত হওয়া, বিষন্নতা, সোমাটিক সিমটম ডিজঅর্ডারসহ আরো নানা কারণে এ রোগ দেখা দিতে পারে।  গবেষণায় দেখা গেছে ২০-৬০ ভাগ মানসিক সমস্যা আই বি এস রোগীর মধ্যে খুঁজে পাওয়া যায়।
    দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, রোগ নিয়ে ভয়-ভীতি মানুষের মন ও শরীরের ওপর সমানভাবে খারাপ প্রভাব ফেলে।  একটি আরেকটিকে প্রভাবিত  করতে থাকে। একটানা আই বি এস সমস্যায় ভোগার ফলে মানসিক সমস্যা দেখা দিতে পারে। এই মানসিক সমস্যা ও মানসিক চাপ আই বি এস-এর লক্ষণগুলো বাড়িয়ে দেয় দিন দিন।  মানসিক চাপ অন্ত্রের কার্যকারিতা ও প্রদাহ বাড়িয়ে দেয়। এমনকী অল্পতেই পেটে ব্যথা তৈরি করে।
    রোগের কারণে বারবার শারীরিক পরীক্ষা করানো, রোগ সম্পর্কে ধারণা কম থাকা, রোগীর মধ্যে দুঃশ্চিন্তা, ভয় ও রোগ নিয়ে ভ্রান্ত ধারণা যা রোগীর মানসিক চাপ বাড়িয়ে দেয় এবং রোগের লক্ষণগুলো বৃদ্ধি পেতে থাকে।
    কোনো কোনো ক্ষেত্রে আই বি এস এর লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই রোগী মানসিক কোনো সমস্যায় ভুগতে থাকে যা রোগী গুরুত্বহীন মনে করে।  আবার অনেক সময় দেখা যায় আই বি এস-এর সঙ্গে বিষন্নতার বিষয়টি পাশাপাশি থাকে। কিন্তু রোগী চিকিৎসকের স্মরণাপন্ন হন শুধু শারীরিক সমস্যাগুলোর জন্য।  ফলে দীর্ঘদিন মানসিক সমস্যাগুলোর কোনো চিকিৎসা হয় না এবং এই সব মানসিক সমস্যার জন্য রোগী তার আই বি এস নিয়ে দিনের পর দিন ভুগতে থাকেন।
    বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, মস্তিষ্ক-অন্ত্র অক্ষের জটিলতা আই বি এস-এর একটি কারণ।  কিছু কিছু জৈব রাসায়নিক যেমন-সেরটনিন (Serotonin),   নরইপিনেফ্রিন (Norepinephrine) এবং অপিওয়েডস (Opiods)  অন্ত্রের অতিরিক্ত কার্যকারিতা বা সংবেদশীলতাকে নিয়ন্ত্রণ করে। আবার বিভিন্ন মানসিক সমস্যায় ব্যবহৃত অ্যান্টিডিপ্রেসেন্টগুলো (Antidepressant) সেরটনিন (Serotonin) ও নরইপিনেফ্রিন (Norepinephrine) নামক জৈব রাসায়নিকগুলোর মাধ্যমে কাজ করে সরাসরি  মস্তিস্ক-অন্ত্র অক্ষে পরিবর্তন সাধন করে।
    যারা অনেক বেশি এবং দীর্ঘদিন ধরে আই বি এস-এর সমস্যায় ভুগছেন তাদের কেন্দ্রীয় ব্যথা নিয়ন্ত্রণকারী পদ্ধতিতে জটিলতা সৃষ্টি হয় যা সাধারণত কার্যকর হয় এইসব একই জৈব রাসায়নিকের জন্য। এসব জৈব রাসায়নিক যেমন সেরটনিন, নরইপিনেফ্রিন এবং অপিওয়েডস অন্যান্য মানসিক সমস্যার জন্যও দায়ী।
    যদিও একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত তবুও আই বি এস কোনো মানসিক রোগ নয়।  আই বি এস-এর কারণে মানসিক সমস্যা দেখা দিতে পারে আবার কোনো মানসিক চাপ বা মানসিক সমস্যার কারণে  আই বি এস শুরু হতে পারে।  তাই আই বি এস চিকিৎসায় মানসিক চিকিৎসকের ভূমিকাও গুরুত্বপূর্ণ।
    মানসিক চিকিৎসকের ভূমিকা:
    ১) দীর্ঘদিন রোগের কারণে রোগীর রোগ সম্পর্কে ভয় বা ভ্রান্ত ধারণা তৈরি হয়। অনেকে ভাবতে থাকেন এটা কোনো ক্যান্সার কিনা। চিকিৎসকের রোগীকে রোগ সম্পর্কে পর্যাপ্ত ধারণা না দেওয়ার জন্য অনেকাংশে দায়ী।  তাই প্রথমত রোগীকে পর্যাপ্ত সময় দিয়ে রোগটা সম্পর্কে সঠিক ধারণা দিতে মানসিক চিকিৎসক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
    ২) আই বি এস-এর যেসব রোগী পূর্ব থেকেই মানসিক সমস্যায় ভুগছেন যাদের অনেকে এসব সমস্যাকে কোনো সমস্যাই মনে করেন নাই, চিকিৎসাও নেন নাই, আবার যাদের আই বি এস এর পাশাপাশি মানসিক সমস্যা রয়েছে, একজন মানসিক চিকিৎসক সেসব সমস্যা খুঁজে বের করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
    ৩) বিভিন্ন ধরণের চিকিৎসা পদ্ধতির মধ্যে কিছু কিছু ওষুধ যেমন- অ্যান্টিডিপ্রেসেন্ট (Antidepressent), অ্যাংসিওলিটিস (Anxiolytics), মুড স্টেব্যুলাইজারস (Mood stabilizers), অ্যান্টিসাইকোটিকস (Antipsychotis) এর  যথাযথ প্রয়োগ একজন মানসিক চিকিৎসকই করতে পারেন। অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যথা কমাতে, দৈনন্দিন স্বাভাবিক কার্যকারিতা বাড়াতে এমনকি আই বি এস এর লক্ষণগুলো কমাতে সাহায্য করে।
    গবেষণায় দেখা যায়, যেসব রোগীকে আই বি এস-এর ক্ষেত্রে অ্যান্টিডপ্রেসেন্ট দেওয়া হয়েছিল তাদের মধ্যে প্রতি তিন থেকে চার জনের মধ্যে একজনের রোগের লক্ষণ হ্রাস পেয়েছে।
    আরেকটি গবেষণায় দেখা গেছে, অ্যান্টিসাইকোটিকস  যেমন রিসপারিডন (Risperidone), ওলানজাপেইন (Olanzepine) এবং কোটাইয়াপেইন (Quietapine) ব্যবহার করে উপকার পাওয়া গেছে।  বিশেষ করে পেটের ব্যথা কমানোর ক্ষেত্রে। পেটের ব্যথা কমানোর জন্য মুড স্টেব্যুলাইজারের  ভূমিকাও খুঁজে পাওয়া গেছে।
    ৪) যেসব রোগী এক বছর পরেও অন্য চিকিৎসায় ভালো হন না তাদের জন্য সাইকোথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যা একজন মানসিক চিকিৎসকই সঠিকভাবে দিতে পারেন। যেমন-কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, মাইন্ডফুলনেস এবং হিপনোথেরাপি।
    সাইকোথেরাপি চাপের প্রতি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে আই বি এস-এর লক্ষণগুলো কমাতে সাহায্য করে।
    প্রায়শই দেখা যায় আই বি এস চিকিৎসায় অ্যান্টিডিপ্রেসেন্টের ব্যবহার জেনারেল প্র্যাকটিশনার থেকে শুরু করে পাক ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ পর্যন্ত করে থাকেন কোনো ধরনের মানসিক এসেসমেন্ট ছাড়াই।
    অনেক রোগীই আছেন যারা দীর্ঘদিন রোগে ভোগার পরও ঠিকমত জানেন না তাদের রোগটা কী? আই বি এ- এর সঙ্গে বা কারণে যে মানসিক সমস্যা থাকতে পারে বা নতুন রূপে দেখা দিতে পারে তাও অনেকের অজানা।
    তাই শুরুতেই একজন রোগীকে রোগ এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে পারলে মুনির সাহেবদের মতো  বিভ্রান্তিতে পড়তে হবে না। শুধু তাই নয় দীর্ঘদিনের রোগে ভোগার হাত থেকেও নিস্তার পেতে পারেন।
    ১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    আইবিএস ইরিটেবল বাওয়েল সিনড্রোম পেটের সমস্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডারঃ কীভাবে বুঝবেন আপনি গুরুতর বিষন্নতা রোগে ভুগছেন?-পর্ব ২
    Next Article শিশু যৌন নির্যাতনঃ প্রয়োজন অভিবাবকদের সচেতনতা
    ডা. ওয়ালিউল হাসনাত সজীব

    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ।

    Related Posts

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    November 17, 2026

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    November 17, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    সেপ্টম্বর সংখ্যা ২০২৬ ম্যাগাজিনের নিয়ন্ত্রিত হিংসা কীভাবে উপকারী হতে পারে এ নিয়ে মনোসামাজিক  বিশ্লেষণের কমেন্ট…

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.