প্রশ্ন: আমার মেয়ের বয়স ৯ বছর। কয়েক মাস ধরে সে স্কুলে যেতে চায় না। স্কুলে যাওয়ার কথা বললেই পেট ব্যথা, মাথা ব্যথা বা বমি বমি ভাবের কথা বলে। ছুটির দিনে আবার সে বেশ স্বাভাবিক থাকে। শিক্ষক বলেছেন ক্লাসে সে চুপচাপ থাকে এবং কারও সঙ্গে বেশি কথা বলে না। স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করে এবং আমাকে ছাড়তে চায় না। আমরা বুঝতে পারছি না সে সত্যিই অসুস্থ, নাকি কোনো ভয় বা মানসিক সমস্যার কারণে এমন করছে। কীভাবে বিষয়টি বুঝব এবং তাকে সাহায্য করব?
পরামর্শ: ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। মনোবিজ্ঞানে সেপারেশন অ্যাংজাইটি ডিজঅর্ডার বলতে একটা মানসিক রোগ আপনার মেয়ে হয়ত সেই রোগে ভুগছে। এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে, কোনো না কোনো কারণে-সেটা ব্যক্তিগত কারণ, শরীরিক কারণ, স্কুলের কারণ অথবা ফ্যামিলির কারণে-মানুষের ভেতরে এক ধরনের অ্যাংজাইটি কাজ করে। তখন সে তার অ্যাটাচমেন্ট ফিগার, মানে বিশেষ করে আমাদের দেশে মাকে, সে ছাড়তে চায় না। ক্লিনজিংয়ের মতো করে রাখে, মানে চারদিক থেকে আঁকড়ে ধরে রাখে। যখন মনে হয় যে আলাদা হচ্ছে বা আলাদা হবে, তখন তার মধ্যে একটা ভয় এবং বিভিন্ন রকমের অ্যাংজাইটি কাজ করে, বিভিন্ন রকমের সিম্পটম তৈরি করে যেটা আপনি বলেছেন-পেট ব্যথা, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ব্যথা তৈরি হয়।

আবার এটা অন্য কোনো রোগের কারণে বা অন্য কোনো সমস্যার কারণেও হতে পারে তবে সেপারেশন অ্যাংজাইটি হওয়ার সম্ভাবনাই বেশি। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে, যত কষ্টই হোক তাকে স্কুলে পাঠান, স্কুল বন্ধ করা যাবে না। তার পাশাপাশি তার যে অ্যাংজাইটি হয়, সে অ্যাংজাইটি কমানোর ব্যবস্থা করা। যদি আপনার সুযোগ থাকে, আপনি যেখানে থাকেন তার কাছাকাছি কোনো মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগে দেখাতে পারেন এবং কোনো একজন সাইকিয়াট্রিস্টের মতামত নিতে পারেন। পাশাপাশি তার হয়ত-বা সাইকোথেরাপির প্রয়োজন হতে পারে, সেটার ব্যবস্থা করা তো আপনি যদি চান যেকোনো মেডিক্যাল কলেজেও এটা করতে পারেন বা আপনার কাছাকাছি কোথাও করতে পারেন, অথবা আমাদের সাথেও ‘মনের খবর ফর কেয়ার’-এ যোগাযোেগ করতে পারেন। এখানেও আমরা এই ধরনের রোগীদের রেগুলার সেবা দিয়ে থাকি। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব
অধ্যাপক , মনরোগবিদ্যা বিভাগ,
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।


