Close Menu
    What's Hot

    মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

    সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

    জীবনে সুখী হওয়ার উপায়

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 18, 2026

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      Recent

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 18, 2026

      সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

      Recent

      সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 17, 2026

      জীবনে সুখী হওয়ার উপায়

      Recent

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ
    সাক্ষাৎকার

    সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

    Moner KhaborBy Moner KhaborNovember 18, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা  দেশের প্রথম সারির  দৈনিক পত্রিকা  আমার দেশের সাংবাদিক মুসান্না সাকিব ভাইয়ের  মুখোমুখি হয়েছিলাম।  তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। তার সাথে কথা বলেছেন, মনের খবরের প্রতিবেদক।

     

    মনের খবর: আসসালামু আলাইকুম।

    মুসান্না সাকিব: ওয়ালাইকুম আসসালাম।

    মনের খবর: আপনি কেমন আছেন?

    মুসান্না সাকিব: আলহামদুলিল্লাহ্‌, ভালো আছি।

    মনের খবর: আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন?

    মুসান্না সাকিব: আমি আমার দেশ পত্রিকায় সহসম্পাদক হিসেবে কর্মরত আছি।

    মনের খবর: আপনার কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানতে চাচ্ছিলাম।

    মুসান্না সাকিব: অবশ্যই, বলুন।

    মনের খবর: একজন সংবাদকর্মীর পেশায় কি দীর্ঘমেয়াদি মানসিক চাপের ঝুঁকি রয়েছে?

    মুসান্না সাকিব: অবশ্যই রয়েছে। সংবাদকর্মীদের পেশা অনেকটাই সময়নির্ভর ও চ্যালেঞ্জিং। প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে সংবাদ সংগ্রহ, সম্পাদনা এবং প্রকাশের কাজ করতে হয়। অনেক সময় জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, দুর্ঘটনা, রাজনৈতিক পরিস্থিতি কিংবা নানা সংকটময় বিষয় নিয়ে কাজ করতে হয়। এসব কারণে মানসিক চাপ তৈরি হওয়া স্বাভাবিক। দীর্ঘদিন এমন পরিস্থিতির মধ্যে কাজ করলে মানসিক ক্লান্তি, উদ্বেগ ও একধরনের অবসাদ তৈরি হতে পারে।

    মনের খবর: সংবাদের ভুলত্রুটির দায়ভার কি মানসিক চাপ বাড়ায়?

    মুসান্না সাকিব: অবশ্যই। সংবাদমাধ্যমের কাজের সঙ্গে দায়িত্বশীলতা ও বিশ্বাসযোগ্যতার বিষয়টি গভীরভাবে জড়িত। একটি ছোট ভুলও অনেক সময় বড় ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে। বিশেষ করে একজন সহসম্পাদক হিসেবে সংবাদ সম্পাদনার সময় তথ্যের নির্ভুলতা, ভাষার শুদ্ধতা এবং উপস্থাপনার বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হয়। কোনো ভুল হলে তার দায়ভার ও সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে মানসিক চাপ তৈরি হয়। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে যথাসম্ভব যাচাই-বাছাই করা জরুরি।

    মনের খবর: একজন সংবাদকর্মীকে প্রতিদিন নানা ধরনের সংবাদ লিখতে বা সম্পাদনা করতে হয়। সংবাদ লেখায় কি মানসিক চাপ তৈরি হয়?

    মুসান্না সাকিব: হ্যাঁ, তৈরি হয়। প্রতিদিন ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হয়। কখনো দুর্ঘটনা, সহিংসতা কিংবা মানুষের দুঃখ-কষ্টের খবর, আবার কখনো রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা বিষয় নিয়ে সংবাদ তৈরি করতে হয়। প্রতিটি বিষয়ের তথ্য বুঝে তা যথাযথভাবে উপস্থাপন করাও একটি চ্যালেঞ্জ। এর পাশাপাশি সময়ের চাপ থাকে। ফলে দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে কাজ করতে হয়, যা মানসিক ক্লান্তির কারণ হতে পারে।

    মনের খবর: মানসিক চাপ কি একজন সংবাদকর্মীর মনোযোগ, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমিয়ে দিতে পারে?

    মুসান্না সাকিব: অবশ্যই পারে। অতিরিক্ত মানসিক চাপ মানুষের স্বাভাবিক কর্মক্ষমতার ওপর প্রভাব ফেলে। একজন সংবাদকর্মীকে প্রতিনিয়ত তথ্য বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু মানসিক চাপ বেশি থাকলে কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অনেক সময় ছোটখাটো বিষয় ভুলে যাওয়া, সিদ্ধান্ত নিতে দ্বিধা কিংবা কাজের গতি কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই পেশাগত দক্ষতা ধরে রাখতে মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    মনের খবর: প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কীভাবে সংবাদকর্মীদের জন্য মানসিক স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ তৈরি করতে পারে?

    মুসান্না সাকিব: এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমত, সংবাদকর্মীদের কাজের সময় ও বিশ্রামের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে। অযথা অতিরিক্ত কাজের চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। ছুটি ও বিশ্রামের সুযোগ নিশ্চিত করা, সহকর্মীদের মধ্যে সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করা এবং কর্মীদের মতামত ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনা প্রয়োজন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনে পেশাদার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। কর্মীরা মানসিকভাবে ভালো থাকলে তাদের কাজের মান ও দক্ষতাও বৃদ্ধি পাবে।

    মনের খবর: মানসিক চাপ কমাতে অবসর সময়ে কী ধরনের কাজ করেন?

    মুসান্না সাকিব: কাজের বাইরে অবসর সময়টুকু নিজের মতো করে কাটানোর চেষ্টা করি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাই, বই পড়ি এবং পছন্দের বিষয় নিয়ে ভাবতে ভালো লাগে। কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। পাশাপাশি ধর্মীয় অনুশীলনও মানসিক প্রশান্তি পেতে সাহায্য করে। আমার কাছে মনে হয়, কাজের পাশাপাশি নিজের জন্য কিছুটা সময় রাখা খুবই জরুরি। এতে মানসিক প্রশান্তি ফিরে আসে এবং নতুন উদ্যমে কাজ শুরু করা যায়।

    মনের খবর: আপনার মূল্যবান সময় ও সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।

    মুসান্না সাকিব: আপনাকেও ধন্যবাদ। সংবাদকর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি, এ বিষয়ে আরও সচেতনতা তৈরি হবে এবং সংবাদমাধ্যমগুলো কর্মীদের মানসিক সুস্থতার বিষয়টিকে গুরুত্ব দেবে।

    আমার দেশ পত্রিকা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সচেতনতা সংবাদ সম্পাদনার চাপ সংবাদকর্মীদের মানসিক স্বাস্থ্য সাংবাদিকতা ও মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleজীবনে সুখী হওয়ার উপায়
    Next Article মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন
    Moner Khabor

    Related Posts

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    November 9, 2026

    মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

    November 8, 2026

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 18, 2026

    মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

    ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী মনোরোগ বিশেষজ্ঞ হেমিকা আগারওয়ালের মৃত্যুর প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন…

    সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

    জীবনে সুখী হওয়ার উপায়

    কৈশোরে সুখ পরিমাপক?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.