Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক চাপ থেকে বিষণ্ণতা: যেভাবে এড়াবেন
    মানসিক স্বাস্থ্য

    মানসিক চাপ থেকে বিষণ্ণতা: যেভাবে এড়াবেন

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 28, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক চাপ থেকে বিষণ্ণতা: যেভাবে এড়াবেন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আপনি সব সময় ও সব পরিস্থিতিতে হয়তো মানসিক চাপ এড়াতে পারবেন না কিন্তু মানসিক চাপ থেকে বিষণ্ণতার মতো সমস্যা যেন সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করতে পারেন।

    বিষণ্ণতা একটি স্বাভাবিক মানসিক সমস্যা যা বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। অনেক সময় প্রচেষ্টা এবং সর্বোত্তম পন্থা অবলম্বনের পরেও অনেককেই বিষণ্ণতায় ভুগতে দেখা যায়। তবুও কিছু কিছু বাস্তব ধর্মী বিষয় খেয়াল রাখলে আপনি আপনার মানসিক শক্তি ও সামর্থ্য এমন পর্যায়ে নিতে পারবেন যা আপনাকে উচ্চ মানসিক চাপ বা অশান্তি সহ্য করার বা নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা প্রদান করবে।

    মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় সম্পূরক খাদ্য গ্রহণ

    আলোচ্য কৌশল গুলোর মধ্যে সব থেকে সহজ এটি। যখন ব্যক্তি মানসিক চাপে ভোগেন বা বিষণ্ণতায় আক্রান্ত হন, তখন ব্যক্তি খাদ্যাভ্যাসের মাধ্যমে সহজে কষ্ট পান। তাই এ সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে শরীরে মাইক্রোনিউট্রিয়েন্টস বৃদ্ধির প্রয়োজন পড়ে।

    গবেষণায় দেখা গেছে, জীবনে বিভিন্ন বিপদ আপদ বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার পর সম্পূরক মাইক্রোনিউট্রিয়েন্ট বিশেষ ভাবে ভুক্তভোগীদের মানসিক চাপ এবং বিষণ্ণতার মতো সমস্যার সাথে লড়াই করতে সাহায্য করেছে।

    কিছু বিশেষ কাজ করুন

    মানসিক অবস্থা ভালো রাখতে আমাদের এ ধরণের বিশেষ কিছু কাজ করতে হয়। প্রথমত এমন কাজগুলো আমাদের করা উচিৎ যেগুলো আমাদের মাঝে আত্মসন্তুষ্টি এবং আত্মনিয়ন্ত্রণ বোধ উৎপন্ন করবে। তাছাড়া আমাদের এমন কাজগুলো করা উচিৎ যা আমাদের আনন্দ প্রদান করে।

    নিজের দৈনন্দিন জীবনকে কয়েকটি ভাগে বিভক্ত করুন এবং এমন সব কাজে সেই সময় গুলোকে ব্যয় করুন যা আপনাকে মানসিক চাপ থেকে দূরে রাখবে এবং আনন্দ দেবে। আর এ ধরণের কাজ নিয়মিত করুন।

    প্রাত্যহিক জীবনের বাইরে গিয়ে নতুন কিছু করুন

    প্রাত্যহিক জীবনের কাজ আমাদের মাঝে এক ধরণের একঘেয়ে অনুভূতি সৃষ্টি করে। তাই আপনার মনকে সন্তুষ্ট করতে পারে বা আপনি শান্তি পান প্রতিদিন এমন কিছু করুন। এটি আপনার জীবনে পূর্ণতা প্রদান করবে এবং একই সাথে মানসিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

    মানসিকভাবে পরিপক্ব হয়ে উঠুন

    আপনি মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে প্রতিরোধমূলক বা আত্মরক্ষামূলক, এই দুইভাবে নীতি সাজাতে পারেন। আত্মরক্ষামূলক নীতির মধ্যে অন্যতম যে নীতিটি অনুসরণ করতে পারেন সেটি হল আপনার আচার আচরণ, চিন্তা ভাবনা এবং মানসিকতার মান উন্নয়ন করুন। অর্থাৎ নিজেকে মানসিকভাবে আরও পরিপক্ক করে তুলুন। এতে আপনার মাঝে আত্মনিয়ন্ত্রণ শক্তি বাড়বে।

    প্রতিটি মানসিক যুদ্ধে মনোবল রাখুন

    যখন নিজেকে মানসিকভাবে অশান্ত মনে হবে তখন মনে রাখবেন, নতুন পরিস্থিতি আপনাকে নতুন চ্যালেঞ্জ নিতে সক্ষম করে তুলছে। এই সক্ষমতাকে অর্জন করতে মানসিক চাপকে জয় করার লক্ষ্যে সম্ভাব্য সকল প্রয়াস আপনাকে করতে হবে। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন সমস্যার সম্ভাবনাকে (যেমন- বিষণ্ণতা) সমূলে বিনাশ করে দিতে হবে।

    উপরের কৌশলগুলো অনুসরণ করলে আশা করা যায় যে, মানসিক চাপ নিয়ন্ত্রণে এবং বিষণ্ণতাকে দূরে রাখতে এগুলো আপনাকে যথেষ্ট সাহায্য করবে। কিন্তু এরপরেও যদি আপনি বিষণ্ণতার মতো মানসিক সমস্যার সম্মুখীন হয়েই যান, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/in-practice/202108/how-protect-yourself-depression-when-youre-stressed

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    মানসিক মানসিক চাপ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপে ওজন বাড়লে করণীয়
    Next Article আইটিপি রোগের লক্ষণ ও চিকিৎসা
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.