Close Menu
    What's Hot

    জীবনে সুখী হওয়ার উপায়

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 17
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      Recent

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 17, 2026

      জীবনে সুখী হওয়ার উপায়

      Recent

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » জীবনে সুখী হওয়ার উপায়
    টিপস্

    জীবনে সুখী হওয়ার উপায়

    Moner KhaborBy Moner KhaborNovember 17, 2026No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

     

    সুখী হওয়ার উপায় কী বা কীভাবে সুখী হওয়া যায়? এই প্রশ্নটা অধিকাংশ সময় আমাদের মনে চলে আসে। সুখের সংজ্ঞা একেকজনের নিকট একেকরকম। কারো নিকট স্বাধীনতায় সুখ, কারো নিকট সকলের সাথে মিলে মিশে থাকাটাই সুখ। আবার কারো নিকট মনের সুখই আসল সুখ।
    যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান এবং কগনিটিভ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক লরি স্যান্টোস বলেছেন, ‘সুখী হওয়া বিষয়টি এমন নয় যে এটা আপনা-আপনি হয়ে যায়। সুখী হওয়ার জন্যে আপনাকে এটা চর্চা করতে হবে’। জীবনে সুখী হতে হলে কিছু অভ্যাস এবং লাইফ-স্টাইলে পরিবর্তন আনতে হবে। অধিকাংশ মনোবিজ্ঞানী সুখী হওয়ার বেশকিছু উপায় উল্লেখ করেছেন। চলুন জেনে নেই এমনই কিছু উপায় সম্পর্কে-

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    ১. কৃতজ্ঞ হোন
    সবকিছুর জন্যই কৃতজ্ঞ হোন। যাদের কাছে বা যেসব জিনিসের কাছে আপনি কৃতজ্ঞ তার একটি তালিকা তৈরি করুন এবং কৃতজ্ঞতা জানান। এটা শুনতে খুব সহজ একই সাথে অদ্ভুত মনে হলেও নিয়মিতভাবে চর্চা করলে। এটি আপনার মনের সুখ অনেকটা বাড়িয়ে দিবে।
    ২. তুলনা করা বন্ধ করুন
    অন্যের সাথে নিজেকে তুলনা না করে, আপনার নিজের মধ্যে যা আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যান। অন্যরা আপনার মতো নয়, আপনিও অন্যদের মতো নন। আপনার চাহিদা, মানসিক অবস্থা, সামাজিক শিক্ষা সবই অন্যদের থেকে পৃথক। আপনার মধ্যে যা আছে তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করুন।
    ৩. নিজের সঙ্গে সৎ থাকুন
    নিজের মনে যে আচরণ বা কাজকে অসৎ বলে মনে হয়, তা বাদ দিন। অন্যথায় এ কাজগুলোই পরবর্তিতে আপনার মনোকষ্টের কারণ হবে।
    ৪. পর্যাপ্ত পরিমাণ ঘুমান
    গবেষণায় দেখা গেছে, সুস্বাস্থ্য, মস্তিষ্কের কার্যকারিতা এবং মানসিক সুস্থতার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। প্রাপ্তবয়স্কদের জন্য কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম জরুরি। ভালো ঘুম না হলে আপনার মেজাজ সবসময় খিটখিটে থাকবে এবং মানসিক অস্থিরতা আরো বেশি বৃদ্ধি পাবে।
    ৫. নিয়মিত ব্যায়াম করুন
    ব্যায়াম কেবল দেহকে সুস্থ রাখে না, মনকেও সুস্থ রাখে। প্রতিদিন ব্যায়াম করলে মানসিক যন্ত্রণা, উদ্বেগ, বিষণ্ণতা ইত্যাদি দূর হয়ে যায়। রাতে খাবারের পর প্রতিদিন কিছু সময় হাঁটার চেষ্টা করুন। এছাড়া, সকালে ঘুম থেকে উঠেই প্রকৃতির নির্মল পরিবেশে প্রতিদিন ব্যায়াম করুন।
    ৬. স্বাস্থ্যকর খাবার খান
    স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাস্থ্যের জন্য ভালো খাবারের কোনো বিকল্প নেই। খাবার দেহের ওপর যেমন প্রভাব ফেলে, তেমনি মনের মধ্যেও প্রভাব বিস্তার করতে সক্ষম। যেমন, কার্বোহাইড্রেট জাতীয় খাবারে সেরোটোনিন উপাদান রয়েছে।এই উপাদান ‘ভালো লাগার’ হরমোন নিঃসৃত করে। প্রোটিনে রয়েছে ডোপামিন; যা আমাদের মস্তিষ্কের সাথে দেহের সংযোগ স্থাপন করে। ডোপামিন হরমোন আমাদের আনন্দ ও খুশি-ভাব উৎপন্ন করে। চর্বিযুক্ত মাংস, হাঁস, ডাল এবং দুধে অনেক প্রোটিন থাকে।
    ৭. ধ্যান করুন
    প্রত্যেকদিন ১০ মিনিট করে মেডিটেশন বা ধ্যান করতে পারেন। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান এবং কগনিটিভ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক লরি স্যান্টোস বলেন, নিয়মিত ধ্যান করলে মন ভালো থাকে এবং এধরনের কাজে পূর্ণ মনোযোগ দিতে হয় যা মানুষকে সুখী হতে সাহায্য করতে পারে।
    ৮. পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটান
    গবেষণায় প্রমাণিত যে, পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটালে আপনি সুখী হবেন। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর দ্বারা তাদের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে এবং আপনার মাঝে থাকা হতাশা কেটে যাবে। এতে করে মন প্রফুল্ল থাকে।
    ৯. নিজেকে পুরস্কার দিন
    প্রতিদিন অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে, পরিশ্রমের পর একদণ্ড বিশ্রাম করবেন না। এক্ষেত্রে নিজের কাজের স্বীকৃতিস্বরূপ নিজেকে ভালো কোনো উপহার দিয়ে পুরস্কৃত করুন; দেখবেন এতে করে আপনি অনেক সুখ অনুভব করছেন। কিছুটা অদ্ভুত মনে হলেও নিজের ভালোর জন্যই নিজেকে পুরস্কার দিন।
    ১০. পরনিন্দা বাদ দিন
    অন্য মানুষের নিন্দা করা হলে তাতে প্রাথমিকভাবে মনের ওপর তেমন প্রভাব নাও পড়তে পারে। কিন্তু পরবর্তিতে তা মানুষের মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরনিন্দা করে বা অন্যকে ঘৃণা করে সময় নষ্ট
    করার জন্য জীবন নয়, বরং সকলকে সাদরে গ্রহণ করে সকলকে নিয়ে চলার মধ্যেই প্রকৃত সুখ।
    ১১. অন্যকে সহায়তা করুন
    সবসময় অন্যকে সহায়তা করুন। নিঃস্বার্থভাবে অন্যকে সহায়তা করার অভ্যাস আপনার মানসিক শান্তি বাড়িয়ে দেবে এবং দীর্ঘমেয়াদে আপনাকে সুখী করে তুলবে।
    ১২. মনোযোগী হোন
    নির্দিষ্ট একটি বিষয়ে যদি আপনি অত্যন্ত মনোযোগী হন তাহলে অন্য সব বিষয়গুলোর চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। ইউনিভার্সিটি অব শিকাগোর এক গবেষণায় দেখা গেছে, কোনো বিষয়ে এভাবে মনোযোগী হওয়া আপনার মানসিকতায় প্রভাব ফেলবে, যা আপনাকে সুখের দিকে নিয়ে যাবে।
    ১৩. বেশি করে হাসুন
    মানুষকে সুস্থ রাখতে সহায়ক একটি পন্থা হলো হাসি। এটি যেকোনো গুরুগম্ভীর পরিস্থিতি সামলাতেও কার্যকর। তাই বেশি করে হাসুন; কারণ হাসি মানুষের সুখ বৃদ্ধি করে।
    ১৪. নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন
    অন্যের বিষয়ে যারা সারাক্ষণ অভিযোগ করে তাদের এড়িয়ে চলুন। যেকোনো নেতিবাচক মানসিকতার ব্যক্তিই আপনার সুখের জন্য ক্ষতিকর। তাই যতটা সম্ভব নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন।
    ১৫. লক্ষ্য ঠিক করুন
    লক্ষ্য ঠিক করার দ্বারা আপনি আপনার জীবনের একটি অর্থ ঠিক করলেন। অন্য লোক আপনাকে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই বরং আপনি আপনাকে নিয়ে কী ভাবছেন সেটা মূল্যায়ন করুন ও লক্ষ্য পূরণে সঠিক কাজটি করুন।
    ১৬. আশাবাদী হোন
    আশা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি যেমন মানুষের বেঁচে থাকার অবলম্বন তেমন এটি সুখের জন্যও প্রয়োজনীয়। তাই আশা ত্যাগ করা যাবে না কোনোক্রমেই। আর এ আশাই আপনাকে সুখী রাখবে।
    সুখী হওয়ার বিষয়টি কোনো অলিক বা অবাস্তব বিষয় নয়। এর পেছনে কাজ করে নির্দিষ্ট কিছু যুক্তি। দুঃখ-সুখের সংমিশ্রণেই আমাদের এ জীবন। দুঃখকে আগলে রেখে, অতীতের কথা মনে রেখে ছোট্ট এই জীবনটাকে বিষাদময় করে শেষ করার কোনো অর্থই নেই। প্রত্যেকে নিজেই নিজের সুখের উপায় নির্ধারণ করতে পারে। তাই, আপনি কিসে সুখ পান তা খুঁজে বের করুন এবং জীবনকে উপভোগ করুন।

    মাহজাবীন আরা

    এসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    ইতিবাচক চিন্তা কীভাবে সুখী হওয়া যায় ভালো থাকার উপায় মানসিক প্রশান্তি সুখী থাকার অভ্যাস সুখী হওয়ার উপায় সুখের সংজ্ঞা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকৈশোরে সুখ পরিমাপক?
    Moner Khabor

    Related Posts

    কৈশোরে সুখ পরিমাপক?

    November 17, 2026

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    November 17, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 17, 2026

    জীবনে সুখী হওয়ার উপায়

    সুখী হওয়ার উপায় কী বা কীভাবে সুখী হওয়া যায়? এই প্রশ্নটা অধিকাংশ সময় আমাদের…

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.