সেপ্টম্বর সংখ্যা ২০২৬ ম্যাগাজিনের নিয়ন্ত্রিত হিংসা কীভাবে উপকারী হতে পারে এ নিয়ে মনোসামাজিক বিশ্লেষণের কমেন্ট করেছেন।
আলী মুর্তজা (বাপ্পী)
পাঠক, মনের খবর
অন্যের সুখ, সাফল্য, অর্জন, সম্পদ, মেধা ইত্যাদি দেখে আমাদের মনে যে বিদ্বেষপূর্ণ বা পরশ্রীকাতর অনুভূতি জাগে, সেটাই হলো হিংসা। মানুষের মধ্যে এই অনুভূতি জাগ্রত হওয়া খুব স্বাভাবিক। তবে এই হিংসাকে যদি আমরা মনে পুষে রাখি, তবে তা আমাদের মানসিক অবসাদের দিকে ঠেলে দেবে এবং শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে। আবার, এই অনুভূতির বশে যদি অন্যের বিরুদ্ধে কুৎসা রটানো বা তাকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে আক্রমণ করা হয়, তবে তার পরিণতিতে সামাজিক ও আইনগত নানা সমস্যায় পড়তে হতে পারে।
অথচ এই হিংসার অনুভূতিকে কিন্তু ইতিবাচক শক্তিতে রূপান্তর করা সম্ভব। “তিনি পারলে, চেষ্টা করলে আমিও পারব বা তাঁর কাছাকাছি পৌঁছাতে পারব”-এমন মনোভাব নিয়ে এগোলে নিজের সুখ, অর্জন ও সাফল্য বাড়ানো সম্ভব। কবির ভাষায়-“পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা”। এই নীতি মেনে নিজের যোগ্যতা ও সীমাবদ্ধতা বিবেচনা করে আন্তরিক চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। এভাবে হিংসাকে নিয়ন্ত্রিত ও ইতিবাচকভাবে কাজে লাগিয়ে আমরা নিজেদের আত্মোন্নয়ন করতে পারি।


